ঢাকা, রবিবার ২৮, জুন ২০২৬ ১৪:২৩:০৯ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
দেশের ১২ অঞ্চলে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস, সতর্কবার্তা জারি তীব্র তাপপ্রবাহে কাঁপছে ইউরোপ, ঝুঁকিতে ১৫ কোটি মানুষ বিঘ্ন ঘটার ১০ মিনিট পর স্বাভাবিক হলো মেট্রোরেল চলাচল দেশব্যাপী ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত্যু বেড়ে ১৪৩০ নতুন যে বিশ্ব রেকর্ড গড়লেন মেসি

ব্রাজিলে ২৪ ঘন্টায় করোনায় মৃত্যু প্রায় ৩ হাজার

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৪৯ পিএম, ১৮ মার্চ ২০২১ বৃহস্পতিবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

করোনাভাইরাস মহামারি বছরেরও বেশি সময় ধরে বিশ্বব্যাপী তাণ্ডব চালাচ্ছে। বিভিন্ন দেশে টিকাদান শুরু হলেও করোনার প্রকোপ কমেনি। তবে বর্তমানে করোনার প্রভাব সবচেয়ে বেশি ব্রাজিলে। দেশটিতে গত দুই দিন ধরে দিনে প্রায় তিন হাজার লোকের প্রাণ নিচ্ছে করোনা।

করোনাভাইরাস নিয়ে লাইভ আপডেট দেয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, ব্রাজিলে গত একদিনে করোনায় প্রাণ হারিয়েছেন ২ হাজার ৭৩৬ জন এবং এই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছেন ৯০ হাজার ৮৩০ জন।

ভারতকে ছাড়িয়ে দ্বিতীয় অবস্থানে উঠে আসা ব্রাজিলে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ১ কোটি ১৭ লাখ ৪৩১ জন। মৃত্যু হয়েছে ২ লাখ ৮৫ হাজার ১৩৬ জনের।

মহামারিতে আক্রান্ত ও মৃত্যু সবচেয়ে বেশি ঘটেছে মার্কিন যুক্তরাষ্ট্রে। দেশটিতে এখন পর্যন্ত করোনায় সংক্রমিতের সংখ্যা ৩ কোটি ২৯ লাখ ৪ হাজার ৭৯৮ জন। দেশটিতে করোনায় মারা গেছেন ৫ লাখ ৫০ হাজার ৬৪৯ জন।

বৃহস্পতিবার সকাল পর্যন্ত করোনাভাইরাসে মারা গেছেন ২৬ লাখ ৯২ হাজার ৬২১ জন। এ ভাইরাসে আক্রান্ত হয়েছে বিশ্বের ১২ কোটি ১৮ লাখ ১৩ হাজার ১৩৮ জন।

-জেডসি