ভারতে করোনায় প্রাণহানি ছাড়ালো ২ লাখ
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:২০ পিএম, ২৮ এপ্রিল ২০২১ বুধবার
ছবি: ইন্টারনেট
করোনা মহামারীর ভয়াবহ পরিস্থিতির মধ্যে ভারতে প্রাণঘাতী এই ভাইরাসে মৃত্যুর সংখ্যা ২ লাখ ছাড়িয়ে গেছে। করোনায় ভারত ছাড়া আর মাত্র তিনটি দেশে ২ লাখের বেশি মৃত্যু হয়েছে।
ওয়ার্ল্ডো মিটারের বুধবার সকালের পরিসংখ্যান অনুযায়ী, ভারতে গত ২৪ ঘণ্টায় আরও ৩ হাজার ২৮৫ জনের মৃত্যু হয়েছে যা এখন পর্যন্ত সর্বোচ্চ।
এ নিয়ে ভারতে করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ১ হাজার ১৬৫ জনে। করোনায় মৃত্যুর বৈশ্বিক তালিকায় দক্ষিণ এশিয়ার দেশটির অবস্থান চতুর্থ।
গত ২৪ ঘণ্টায় ভারতে আরও ৩ লাখ ৬২ হাজার ৯০২ জনের করোনা শনাক্ত হয়েছে যা নতুন বিশ্ব রেকর্ড। সাম্প্রতিক রেকর্ডগুলোও ভারতের দখলে। করোনা সংক্রমণের বৈশ্বিক তালিকায় বিশ্বের দ্বিতীয় জনবহুল দেশটির অবস্থান দ্বিতীয়।
করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে ৫ লাখ ৮৭ হাজার ৩৮৪ জন। দ্বিতীয় সর্বোচ্চ ৩ লাখ ৯৫ হাজার ৩২৪ জনের মৃত্যু হয়েছে ব্রাজিলে। আর ২ লাখ ১৫ হাজার ৫৪৭ জনের মৃত্যু হয়েছে মেক্সিকোয়।
এদিকে করোনার বৈশ্বিক সংক্রমণ ১৪ কোটি ৯৩ লাখ ৩৫ হাজার ছাড়িয়ে গেছে। এখন পর্যন্ত মারা গেছেন ৩১ লাখ ৪৮ হাজার ৮৫৫ জন। সুস্থ হয়ে উঠেছেন ১২ কোটি ৬৯ লাখ ৮৬ হাজার ৭২৭ জন।
-জেডসি
- ২০২৮ নারী টি-২০ বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ
- পবিত্র কাবা শরিফ ধোয়া হবে আগামী ৩০ জুন
- নকআউট নিশ্চিত যাদের, অপেক্ষায় যারা
- গাজায় ধ্বংসস্তূপ পেরিয়ে এতিম কিশোরী দানার স্বপ্নযাত্রা
- মোদির পররাষ্ট্রনীতি নিয়ে সোনিয়ার সমালোচনা
- জীবন উৎসর্গ করে সন্তানকে রক্ষা করলেন মা
- কাল ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না ঢাকার কয়েক এলাকায়
- ছেলেবন্ধুকে হত্যা, দুবাইয়ে মৃত্যুদণ্ডের মুখে ব্রিটিশ টিকটকার
- সরাইলে পর্নোগ্রাফি মামলায় ইউপি সদস্য গ্রেফতার
- হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু
- হলিউডের কিংবদন্তি অভিনেত্রী অ্যান ব্লিথ মারা গেছেন
- দেম্বেলের হ্যাটট্রিকে ফ্রান্স গ্রুপ চ্যাম্পিয়ন
- যেমন জীবনসঙ্গী চান অভিনেত্রী তটিনী
- ইতিহাস গড়ে প্রথমবার নকআউটে কেপ ভার্দে
- স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২
- হজ শেষে ফিরেছেন ৬৬১৭৪ বাংলাদেশি, মৃত্যু ৫৫
- ভেনেজুয়েলার ধ্বংসস্তূপ থেকে অলৌকিকভাবে উদ্ধার জীবিত নারী!
- স্বজনের অপেক্ষায় তোসিফ, ঠাঁই মিলল সরকারি আশ্রয়কেন্দ্রে
- দেশে হাম আক্রান্ত হয়ে শিশু মৃত্যু ৭০০ ছাড়ালো
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত ৪৩০০
- নকআউটে প্রতিপক্ষ হিসেবে কোন দলকে পেল ব্রাজিল, খেলা কবে?
- স্বস্তি নেই, বেশিরভাগ নিত্যপণ্যের দাম অপরিবর্তিত
- সন্তানকে নিয়ে ইইউ বৈঠকে সুইডিশ মন্ত্রী, গড়লেন নজির
- রেকর্ড গরমে ইউরোপে মৃত্যু বাড়ছে, জনজীবন স্থবির
- সন্ধ্যার মধ্যে যেসব অঞ্চলে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা
- আজ পবিত্র আশুরা, মহররম মাসের ১০ তারিখ
- নারী টি-২০ বিশ্বকাপ: ভারতের কাছে বাংলাদেশের হার
- শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- গ্রুপসেরা হওয়ার লক্ষ্যে রাতে এমবাপ্পে-হাল্যান্ড লড়াই
- জার্মানির বিপক্ষে ঐতিহাসিক জয়ে নকআউটে ইকুয়েডর










