ভারতে বাস-অটোরিকশার সংঘর্ষ, নিহত ১২ নারী
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৩৩ পিএম, ২৩ মার্চ ২০২১ মঙ্গলবার
ছবি: ইন্টারনেট
ভারতের মধ্যপ্রদেশে বাস ও অটোরিকশার মধ্যে সংঘর্ষে ১৩ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ১২ জন নারী ও একজন পুরুষ। মঙ্গলবার (২৩ মার্চ) সকালে মধ্যপ্রদেশের গুয়ালিয়র জেলায় এই দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানিয়েছে, মঙ্গলবার সকালে গুয়ালিয়র জেলার পুরানি ছাবানি নামক স্থানে বাস ও অটোরিকশার মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। বাসটি মোরেনা নামক স্থানে যাচ্ছিল।
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে জানিয়েছে, দুর্ঘটনার পর ১০ যাত্রী ঘটনাস্থলেই নিহত হন। বাকিদের গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হলে আরও তিনজন চিকিৎসাধীন অবস্থায় সেখানে মারা যান। নিহতদের মধ্যে একজন ছাড়া বাকি সবাই নারী। নিহত পুরুষটি দুর্ঘটনাকবলিত অটোরিকশার ড্রাইভার।
গুয়ালিয়র জেলা পুলিশের এসপি অমিত সাংহি জানিয়েছেন, মঙ্গলবার সকাল ৭টার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহত নারীরা ‘অঙ্গনওয়াড়ি কেন্দ্র’ নামক স্থানে রান্নার কাজ করতেন। মঙ্গলবার সকালে বাড়ি ফেরার সময় দুর্ঘটনায় নিহত হন তারা।
এদিকে সড়ক দুর্ঘটনায় হতাহতের ঘটনায় গভীর শোক জানিয়েছেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। এছাড়া দুর্ঘটনায় নিহতদের প্রত্যেকের পরিবারকে চার লাখ রুপি এবং আহতদের ৫০ হাজার রুপি করে দেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি।
-জেডসি
- দেশের ১২ অঞ্চলে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস, সতর্কবার্তা জারি
- তীব্র তাপপ্রবাহে কাঁপছে ইউরোপ, ঝুঁকিতে ১৫ কোটি মানুষ
- আজ ঢাকার বাতাসে স্বস্তি, বায়ুমান ‘সহনীয়’
- বিঘ্ন ঘটার ১০ মিনিট পর স্বাভাবিক হলো মেট্রোরেল চলাচল
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: শেষ বত্রিশে যে যার মুখোমুখি
- দেশব্যাপী ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত্যু বেড়ে ১৪৩০
- নতুন যে বিশ্ব রেকর্ড গড়লেন মেসি
- ২০২৮ নারী টি-২০ বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ
- পবিত্র কাবা শরিফ ধোয়া হবে আগামী ৩০ জুন
- নকআউট নিশ্চিত যাদের, অপেক্ষায় যারা
- গাজায় ধ্বংসস্তূপ পেরিয়ে এতিম কিশোরী দানার স্বপ্নযাত্রা
- মোদির পররাষ্ট্রনীতি নিয়ে সোনিয়ার সমালোচনা
- জীবন উৎসর্গ করে সন্তানকে রক্ষা করলেন মা
- কাল ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না ঢাকার কয়েক এলাকায়
- মোদির পররাষ্ট্রনীতি নিয়ে সোনিয়ার সমালোচনা
- ২০২৮ নারী টি-২০ বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ
- কাল ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না ঢাকার কয়েক এলাকায়
- ইতিহাস গড়ে প্রথমবার নকআউটে কেপ ভার্দে
- স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২
- ছেলেবন্ধুকে হত্যা, দুবাইয়ে মৃত্যুদণ্ডের মুখে ব্রিটিশ টিকটকার
- দেম্বেলের হ্যাটট্রিকে ফ্রান্স গ্রুপ চ্যাম্পিয়ন
- হলিউডের কিংবদন্তি অভিনেত্রী অ্যান ব্লিথ মারা গেছেন
- সরাইলে পর্নোগ্রাফি মামলায় ইউপি সদস্য গ্রেফতার
- গাজায় ধ্বংসস্তূপ পেরিয়ে এতিম কিশোরী দানার স্বপ্নযাত্রা
- নকআউট নিশ্চিত যাদের, অপেক্ষায় যারা
- যেমন জীবনসঙ্গী চান অভিনেত্রী তটিনী
- ইতালিতে নারী ও শিশুসহ তিন বাংলাদেশি খুন, গুরুতর আহত একজন
- জীবন উৎসর্গ করে সন্তানকে রক্ষা করলেন মা
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে প্রাণহানি বেড়ে ৯২০, নিখোঁজ ৫০ হাজারের বেশি










