ঢাকা, রবিবার ১৮, অক্টোবর ২০২৬ ৭:০৫:০৯ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে প্রাণহানী বেড়ে ৭ বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা আজ মহাসপ্তমী পাঁচ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের নতুন প্রেস সেক্রেটারি আজ খোলা থাকবে সব ব্যাংক এক দিনে হাম উপসর্গে আরও ৫ জনের প্রাণহানি

বিশ্বের ‘সবচেয়ে সুন্দরী ফুটবলার’ মারিয়ার নতুন অধ্যায় শুরু

স্পোর্টস ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:২০ এএম, ১২ আগস্ট ২০২৬ বুধবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বিশ্বের সবচেয়ে সুন্দর ফুটবলার হিসেবে ব্যাপকভাবে পরিচিত ক্রোয়েশিয়ার ফুটবলার আনা মারিয়া মার্কোভিচ। সম্প্রতি তার ফুটবল ক্যারিয়ার এবং ব্যক্তিগত জীবনে দুটি বড় পরিবর্তনে জীবনের নতুন অধ্যায় শুরু করেছেন।

ক্রীড়া সংবাদমাধ্যম ‘মার্কা’র প্রতিবেদনে বলা হয়, গত কয়েক বছরে চোট এবং ঘন ঘন ক্লাব পরিবর্তনের ধাক্কা সামলে নিজের জীবনকে সম্পূর্ণ নতুনভাবে সাজাচ্ছেন এই ক্রোয়েশিয়ান ফরোয়ার্ড।
২৬ বছর বয়সী এই তারকা ফুটবলার আনুষ্ঠানিকভাবে ক্রোয়েশিয়ার শীর্ষ ক্লাব হাজদুক স্প্লিটে যোগ দিয়েছেন। সুইজারল্যান্ডে জন্ম নেওয়া এবং বড় হওয়া এই ফুটবলারের মায়ের পরিবার ক্রোয়েশিয়ার স্প্লিট শহরেরই বাসিন্দা। তাই এই ট্রান্সফারটিকে তিনি তার ‘স্বপ্ন সত্যি হওয়া’ এবং নিজের শিকড়ে ফিরে আসা হিসেবে বর্ণনা করেছেন।

সুইজারল্যান্ডে জন্মগ্রহণকারী মার্কোভিচ সুইস ফুটবলে তার পেশাদার ক্যারিয়ার শুরু করেন। পরবর্তীতে পর্তুগাল ও মার্কিন যুক্তরাষ্ট্রে খেলেন। এবার নিজ দেশের চ্যাম্পিয়ন ক্লাবটির হয়ে আক্রমণভাগ শক্তিশালী করাই তার মূল লক্ষ্য।

২০২৩ সালে ভয়াবহ ইনজুরিতে পড়ে দীর্ঘদিন মাঠের বাইরে থাকতে হয় এই ফুটবলারকে।

দীর্ঘ সংগ্রামের পর আবার মাঠে ফিরে আসেন ‘সবচেয়ে সুন্দরী ফুটবলার’ হিসেবে পরিচিতি পাওয়া এই ক্রোয়েশিয়ান।
ফুটবল মাঠে ফেরার পাশাপাশি মার্কোভিচ বিনোদন জগতেও পা রেখেছেন। সুইস রিটেইলার ডেনারের একটি প্রজেক্ট ‘দ্য সকারিটোসে’ একজন অভিনেত্রী হিসেবে প্রথমবার কাজ করেছেন তিনি। 

স্যোশাল প্ল্যাটফর্মে শুটিংয়ের পেছনের কিছু মুহূর্ত শেয়ার করে একে তিনি একটি ‘অবিশ্বাস্য ও অবিস্মরণীয় অভিজ্ঞতা’ বলে উল্লেখ করেছেন।

ইনস্টাগ্রামে প্রায় ২৭ লাখেরও বেশি ফলোয়ার রয়েছে মার্কোভিচের।
অতীতে বেশ কয়েকবার ক্ষোভ প্রকাশ করে তিনি জানিয়েছেন, মানুষ যেন তাকে শুধু তার বাহ্যিক সৌন্দর্যের জন্য মূল্যায়ন না করে, বরং একজন ফুটবলার হিসেবে তার খেলার যোগ্যতা বিচার করে। 
হায়দুক স্প্লিটে যোগ দিয়ে তিনি এখন মাঠের পারফরম্যান্স দিয়ে সংবাদ শিরোনামে আসতে চান বলে জানান তিনি।