ঢাকা, বুধবার ২৮, অক্টোবর ২০২৬ ১২:১৯:৩০ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
শনিবার এইচএসসির ফল প্রকাশ: অনলাইনে জানবেন যেভাবে ঢামেক চত্বরে অ্যাম্বুলেন্স ধর্মঘট, রোগী-স্বজনদের ভোগান্তি চীনে শিশুর চেয়ে প্রবীণ বেশি, আর্থিক চাপে পরিবার ও রাষ্ট্র মনোনয়ন বৈধ, বিনা লড়াইয়ে জয় পাচ্ছেন এলিজা ৬৩০ কোটি ডলার জাপানি বিনিয়োগ নিয়ে আলোচনা: প্রধানমন্ত্রী ভারতে তাণ্ডব চালিয়ে বাংলাদেশের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’ রাষ্ট্রপতির তিন জেলা সফর বাতিল

ভারতে করোনায় মৃত্যু আরো ৮৩৭, শনাক্ত ৬২ হাজার

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:১২ পিএম, ১৭ অক্টোবর ২০২০ শনিবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

ভারতে গত ২৪ ঘণ্টায় ৬২ হাজার ২১২ জন নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে দেশটিতে মোট কোভিড রোগীর সংখ্যা ৭৪ লাখ ৩২ হাজার ৬৮০ জন। একই সময়ে দেশটিতে মারা গেছেন ৮৩৭ জন। এখন পর্যন্ত ১ লাখ ১২ হাজার ৯৯৮ জনের মৃত্যু হয়েছে করোনায়। এছাড়া গত ২৪ ঘণ্টায় ৭০ হাজার ৮১৬ জন সুস্থসহ মোট ৬৫ লাখ ২৪ হাজার ৫৯৫ জন করোনার কবল থেকে মুক্ত হয়েছেন।

আজ শনিবার (১৭ অক্টোবর) ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে এ তথ্য নিশ্চিত করেছে সংবাদমাধ্যম এনডিটিভি।

মহামারির এই ভাইরাসে ভারতে ইতোমধ্যেই এক লাখের বেশি মানুষের মৃত্যু হয়েছে। এরমধ্যে শুধু ৪১ হাজার ৫০২ জন মারা গেছেন মহারাষ্ট্রেই। তামিলনাড়ু ও কর্নাটকে মোট মৃত্যু ১০ হাজারের বেশি।

উত্তরপ্রদেশে সাড়ে ৬ হাজার ও অন্ধ্রপ্রদেশে মৃত্যু সংখ্যা ৬ হাজার ছাড়িয়েছে। দিল্লি ও পশ্চিমবঙ্গে তা ৬ হাজার ছুঁইছুঁই। প়াঞ্জাবে প্রায় ৪ হাজার ও গুজরাটে করোনার জেরে প্রাণহানি সাড়ে ৩ হাজার ছাড়িয়েছে।

মধ্যপ্রদেশেও মৃত আড়াই হাজার ছাড়িয়েছে। হরিয়ানা, জম্মু ও কাশ্মীর, ছত্তীসগঢ়, তেলেঙ্গানা, কেরালা, উড়িষ্যাতে মোট মৃত্যু ১ হাজারের বেশি। দেশটির বাকি রাজ্যেগুলোতে মোট মৃত্যু ১ হাজারের কম।

গত কয়েক দিনে পশ্চিমবঙ্গেও দৈনিক আক্রান্ত বেড়েছে। গত ২৪ ঘণ্টায় রাজ্যটিতে ৩ হাজার ৭৭১ জন আক্রান্ত হয়েছেন করোনায়। এ নিয়ে মোট আক্রান্ত ৩ লাখ ১৩ হাজার ১৮৮ জন। মৃত্যু হয়েছে ৫ হাজার ৯৩১ জনের।

-জেডসি