ব্রিটেনের রানি হবেন ক্যামিলা, জানালেন এলিজাবেথ
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:০১ পিএম, ৬ ফেব্রুয়ারি ২০২২ রবিবার
ফাইল ছবি
ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথ সিংহাসনে আরোহণের ৭০তম বার্ষিকীতে দেওয়া ঐতিহাসিক ভাষণে ব্রিটিশ রাজতন্ত্রের ভবিষ্যৎ রূপরেখা তুলে ধরেছেন। তিনি বলেছেন, তার ছেলে প্রিন্স চার্লস যখন ব্রিটেনের রাজা হবেন, তখন কুইন কনসর্ট হিসেবে পরিচিত হবেন ডাচেস অব কর্নওয়েল ক্যামিলা।
রাজত্বের ৭০ বছরের ঐতিহাসিক মাইলফলক অর্জন উপলক্ষে দেওয়া ভাষণে রানি এলিজাবেথ বলেছেন, এটা তার আন্তরিক ইচ্ছা যে, ক্যামিলার পদবি হবে ‘কুইন কনসর্ট।’
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বলছে, ব্রিটেনের সিংহাসনে যিনি রাজা থাকেন তার স্ত্রীকে ‘কুইন কনসর্ট’ বলা হয়। এর অর্থ ক্যামিলার ভবিষ্যৎ পদবি হবে ‘রানি ক্যামিলা’।
২০০৫ সালে বিয়ের বন্ধনে আবদ্ধ হন চার্লস ও ক্যামিলা। যদিও তার আগে দু’জনেরই বিবাহবিচ্ছেদ হয়েছিল। চার্লস এর আগে প্রিন্সেস ডায়ানার সঙ্গে ঘর বেঁধেছিলেন। কিন্তু ফ্রান্সের রাজধনী প্যারিসে গাড়ি দুর্ঘটনায় প্রিন্সেস ডায়ানা মারা যাওয়ার আগের বছর অর্থাৎ ১৯৯৬ সালে তাদের বিচ্ছেদ ঘটে।
অন্যদিকে, ব্রিটিশ সেনা কর্মকর্তা অ্যান্ড্রু পার্কার বোলসকে বিয়ে করেছিলেন ক্যামিলা। ১৯৭৩ সালে তাদের বিয়ে হয়। এর মাত্র দুই বছর পর ১৯৭৫ সালে বিচ্ছেদ ঘটে তাদের।
ব্রিটিশ রানিই প্রথম, যিনি ব্রিটিশ রাজতন্ত্রের ইতিহাসে প্ল্যাটিনাম জুবিলি উদযাপন করছেন। আগামী জুনে তার ক্ষমতায় আরোহণের সাত দশক পূর্তি উদযাপনের অনুষ্ঠান হবে। বর্তমানে রানি এলিজাবেথ দ্বিতীয় স্যান্দ্রিংহাম এস্টেটে একান্ত সময় কাটাচ্ছেন।
১৯৫২ সালের ৬ ফেব্রুয়ারি বাবা ষষ্ঠ জর্জের মৃত্যুর পর মাত্র ২৫ বছর বয়সে এলিজাবেথের রাজত্বের শুরু হয়েছিল। রানি বলেছেন, ৭০ বছর পর প্রথম সেই দিনটির কথা তিনি আজও স্মরণ করেন। ওই দিনটি মনে আছে ‘আমার বাবা রাজা ষষ্ঠ জর্জের মৃত্যুর জন্য যতটা, আমার রাজত্বের শুরুর জন্যও ততটা।’
৯৫ বছর বয়সী ব্রিটিশ রানি এক লিখিত বার্তায় বলেছেন, আমার প্রতি সমর্থনের জন্য আপনাদের সবাইকে আমি ধন্যবাদ জানাতে চাই। আমার প্রতি আপনারা যে আনুগত্য ও শ্রদ্ধা প্রদর্শন করে চলেছেন, সে জন্য আমি আপনাদের প্রতি চির কৃতজ্ঞ।
ডিউক অব এডিনবার্গ ও রানির স্বামী প্রিন্স ফিলিপ গত বছর মারা গেছেন। তাকে ছাড়াই ব্রিটেনের ইতিহাসে প্রথমবারের মতো রানির প্ল্যাটিনাম জুবিলি উদযাপিত হচ্ছে। রানির রাজত্বের সময়কালে ব্রিটেনে ১৪ জন প্রধানমন্ত্রী তাদের দায়িত্ব পালন করেছেন।
সূত্র: বিবিসি, সিএনএন।
- দুপুরের মধ্যে যেসব অঞ্চলে বজ্রসহ বৃষ্টি হতে পারে
- আজ যে তিন রেকর্ড ডাকছে মেসিকে
- সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় বাংলাদেশ
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় লাফ
- কেপ ভার্দে, এবার উরুগুয়েকেও আটকে দিল
- আনোয়ার ইব্রাহিমের সঙ্গে প্রধানমন্ত্রীর একান্ত বৈঠক
- নারী উদ্যোক্তা সেলিমা আহমাদ মারা গেছেন
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: ৬৮ বছরে দ্রুততম ১০০ গোলের রেকর্ড
- ‘নজরুল বর্ষ’ ঘোষণা করে গেজেট প্রকাশ
- হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু
- কুয়ালালামপুর বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে লালগালিচা সংবর্ধনা
- ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ: মাতৃস্বাস্থ্যসেবায় নতুন আশার আলো
- আজ বাবা দিবস: ভালোবাসায় বাবাকে স্মরণের দিন
- ‘২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে’
- বিশ্বকাপের ১০০০তম ম্যাচে তিউনিসিয়াকে উড়িয়ে দিল জাপান
- আজ বাবা দিবস: ভালোবাসায় বাবাকে স্মরণের দিন
- নারী উদ্যোক্তা সেলিমা আহমাদ মারা গেছেন
- স্পেনের প্রধানমন্ত্রীর স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা
- দূষিত শহরের তালিকায় ১৩ নম্বরে ঢাকা, শীর্ষে লাহোর
- ‘২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে’
- কুয়ালালামপুর বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে লালগালিচা সংবর্ধনা
- ডাকযোগে দেশ-বিদেশে পৌঁছাবে রাজশাহীর সিল্ক
- প্রথম বিদেশ সফরে আজ মালয়েশিয়া, এরপর চীন যাচ্ছেন প্রধানমন্ত্রী
- ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ: মাতৃস্বাস্থ্যসেবায় নতুন আশার আলো
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: ৬৮ বছরে দ্রুততম ১০০ গোলের রেকর্ড
- নারী টি-২০ বিশ্বকাপ: পাকিস্তানকে হারিয়ে ইতিহাস গড়ল টাইগ্রেসরা
- বিশ্বকাপের ১০০০তম ম্যাচে তিউনিসিয়াকে উড়িয়ে দিল জাপান
- লিবিয়া উপকূলে নারীসহ ১৫ অভিবাসীর লাশ উদ্ধার
- ‘নজরুল বর্ষ’ ঘোষণা করে গেজেট প্রকাশ
- আজ ঢাকায় বজ্রবৃষ্টির আভাস, আকাশ আংশিক মেঘলা










