ভারতে করোনা আক্রান্তদের জন্য অক্সিজেনের বিকল্প যন্ত্র
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৩৭ পিএম, ২৫ এপ্রিল ২০২১ রবিবার
ছবি: ইন্টারনেট
ভারতের অনেক রাজ্যেই অক্সিজেন সিলিন্ডারের ঘাটতি রয়েছে। কোভিড আক্রান্তরা সময় মতো অক্সিজেন সিলিন্ডার না পাওয়ার কারণে রীতিমতো অসুস্থ হয়ে পড়ছেন। এই অবস্থায় উঠে আসছে একটি যন্ত্রের নাম। ‘অক্সিজেন কনসেনট্রেটর’। সিলিন্ডারের ঘাটতির মধ্যে অনেক কোভিড আক্রান্ত বাড়িতেই সাহায্য পাচ্ছেন এই যন্ত্র থেকে।
ফুসফুসের অনেক ধরনে সমস্যার উপশম হিসেবে রোগীদের এই যন্ত্র ব্যবহার করার পরমার্শ দেন চিকিৎসকরা। এমন ধরনের রোগ, যাতে ফুসফুসের ভিতরে ফাইব্রোসিস হয়, ফুসফুসরে ভিতরটা ক্রমশ ছোট হয়ে আসে, সে সব ক্ষেত্রে রোগীদের শরীরে অক্সিজেনের মাত্রা কমে যায়।
সাধারণত অক্সিমিটারের মাপ অনুযায়ী, সাধারণ অবস্থায় একজন মানুষের শরীরে ৯৫ শতাংশের উপরে থাকে অক্সিজেনের মাত্রা। কিন্তু ফুসফুসের ভিতরে ফাইব্রোসিস হলে, তার মাত্রা কমতে থাকে। করোনা সংক্রমণের ক্ষেত্রেও এমনটাই হয়েছে। এমন রোগীদের অনেকেই উপকৃত হয়েছেন এই ‘অক্সিজেন কনসেনট্রেটর’ এর মাধ্যমে।
এরমধ্যেই নাগপুরের এক কোভিড আক্রান্ত রোগীর অক্সিজেনের মাত্রা ৮২ শতাংশে নেমে গিয়েছিল। হাসপাতালে জায়গা পাচ্ছিলেন না। অক্সিজেন সিলিন্ডার নেই। খুব সংকটের মধ্যেই চিকিৎসকের পরামর্শে বাড়িতেই এই ‘অক্সিজেন কনসেনট্রেটর’ দেওয়া হয় তাকে। কয়েক দিন পরে হাসপাতালে জায়গা পান ওই ব্যক্তি। কিন্তু তত দিন পর্যন্ত এই যন্ত্রের কারণে তার অবস্থা বেশি মাত্রায় খারাপের দিকে যায়নি।
কী ভাবে কাজ করে এই যন্ত্র? মূলত পরিবেশ থেকে বাতাস সংগ্রহ করে, তার থেকে অক্সিজেন ব্যতিরেকে অন্য গ্যাসগুলো বের করে দেয় এই যন্ত্র। অক্সিজেনটি জমা হয় যন্ত্রের ভিতর। নলের মাধ্যমে তা রোগী টেনে নিতে পারেন। প্রয়োজন অনুযায়ী, কমানো-বাড়ানো যায় অক্সিজেনের গতি। ফলে অক্সিজেনের অপচয় হওয়ার আশঙ্কাও কম এতে।
এমনও দেখা গেছে, ৮০ শতাংশের নীচে অক্সিজেনের মাত্রা নেমে যাওয়া রোগীদেরও সাহায্য করেছে এই যন্ত্র। শুধু কোভিড সংক্রমণের সময় নয়, এই রোগ সারিয়ে ওঠার সময়ও যন্ত্রটি খুব কাজে লাগে বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা।
-জেডসি
- ২০২৮ নারী টি-২০ বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ
- পবিত্র কাবা শরিফ ধোয়া হবে আগামী ৩০ জুন
- নকআউট নিশ্চিত যাদের, অপেক্ষায় যারা
- গাজায় ধ্বংসস্তূপ পেরিয়ে এতিম কিশোরী দানার স্বপ্নযাত্রা
- মোদির পররাষ্ট্রনীতি নিয়ে সোনিয়ার সমালোচনা
- জীবন উৎসর্গ করে সন্তানকে রক্ষা করলেন মা
- কাল ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না ঢাকার কয়েক এলাকায়
- ছেলেবন্ধুকে হত্যা, দুবাইয়ে মৃত্যুদণ্ডের মুখে ব্রিটিশ টিকটকার
- সরাইলে পর্নোগ্রাফি মামলায় ইউপি সদস্য গ্রেফতার
- হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু
- হলিউডের কিংবদন্তি অভিনেত্রী অ্যান ব্লিথ মারা গেছেন
- দেম্বেলের হ্যাটট্রিকে ফ্রান্স গ্রুপ চ্যাম্পিয়ন
- যেমন জীবনসঙ্গী চান অভিনেত্রী তটিনী
- ইতিহাস গড়ে প্রথমবার নকআউটে কেপ ভার্দে
- স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২
- হজ শেষে ফিরেছেন ৬৬১৭৪ বাংলাদেশি, মৃত্যু ৫৫
- ভেনেজুয়েলার ধ্বংসস্তূপ থেকে অলৌকিকভাবে উদ্ধার জীবিত নারী!
- স্বজনের অপেক্ষায় তোসিফ, ঠাঁই মিলল সরকারি আশ্রয়কেন্দ্রে
- দেশে হাম আক্রান্ত হয়ে শিশু মৃত্যু ৭০০ ছাড়ালো
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত ৪৩০০
- নকআউটে প্রতিপক্ষ হিসেবে কোন দলকে পেল ব্রাজিল, খেলা কবে?
- স্বস্তি নেই, বেশিরভাগ নিত্যপণ্যের দাম অপরিবর্তিত
- সন্তানকে নিয়ে ইইউ বৈঠকে সুইডিশ মন্ত্রী, গড়লেন নজির
- রেকর্ড গরমে ইউরোপে মৃত্যু বাড়ছে, জনজীবন স্থবির
- সন্ধ্যার মধ্যে যেসব অঞ্চলে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা
- আজ পবিত্র আশুরা, মহররম মাসের ১০ তারিখ
- নারী টি-২০ বিশ্বকাপ: ভারতের কাছে বাংলাদেশের হার
- শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- গ্রুপসেরা হওয়ার লক্ষ্যে রাতে এমবাপ্পে-হাল্যান্ড লড়াই
- জার্মানির বিপক্ষে ঐতিহাসিক জয়ে নকআউটে ইকুয়েডর










