বিশ্বের প্রথম এআই মন্ত্রী হচ্ছেন ৮৩ সন্তানের ‘মা’
বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৮:২১ এএম, ২৯ অক্টোবর ২০২৫ বুধবার
ছবি: সংগৃহীত
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি চরিত্রকে মন্ত্রী নিয়োগ দিয়েছিল আলবেনিয়ার সরকার। এটি ছিল পৃথিবীজুড়ে এ ধরনের প্রথম ঘটনা। দুর্নীতি থামানোর কাজ দেওয়া হয়েছিল তাঁকে। সবার দৃষ্টি নিবদ্ধ ছিল–এআই মানবী দিয়েলা তাঁর দায়িত্ব কতটা সঠিকভাবে পালন করছেন। এরই মধ্যে খবর এলো–তিনি অন্তঃসত্ত্বা! খোদ আলবেনিয়ার প্রধানমন্ত্রী এদি রামা এ ঘোষণা দিয়েছেন। তিনি জানান, একটি বা যমজ সন্তান নয়, একসঙ্গে ৮৩ সন্তানের ‘মা’ হতে চলেছেন তাঁর সরকারের এআই মন্ত্রী।
মূলত দুর্নীতিবিরোধী লড়াই জোরদার করতে এআই মানবী দিয়েলাকে করা হয় মন্ত্রী। বিষয়টি ব্যতিক্রম হওয়ায় তা আন্তর্জাতিক গণমাধ্যমে উঠে আসে। আলবেনিয়ার প্রধানমন্ত্রী জানান, দিয়েলার প্রত্যেক সন্তান তাঁর মতোই ক্ষমতাসীন দল সোশ্যালিস্ট পার্টির প্রত্যেক জনপ্রতিনিধির সহযোগী হিসেবে কাজ করবেন।
বার্লিনে ‘গ্লোবাল ডায়ালগ’ নামের আন্তর্জাতিক অনুষ্ঠানে চলতি সপ্তাহে প্রধানমন্ত্রী এদি বলেন, দিয়েলা ‘অন্তঃসত্তা’। তিনি ‘৮৩টি ডিজিটাল সন্তানের’ জন্ম দিতে যাচ্ছেন। তাঁর এ বক্তব্য প্রযুক্তি ও রাজনীতির জগতে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। অনেকে এভাবে বিষয়টি উপস্থাপনের সমালোচনাও করেন। তবে এদি কথাটি বলেছেন প্রতীকী অর্থে। কারণ, তিনি যে এআই মন্ত্রী বানিয়েছেন, তাঁরই সহযোগী হিসেবে ওই ৮৩টি ভার্চুয়াল শাখা কাজ করবে।
গত মে মাসের নির্বাচনে বিশাল জয়ের পর সমাজতান্ত্রিক দলের এক সভায় এদি রামা নতুন মন্ত্রিসভা উপস্থাপন করে প্রতিশ্রুতি দেন, এ কৃত্রিম বুদ্ধিমত্তা তাঁর সরকারকে ‘দুর্নীতিমুক্ত’ করবে। তিনি বলেন, দিয়েলা পাবলিক টেন্ডার তদারকি করবেন। দিয়েলা প্রথম মন্ত্রিসভার সদস্য, যিনি শারীরিকভাবে উপস্থিত থাকবেন না। তিনি কাজ করে যাবেন। তিনি আলবেনিয়াকে টেন্ডারে শতভাগ দুর্নীতিমুক্ত বানাবেন।
ভার্চুয়াল অবয়ব
কার্যত দিয়েলা হচ্ছেন কৃত্তিম বুদ্ধিমত্তায় তৈরি ভার্চুয়াল এক অবয়ব, বাস্তবে যার অস্তিত্ব নেই। পিক্সেল আর কোড দিয়ে এটি তৈরি করেছে ই-আলবেনিয়া। উদ্দেশ্য নাগরিক ও ব্যবসায়ীদের তথ্য দিয়ে সহায়তা করা। দিয়েলা শব্দের অর্থ সূর্য। গত সেপ্টেম্বরে তাঁকে আনুষ্ঠানিকভাবে মন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হয়। এটি বিশ্বের প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তা-নির্মিত সরকারি মন্ত্রী।
দিয়েলা প্রথমে চালু হয় ২০২৫ সালের জানুয়ারিতে ই-আলবেনিয়া প্ল্যাটফর্মে নাগরিক ও ব্যবসায়িক প্রতিষ্ঠানকে নথি সংগ্রহে সহায়তার জন্য। এখন তাঁকে ভার্চুয়াল আকারে মন্ত্রিসভার সদস্য হিসেবে দেখা হয়। ঐতিহ্যবাহী আলবেনীয় পোশাকে, নারী অবয়বে হাজির হন দিয়েলা। এদি জানান, ২০২৬ সালের শেষ নাগাদ পুরো সিস্টেমটি কার্যকর হবে এবং প্রতি সংসদ সদস্যের জন্য নিজস্ব দিয়েলার সন্তান প্রস্তুত থাকবে। সে হিসেবে ‘৮৩ সন্তানের’ মা হচ্ছেন দিয়েলা।
