ব্রিটিশ রানি দ্বিতীয় এলিজাবেথ করোনায় আক্রান্ত
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৭:০৮ পিএম, ২০ ফেব্রুয়ারি ২০২২ রবিবার
ফাইল ছবি
৯৫ বছর বয়সী ব্রিটিশ রানি দ্বিতীয় এলিজাবেথ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন এবং বর্তমানে তিনি মৃদু উপসর্গে ভুগছেন। চলতি সপ্তাহে তিনি হালকা দায়িত্ব পালন করবেন। রোববার বাকিংহাম প্যালেসের এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে।
প্যালেস বলেছে, আজ কোভিড পরীক্ষায় রানি পজিটিভ হয়েছেন। মৃদু ঠান্ডার মতো উপসর্গ অনুভব করছেন তিনি। তবে তিনি আগামী সপ্তাহে উইন্ডসরে হালকা দায়িত্ব পালন করবেন বলে আশা করা হচ্ছে।
বাকিংহাম প্যালেস বলেছে, তিনি অব্যাহতভাবে চিকিৎসাসেবা গ্রহণ করবেন এবং সব ধরনের উপযুক্ত নির্দেশনা মেনে চলবেন।
এর আগে, চলতি মাসের শুরুর দিকে দ্বিতীয় বারের মতো করোনাভাইরাসে আক্রান্ত হন ব্রিটিশ রাজ সিংহাসনের উত্তরাধিকারী প্রিন্স চার্লস (৭৩)। প্যালেসের একটি সূত্র বলেছে, করোনায় আক্রান্ত হওয়ার কয়েক দিন আগে রানির সঙ্গে সাক্ষাৎ করেছিলেন তিনি।
বিশ্বের সবচেয়ে বয়স্ক এবং দীর্ঘসময় ধরে রাজ সিংহাসনে থাকা ব্রিটিশ রানির শারীরিক অবস্থা নিয়ে আলোচনা শুরু হয় গত বছরের অক্টোবরে অজ্ঞাত অসুস্থতায় হাসপাতালে এক রাত কাটানোর পর। পরে হাসপাতালের চিকিৎসকরা ব্রিটিশ এই রানিকে বিশ্রামের পরামর্শ দেন।
ব্রিটিশ রানিই প্রথম; যিনি ব্রিটিশ রাজতন্ত্রের ইতিহাসে প্ল্যাটিনাম জুবিলি উদযাপন করছেন। গত ৬ ফেব্রুয়ারি তার ক্ষমতায় আরোহণের সাত দশক পূর্তি হয়েছে। ১৯৫২ সালের ৬ ফেব্রুয়ারি বাবা ষষ্ঠ জর্জের মৃত্যুর পর মাত্র ২৫ বছর বয়সে এলিজাবেথের রাজত্বের শুরু হয়েছিল।
গত ৬ ফেব্রুয়ারি রাজ সিংহাসনে সাত দশক পূর্তির দিনে দেওয়া এক ভাষণে রানি বলেছিলেন, ৭০ বছর পর প্রথম সেই দিনটির কথা তিনি আজও স্মরণ করেন। ওই দিনটি মনে আছে ‘আমার বাবা রাজা ষষ্ঠ জর্জের মৃত্যুর জন্য যতটা, আমার রাজত্বের শুরুর জন্যও ততটা।’
ডিউক অব এডিনবার্গ ও রানির স্বামী প্রিন্স ফিলিপ গত বছর মারা যান। আর ব্রিটিশ এই রানির রাজত্বের সময়কালে ব্রিটেনে ১৪ জন প্রধানমন্ত্রী তাদের দায়িত্ব পালন করেছেন।
সূত্র: রয়টার্স।
- দুপুরের মধ্যে যেসব অঞ্চলে বজ্রসহ বৃষ্টি হতে পারে
- আজ যে তিন রেকর্ড ডাকছে মেসিকে
- সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় বাংলাদেশ
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় লাফ
- কেপ ভার্দে, এবার উরুগুয়েকেও আটকে দিল
- আনোয়ার ইব্রাহিমের সঙ্গে প্রধানমন্ত্রীর একান্ত বৈঠক
- নারী উদ্যোক্তা সেলিমা আহমাদ মারা গেছেন
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: ৬৮ বছরে দ্রুততম ১০০ গোলের রেকর্ড
- ‘নজরুল বর্ষ’ ঘোষণা করে গেজেট প্রকাশ
- হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু
- কুয়ালালামপুর বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে লালগালিচা সংবর্ধনা
- ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ: মাতৃস্বাস্থ্যসেবায় নতুন আশার আলো
- আজ বাবা দিবস: ভালোবাসায় বাবাকে স্মরণের দিন
- ‘২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে’
- বিশ্বকাপের ১০০০তম ম্যাচে তিউনিসিয়াকে উড়িয়ে দিল জাপান
- আজ বাবা দিবস: ভালোবাসায় বাবাকে স্মরণের দিন
- নারী উদ্যোক্তা সেলিমা আহমাদ মারা গেছেন
- স্পেনের প্রধানমন্ত্রীর স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা
- দূষিত শহরের তালিকায় ১৩ নম্বরে ঢাকা, শীর্ষে লাহোর
- ‘২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে’
- কুয়ালালামপুর বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে লালগালিচা সংবর্ধনা
- ডাকযোগে দেশ-বিদেশে পৌঁছাবে রাজশাহীর সিল্ক
- প্রথম বিদেশ সফরে আজ মালয়েশিয়া, এরপর চীন যাচ্ছেন প্রধানমন্ত্রী
- ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ: মাতৃস্বাস্থ্যসেবায় নতুন আশার আলো
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: ৬৮ বছরে দ্রুততম ১০০ গোলের রেকর্ড
- নারী টি-২০ বিশ্বকাপ: পাকিস্তানকে হারিয়ে ইতিহাস গড়ল টাইগ্রেসরা
- বিশ্বকাপের ১০০০তম ম্যাচে তিউনিসিয়াকে উড়িয়ে দিল জাপান
- লিবিয়া উপকূলে নারীসহ ১৫ অভিবাসীর লাশ উদ্ধার
- ‘নজরুল বর্ষ’ ঘোষণা করে গেজেট প্রকাশ
- আজ ঢাকায় বজ্রবৃষ্টির আভাস, আকাশ আংশিক মেঘলা










