ভারতে করোনায় ফের রেকর্ড আক্রান্ত ও মৃত্যু
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:২৮ পিএম, ২৪ এপ্রিল ২০২১ শনিবার
ছবি: ইন্টারনেট
ভারতে করোনাভাইরাস পরিস্থিতি তীব্র থেকে তীব্রতর হচ্ছে। প্রতিদিনই আগের রেকর্ড ভেঙে দিচ্ছে করোনা। মৃত্যুর সংখ্যা বাড়ায় হিমশিম খেতে হচ্ছে মরদেহ সৎকারে। খোড়া হচ্ছে গণকবর এবং মরদেহ পোড়াতে বানানো হয়েছে অস্থায়ী শ্মশান। জাত-ধর্ম ভুলে মৃতদেহ সৎকারে সহযোগিতা করছে মুসলিমরাও।
ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, গত একদিনে দেশটিতে করোনায় মৃত্যু হয়েছে ২ হাজার ৬২১ জনের। মোট মৃত্যু হয়েছে এক লাখ ৮৯ হাজার ৫৪৯ জনের।
একদিনে নতুন করে আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৪৫ হাজার ১৪৭ জন। বিশ্বে একদিনে কোনো দেশে এটিই সর্বোচ্চ আক্রান্তের সংখ্যা। মোট আক্রান্ত হয়েছেন এক কোটি ৬৬ লাখ ২ হাজার ৪৫৬ জন।
বিশ্বজুড়ে আক্রান্তের সংখ্যায় ভারত এখন দ্বিতীয় অবস্থানে আছে। করোনা মহামারির শুরু থেকে আক্রান্তের সংখ্যায় শীর্ষে আছে যুক্তরাষ্ট্র। ভারতের পরই ব্রাজিলের অবস্থান।
ভারতে এখন যে হারে আক্রান্তের সংখ্যা বাড়ছে তার গতি যুক্তরাষ্ট্রের চেয়ে অনেক বেশি। ভারতে এমন পরিস্থিতি চলমান থাকলে যুক্তরাষ্ট্রও পেছনে পড়ে যাবে। করোনার প্রকোপ ভয়াবহ আকার ধারণ করায় ভারতে স্বাস্থ্যব্যবস্থা ভেঙে পড়েছে।
ভারতের হাসপাতালে রোগীদের উপচে পড়া ভিড় হচ্ছে। অক্সিজেনের তীব্র সংকট দেখা গেছে। অক্সিজেন সংকটে এখন পর্যন্ত অনেকের মৃত্যু হয়েছে। দ্রুত অক্সিজেনের ব্যবস্থা করতে আলাদা পরিকল্পনা নিয়েছে দেশটির সরকার। এছাড়া জার্মানি থেকে ভ্রাম্যমাণ অক্সিজেন প্লান্ট আনছে ভারত।
বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে এখন পর্যন্ত করোনায় ৫ লাখ ৮৫ হাজার ৩৩ জনের প্রাণ নিয়েছে করোনা। এছাড়া সংক্রমণ শনাক্ত হয়েছে ৩ কোটি ২৭ লাখ ৩৫ হাজার ২৫৬ জনের দেহে।
শনিবার সকাল পর্যন্ত করোনায় মারা গেছেন ৩০ লাখ ৯৮ হাজার ৮৩৮ জন। আক্রান্ত হয়েছেন ১৪ কোটি ৬২ লাখ ১৯ হাজার ৮২৭ জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১২ কোটি ৪৩ লাখ ২৩ হাজার ৬৪৮ জন।
-জেডসি
- ২০২৮ নারী টি-২০ বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ
- পবিত্র কাবা শরিফ ধোয়া হবে আগামী ৩০ জুন
- নকআউট নিশ্চিত যাদের, অপেক্ষায় যারা
- গাজায় ধ্বংসস্তূপ পেরিয়ে এতিম কিশোরী দানার স্বপ্নযাত্রা
- মোদির পররাষ্ট্রনীতি নিয়ে সোনিয়ার সমালোচনা
- জীবন উৎসর্গ করে সন্তানকে রক্ষা করলেন মা
- কাল ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না ঢাকার কয়েক এলাকায়
- ছেলেবন্ধুকে হত্যা, দুবাইয়ে মৃত্যুদণ্ডের মুখে ব্রিটিশ টিকটকার
- সরাইলে পর্নোগ্রাফি মামলায় ইউপি সদস্য গ্রেফতার
- হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু
- হলিউডের কিংবদন্তি অভিনেত্রী অ্যান ব্লিথ মারা গেছেন
- দেম্বেলের হ্যাটট্রিকে ফ্রান্স গ্রুপ চ্যাম্পিয়ন
- যেমন জীবনসঙ্গী চান অভিনেত্রী তটিনী
- ইতিহাস গড়ে প্রথমবার নকআউটে কেপ ভার্দে
- স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২
- হজ শেষে ফিরেছেন ৬৬১৭৪ বাংলাদেশি, মৃত্যু ৫৫
- ভেনেজুয়েলার ধ্বংসস্তূপ থেকে অলৌকিকভাবে উদ্ধার জীবিত নারী!
- স্বজনের অপেক্ষায় তোসিফ, ঠাঁই মিলল সরকারি আশ্রয়কেন্দ্রে
- দেশে হাম আক্রান্ত হয়ে শিশু মৃত্যু ৭০০ ছাড়ালো
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত ৪৩০০
- নকআউটে প্রতিপক্ষ হিসেবে কোন দলকে পেল ব্রাজিল, খেলা কবে?
- স্বস্তি নেই, বেশিরভাগ নিত্যপণ্যের দাম অপরিবর্তিত
- সন্তানকে নিয়ে ইইউ বৈঠকে সুইডিশ মন্ত্রী, গড়লেন নজির
- রেকর্ড গরমে ইউরোপে মৃত্যু বাড়ছে, জনজীবন স্থবির
- সন্ধ্যার মধ্যে যেসব অঞ্চলে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা
- আজ পবিত্র আশুরা, মহররম মাসের ১০ তারিখ
- নারী টি-২০ বিশ্বকাপ: ভারতের কাছে বাংলাদেশের হার
- শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- গ্রুপসেরা হওয়ার লক্ষ্যে রাতে এমবাপ্পে-হাল্যান্ড লড়াই
- জার্মানির বিপক্ষে ঐতিহাসিক জয়ে নকআউটে ইকুয়েডর