ভক্স নিউজের তথ্য অনুযায়ী, দিয়েলার সন্তানেরা মূলত কৃত্তিম বুদ্ধিমত্তা দিয়েই তৈরি, যারা প্রশাসনিক কাজে আধুনিকতা নিয়ে আসবেন, দ্রুত সিদ্ধান্ত নেবেন। সেইসঙ্গে তারা বৈশ্বিক পর্যায়ে প্রশাসনিক কাজে এআই’র ব্যবহারের ক্ষেত্রে আলবেনিয়াকে নেতৃস্থানীয় জায়গায় নেবেন।
আলবেনিয়ার দুর্নীতি সমস্যা
২৮ লাখ মানুষের বলকান দেশ আলবেনিয়ায় দীর্ঘদিন ধরে দুর্নীতি বড় সমস্যা। এ দুর্নীতির অন্যতম উৎস হয়ে দাঁড়িয়েছে পাবলিক টেন্ডার। বিশেষজ্ঞরা বলছেন, আলবেনিয়া বিশ্বজুড়ে অর্থ পাচারকারী গ্যাংগুলোর একটি কেন্দ্রস্থলে পরিণত হতে যাচ্ছে, যেখানে দুর্নীতি অনেকটা ক্ষমতার করিডোরে।
ইউরোপীয় ইউনিয়নে যোগ দেওয়ার জন্য আলবেনিয়ায় দুর্নীতির বিরুদ্ধে এ লড়াই। এদি ২০৩০ সালের মধ্যে আলবেনিয়াকে রাজনৈতিক ব্লকে নেতৃত্ব দেওয়ার আকাঙ্ক্ষা পোষণ করেন। সূত্র: টাইমস অব ইন্ডিয়া।
- সেই বৃদ্ধার ছেলে যুগ্মসচিব আনিসুরকে প্রত্যাহার
- ইউএনজিএ নির্বাচনে জয় ১৭ কোটি বাংলাদেশির: শামা
- নিলামে উঠছে পেলের প্রথম বিশ্বকাপ জার্সি
- মিরপুরের বৃদ্ধার মৃত্যু: তদন্ত কমিটি চেয়ে রিট
- সোনা: পৃথিবীর সবচেয়ে কাঙ্ক্ষিত ধাতুর গল্প
- এবার বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম
- তৃণমূলের সব সাংগঠনিক কমিটি ভেঙে দিলেন মমতা
- হামে প্রাণ গেল আরো ৭ শিশুর, মোট মৃত্যু ৬০০ ছাড়ালো
- সাগরিকার শেষ সময়ের গোলে সাফের ফাইনালে বাংলাদেশ
- এক মামলায় জামিন পেলেন দীপু মনি, ছয়টিতে রুল
- নারীদের টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে নিগার-তৃষ্ণার উন্নতি
- হায় জীবন, মায়ের মরদেহের পাশে পচে যায় মানবিকতা!
- ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে
- নারী-শিশু নির্যাতন প্রতিরোধে শিগগিরই দেশব্যাপী কর্মসূচি
- খানজাহান আলী (রহ:) মাজারের দিঘির কুমিরটি সরিয়ে নেয়া হবে
- ডরোথি হাইট: নাগরিক অধিকার আন্দোলনের ‘গডমাদার’
- কুমিরে টেনে নেয়া শিশু ফাতেমার লাশ উদ্ধার
- ভাঙ্গায় ট্রাকে গাড়ির ধাক্কা, শিশুসহ নিহত ৫
- রামিসা হত্যা মামলায় আজ থেকে সাক্ষ্যগ্রহণ
- রামিসা হত্যা: দোষির সর্বোচ্চ শাস্তির দাবি রামিসার বাবার
- টেনিসে ফিরছেন টেনিস কিংবদন্তি সেরেনা
- সাংবাদিকদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে পেন্টাগন
- মধ্যপ্রাচ্য উত্তেজনায় আবারও কমল স্বর্ণের দাম
- বায়ু দূষণে শীর্ষে কিনশাসা, ঢাকার অবস্থান ১২
- দুপুরের মধ্যে যে অঞ্চলে ঝড়ের শঙ্কা
- ৩ পদে নিয়োগ দেবে একুশে টেলিভিশন
- মায়ের মরদেহে পচন, যুগ্ম-সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে
- ত্রিদেশিয় সিরিজে প্রথম জয় পেল বাংলাদেশের মেয়েরা
- দরোজায় কড়া নাড়ছে ফুটবলের মহা আয়োজন
- ছুটি শেষে সচিবালয়ে ফিরেছে কর্মচাঞ্চল্য


