ঢাকা, বৃহস্পতিবার ২৪, সেপ্টেম্বর ২০২৬ ৩:৫৪:২০ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বীরকন্যা প্রীতিলতার আত্মাহূতি দিবস আজ ২৪ ঘণ্টায় ডেঙ্গু কেড়ে নিল ৬ প্রাণ, মৃত্যু ২০০ ছাড়াল হামে একদিনে প্রাণ গেল ১১ শিশুর এশিয়ান গেমসে টানা তৃতীয় পরাজয় বাংলাদেশের নারী হকি দলের মরিয়মের আত্মহত্যার সময় বাসায় খাচ্ছিলেন এমপি নজরুল ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বীরকন্যা প্রীতিলতার আত্মাহূতি দিবস আজ

অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৮:২৩ পিএম, ২৩ সেপ্টেম্বর ২০২৬ বুধবার

ব্রিটিশবিরোধী আন্দোলনের সাহসী বিপ্লবী ও বীরকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদার

ব্রিটিশবিরোধী আন্দোলনের সাহসী বিপ্লবী ও বীরকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদার

ব্রিটিশবিরোধী আন্দোলনের সাহসী বিপ্লবী ও বীরকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদারের আত্মাহূতি দিবস আজ ২৩ সেপ্টেম্বর। দেশের স্বাধীনতার জন্য জীবন উৎসর্গ করা এই বিপ্লবী নারী ইতিহাসে প্রথম সারির নারী শহিদদের একজন।

১৯১১ সালের ৫ মে চট্টগ্রামের পটিয়ার ধলঘাট গ্রামে প্রীতিলতার জন্ম। ছোটবেলা থেকেই পড়াশোনায় মেধাবী প্রীতিলতা পরে ঢাকার ইডেন কলেজে পড়াশোনা করেন। সেখানে লীলা রায়ের নেতৃত্বাধীন দীপালী সংঘে যুক্ত হয়ে লাঠিখেলা ও ছোরাখেলাসহ নানা প্রশিক্ষণ নেন। পরবর্তীতে কলকাতার বেথুন কলেজে পড়ার সময় বিপ্লবী কর্মকাণ্ডে আরও সক্রিয় হয়ে ওঠেন।

চট্টগ্রামের বিপ্লবী নেতা সূর্য সেনের সঙ্গে পরিচয়ের পর তাঁর নেতৃত্বে ব্রিটিশবিরোধী সশস্ত্র আন্দোলনে সরাসরি যুক্ত হন প্রীতিলতা। ১৯৩২ সালের ধলঘাট সংঘর্ষের পর তিনি আত্মগোপনে চলে যান।

একই বছর ২৩ সেপ্টেম্বর চট্টগ্রামের পাহাড়তলী ইউরোপীয়ান ক্লাবে আক্রমণের নেতৃত্ব দেন প্রীতিলতা। ব্রিটিশদের বৈষম্যমূলক ‘কুকুর ও ভারতীয়দের প্রবেশ নিষেধ’ লেখা সাইনবোর্ডের জন্য কুখ্যাত ছিল ক্লাবটি। বিপ্লবীদের একটি দল নিয়ে প্রীতিলতা সেখানে সশস্ত্র হামলা চালান। আক্রমণের সময় তিনি গুলিবিদ্ধ হন।

পুলিশের হাতে ধরা পড়ার বদলে পূর্বপরিকল্পনা অনুযায়ী প্রীতিলতা পটাশিয়াম সায়ানাইড গ্রহণ করে আত্মাহুতি দেন। পরদিন তাঁর মরদেহ উদ্ধার করে পুলিশ।

মাত্র ২১ বছর বয়সে দেশের স্বাধীনতার জন্য জীবন উৎসর্গ করা প্রীতিলতা আজও বাঙালির স্বাধীনতার সংগ্রাম, সাহস ও আত্মত্যাগের এক উজ্জ্বল প্রতীক।