ভারতে করোনা হাসপাতালে আগুন, নিহত ৫
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:৪৪ পিএম, ১৮ এপ্রিল ২০২১ রবিবার
ছবি: ইন্টারনেট
ভারতের ছত্তিশগড় রাজ্যের রায়পুরের একটি করোনা হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ৫ জন নিহত হয়েছেন। একজন আগুনে পুড়ে এবং ৪ জনের দমবন্ধ হয়ে মৃত্যু হয়েছে। আহত হয়েছেন বেশ কয়েকজন।
শনিবার সন্ধ্যায় এই ঘটনার সময় হাসপাতালে অন্তত ৫০ জন করোনা রোগী চিকিৎসাধীন ছিলেন। খবর এনডিটিভির
স্থানীয় পুলিশ কর্মকর্তা তার্কেশ্বর প্যাটেল জানান, আগুনে ৫ জনের মৃত্যু হয়েছে। একজনের মৃত্যু হয় আগুনে ঝলসে, ৪ জন মারা গেছেন দমবন্ধ হয়ে। এছাড়া এ সময় আহত হন বেশ কয়েকজন। আহত ও অন্যান্য রোগী অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে।
হাসপাতালের একটি ফ্যানে শর্ট-সার্কিট থেকে আগুনের সূত্রপাত হলে পরে তা অন্যান্য ওয়ার্ডে ছড়িয়ে পড়ে। অগ্নিকাণ্ডে প্রাণহানির ঘটনায় শোক প্রকাশ করেছেন ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভুপেশ বাঘেল।
নিহতদের প্রত্যেকের পরিবারকে ৪ লাখ ভারতীয় রুপি ক্ষতিপূরণ দেয়ার ঘোষণা দিয়েছেন তিনি।
গত সপ্তাহেই ভারতের নাগপুরে একটি করোনা হাসপাতালে আগুন লেগে চারজন মারা গিয়েছিল।
উল্লেখ্য, করোনায় সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে ভারতে। বেশ কয়েকদিন ধরে সর্বোচ্চ আক্রান্ত ও মৃত্যুর রেকর্ড গড়ছে দেশটি। করোনায় হতাহতের দিক দিয়ে বিশ্বে দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারত।
-জেডসি
- ২০২৮ নারী টি-২০ বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ
- পবিত্র কাবা শরিফ ধোয়া হবে আগামী ৩০ জুন
- নকআউট নিশ্চিত যাদের, অপেক্ষায় যারা
- গাজায় ধ্বংসস্তূপ পেরিয়ে এতিম কিশোরী দানার স্বপ্নযাত্রা
- মোদির পররাষ্ট্রনীতি নিয়ে সোনিয়ার সমালোচনা
- জীবন উৎসর্গ করে সন্তানকে রক্ষা করলেন মা
- কাল ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না ঢাকার কয়েক এলাকায়
- ছেলেবন্ধুকে হত্যা, দুবাইয়ে মৃত্যুদণ্ডের মুখে ব্রিটিশ টিকটকার
- সরাইলে পর্নোগ্রাফি মামলায় ইউপি সদস্য গ্রেফতার
- হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু
- হলিউডের কিংবদন্তি অভিনেত্রী অ্যান ব্লিথ মারা গেছেন
- দেম্বেলের হ্যাটট্রিকে ফ্রান্স গ্রুপ চ্যাম্পিয়ন
- যেমন জীবনসঙ্গী চান অভিনেত্রী তটিনী
- ইতিহাস গড়ে প্রথমবার নকআউটে কেপ ভার্দে
- স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২
- হজ শেষে ফিরেছেন ৬৬১৭৪ বাংলাদেশি, মৃত্যু ৫৫
- ভেনেজুয়েলার ধ্বংসস্তূপ থেকে অলৌকিকভাবে উদ্ধার জীবিত নারী!
- স্বজনের অপেক্ষায় তোসিফ, ঠাঁই মিলল সরকারি আশ্রয়কেন্দ্রে
- দেশে হাম আক্রান্ত হয়ে শিশু মৃত্যু ৭০০ ছাড়ালো
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত ৪৩০০
- নকআউটে প্রতিপক্ষ হিসেবে কোন দলকে পেল ব্রাজিল, খেলা কবে?
- স্বস্তি নেই, বেশিরভাগ নিত্যপণ্যের দাম অপরিবর্তিত
- সন্তানকে নিয়ে ইইউ বৈঠকে সুইডিশ মন্ত্রী, গড়লেন নজির
- রেকর্ড গরমে ইউরোপে মৃত্যু বাড়ছে, জনজীবন স্থবির
- সন্ধ্যার মধ্যে যেসব অঞ্চলে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা
- আজ পবিত্র আশুরা, মহররম মাসের ১০ তারিখ
- নারী টি-২০ বিশ্বকাপ: ভারতের কাছে বাংলাদেশের হার
- শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- গ্রুপসেরা হওয়ার লক্ষ্যে রাতে এমবাপ্পে-হাল্যান্ড লড়াই
- জার্মানির বিপক্ষে ঐতিহাসিক জয়ে নকআউটে ইকুয়েডর










