ঢাকা, বুধবার ২৮, অক্টোবর ২০২৬ ১১:০৭:৪৮ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
চীনে শিশুর চেয়ে প্রবীণ বেশি, আর্থিক চাপে পরিবার ও রাষ্ট্র মনোনয়ন বৈধ, বিনা লড়াইয়ে জয় পাচ্ছেন এলিজা ৬৩০ কোটি ডলার জাপানি বিনিয়োগ নিয়ে আলোচনা: প্রধানমন্ত্রী ভারতে তাণ্ডব চালিয়ে বাংলাদেশের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’ রাষ্ট্রপতির তিন জেলা সফর বাতিল তেঁতুলিয়ায় জেঁকে বসেছে শীত, তাপমাত্রা ১৫.৪ ডিগ্রি অন্ধ্র উপকূলে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় অর্ণব, বাংলাদেশে কী প্রভাব

ভিয়েতনামে বন্যা-ভূমিধসে ১১১ জনের প্রাণহানি

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:২১ এএম, ২২ অক্টোবর ২০২০ বৃহস্পতিবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

কয়েক দশকের মধ্যে ভয়াবহ বন্যার কবলে পড়েছে ভিয়েতনাম। বন্যা ও ভূমিধসে মারা গেছে শতাধিক মানুষ। নিখোঁজ রয়েছে অনেকে। ক্ষতিগ্রস্ত হয়েছে, হাজার হাজার বাড়িঘর। তলিয়ে গেছে ফসলি জমি ও রাস্তাঘাট। আবহাওয়া আরো খারাপ হতে পারে বলে শতর্ক করেছে কর্তৃপক্ষ। এদিকে, পানি বন্দী শত শত হাজার হাজার মানুষের জরুরী ভিত্তিতে সহায়তা প্রয়োজন বলে জানিয়েছে, ইন্টারন্যাশনাল ফেডারেশন অব রেডক্রস এন্ড রেড ক্রিসেন্ট সোসাইটি (আইএফআরসি)।

এক সপ্তাহের বেশী, ভিয়েতমানে ভারী বৃষ্টি অব্যাহত রয়েছে। বন্যা এবং ভূমিধসে দেশটিতে এ পর্যন্ত মারা গেছে অন্তত ১১১ জন, নিখোঁজ রয়েছে ২২ জনের বেশী। সামনের দিনগুলোতে বন্যা পরিস্থিতি খারাপের আশঙ্কা করা হচ্ছে।

ভিয়েতনামে রেড ক্রস সোসাইটির প্রেসিডেন্ট  বলেন, এই বিধ্বংসী বন্যা কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ।

দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যাম ভিএনএ’র খবরে বলা হয়েছে, ৭ হাজার ২০০ হেক্টর জমির ফসল তলিয়ে গেছে এবং ক্ষতিগ্রস্থ হয়েছে।  ৬৯১ হাজার গৃহপালিত পশু এবং পল্ট্রি মারা গেছে অথবা ভেসে গেছে। ক্ষতিগ্রস্ত হয়েছে চারটি প্রদেশের ১৬টি মহাসড়ক এবং ১৬১ হাজারের বেশী স্থানীয় সড়ক।

অক্টোবর ভিয়েতনামে বর্ষা মৌসুম। চলতি মাসের শরুতে, ঝড়র ও ভারী বৃষ্টির কারণে দেশটির কেন্দ্রীয় শহর ও প্রদেশে বন্যা দেখা দেয়। অক্টোবরের মাঝামাঝিতে বন্যার কবলে পড়ে ছয়টি প্রদেশের ২৫০ হাজের বেশি মানুষ, ২ থেকে ৩ মিটার পানিতে তলিয়ে রয়েছে অনেক এলাকা।

ভিএনএ’র খবরে বলা হয়েছে চলতি সপ্তাহের শুরুতে ভূমিধসে একটি সামরিক ঘাটিতে থাকা নিখোঁজ ২২ সেনা সদস্যর মধ্যে ১৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

এদিকে, পানি বন্দী শত শত হাজার হাজার মানুষের জরুরীভাবে আশ্রয়, নিরাপদ খাবার পানি, খাদ্য এবং অর্থনৈতিক সহায়তা প্রয়োজন বলে জানিয়েছে, ইন্টারন্যাশনাল ফেডারেশন অব রেডক্রস এন্ড রেড ক্রিসেন্ট সোসাইটি–আইএফআরসি।

-জেডসি