ঢাকা, শুক্রবার ১৭, জুলাই ২০২৬ ৩:৩৬:২৪ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
৬ মাসে ২৩৮ শিশু-কিশোরীসহ ৪০৪ জনকে ধর্ষণ: এইচআরএসএস গুপ্তচরবৃত্তির অভিযোগে আটক নারীকে মুক্তি দিল ইরান আফগানিস্তানে জাতিসংঘ মিশনের প্রধান হলেন বাংলাদেশের রাবাব ফাতিমা সাম্য ও সম্প্রীতির বার্তা নিয়ে আজ রথযাত্রা কর্মসংস্থান ঝুঁকিতে ১২ লাখ পোশাক শ্রমিক, ৬০ শতাংশই নারী নাতনীর মরদেহ নিয়ে ফেরার পথে প্রাণ গেল নানীর ফাইনালের আগে ফিফার শাস্তির মুখে পড়তে পারে আর্জেন্টিনা

বেগম জিয়ার বিরুদ্ধে কয়লা খনি মামলা বৈধ

আপডেট: ১২:২৬ পিএম, ১৭ সেপ্টেম্বর ২০১৫ বৃহস্পতিবার

120150830112206 স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, ঢাকা : বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে দুদকের দায়ের করা বড়পুকুড়িয়া কয়লা খনি দুর্নীতি মামলায় বৈধ বলে রায় দিয়েছেন হাইকোর্ট। মামলা বাতিল চেয়ে বেগম জিয়ার আবেদন খারিজ করে এ রায় দেন উচ্চ আদালত। দুদকের আইনজীবী অ্যাডভোকেট খুরশীদ আলম খান বলেছেন, দুর্নীতির প্রাথমিক প্রমাণ থাকায় এ আদেশ দিয়েছেন আদালত। যদিও সংক্ষুব্ধ হয়ে রায়ের বিরুদ্ধে সর্বোচ্চ আদালতে আপিল করার কথা জানিয়েছেন বেগম খালেদা জিয়ার আইনজীবীরা। বিগত সেনা সমর্থিত তত্বাবধায়ক সরকারে আমলে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে দুদকের দায়ের করা ৫টি দুর্নীতির মামলার মধ্যে জিয়া অরফানেজ ও চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার সাক্ষ্যগ্রহণ চলছে। সম্প্রতি বেগম জিয়ার গ্যাটকো ও নাইকো দুর্নীতি মামলাও চালু হয়েছে হাইকোর্টের নির্দেশে। বৃহস্পতিবার বিএনপি নেত্রীর বিরুদ্ধে সবশেষ বড়পুকুরিয়া দুর্নীতি মামলাটিও বৈধ বলে রায় দিলেন, উচ্চ আদালত। দুদকের আইনজীবী বলেন, ক্ষমতায় থাকাকালে বেগম জিয়ার বিরুদ্ধে বড়পুকুরিয়া কয়লা খনি দুর্নীতির প্রাথমিক প্রমাণ থাকায়, মামলাটির স্থগিতাদেশ তুলে নিলেন হাইকোর্ট। যদিও বেগম খালেদা জিয়ার আইনজীবীর দাবি, সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যে দায়ের করা এ মামলায় ন্যায়বিচার পাননি তিনি। রায়ের বিরুদ্ধে আপিল করার ঘোষণাও দেন বেগম জিয়ার আইনজীবী। বড়পুকুরিয়া দুর্নীতি মামলাটির বিচার ঢাকার বিশেষ জজ আদালত-২ এ চলছিলো। বেগম জিয়ার আবেদনের প্রেক্ষিতে ২০০৮ সালে মামলাটি স্থগিত করেন হাইকোর্ট। কয়লা খনি ব্যবস্থাপনায় চিনা কোম্পানি সিএমসির সাথে দরপত্রে অনিয়মের ফলে রাষ্ট্রের ১৫৮ কোটি ৭১ লাখ টাকা ক্ষতির অভিযোগে ২০০৮ সালে বেগম জিয়া সহ ১৬ জনের বিরুদ্ধে মামলাটি করে দুদক।

এই বিভাগের জনপ্রিয়