ঢাকা, রবিবার ২৯, মার্চ ২০২৬ ৪:৪৭:৩৫ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ পরিবারের স্পিকারের স্ত্রীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক রাজধানীর আকাশ মেঘাচ্ছন্ন, বৃষ্টির সম্ভাবনা তেলের ডিপোতে বিজিবি মোতায়েন, নজরদারি জোরদার স্পিকার হাফিজ উদ্দিনের সহধর্মিণী মারা গেছেন ডিমের বাজারে অস্থিরতা: পাইকারদের অভিযোগ

ভারতে করোনায় আক্রান্ত ২ লাখ ১৭ হাজার, মৃত্যু ১১৮৩

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:৫৫ পিএম, ১৬ এপ্রিল ২০২১ শুক্রবার

ভারতে করোনায় আক্রান্ত ২ লাখ ১৭ হাজার, মৃত্যু ১১৮৩

ভারতে করোনায় আক্রান্ত ২ লাখ ১৭ হাজার, মৃত্যু ১১৮৩

প্রায় দিনই ভারতের রেকর্ড হচ্ছে করোনাভাইরাসের সংক্রমণের। ভাইরাসটির দ্বিতীয় ঢেউয়ে এবার এক দিনেই ২ লাখ ১৬ হাজার ৮৫০ জন করোনায় আক্রান্ত হয়েছেন দেশটিতে। আজ শুক্রবার সকালের পরিসংখ্যান অনুযায়ী দেশটিতে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ১ হাজার ১৮৩ জন।

ভারতীয় গণমাধ্যমগুলোতে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত ও মৃত্যুর এ তথ্য প্রকাশ করেছে। এ নিয়ে ভারতে করোনার মোট সংক্রমণ ১ কোটি ৪২ লাখ ৮৭ হাজার ৭৪০ জনে দাঁড়িয়েছে। এখন পর্যন্ত মারা গেছেন ১ লাখ ৭৪ হাজার ৩৩৫ জন। গতকাল বৃহস্পতিবার দেশটিতে করোনায় আক্রান্ত হন ২ লাখ ৭৩৯ জন, মৃত্যু হয় ১ হাজার ৩৮ জনের।

ভারতীয় গণমাধ্যমগুলো বলছেন, করোনার ডাবল মিউট্যান্ট স্ট্রেন সংক্রমিত হয়েছে ভারতের ১০টি রাজ্যে। এই প্রজাতির ভাইরাসে রয়েছে দুটি প্রজাতির করোনা ভাইরাসের মিশ্রণ। ই৪৮৪কিউ ও এল৪২৪আর ভাইরাসের মিশ্রণে তৈরি হয়েছে এই তৃতীয় প্রজাতিটি। দিল্লিতে ব্রিটেনের করোনা প্রজাতি ও এই জাতীয় করোনা প্রজাতি যৌথভাবে সংক্রমণ ছড়াচ্ছে। পশ্চিমবঙ্গ, মহারাষ্ট্র, দিল্লি, গুজরাট, কর্নাটক, মধ্যপ্রদেশেও ভাইরাসটি ছড়িয়েছে।