ঢাকা, সোমবার ১৫, জুন ২০২৬ ৩:১৮:৫৮ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও নারীদের জন্য ১৫০০ বেডের দুটি হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু কনোলির বিধ্বংসী ইনিংসে অস্ট্রেলিয়ার নাটকীয় জয় এইচএসসি পরীক্ষায়ও থাকছে সিসিটিভির নজরদারি মিরপুর স্টেডিয়ামে খেলা উপভোগ করছেন জাইমা রহমান বাজেটে সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে শিক্ষাকে: শিক্ষামন্ত্রী

মইনুলকে গ্রেফতার না করলে নারী সমাজ ক্ষুব্ধ হতো : আইনমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কম

আপডেট: ০৭:০৯ পিএম, ২৫ অক্টোবর ২০১৮ বৃহস্পতিবার

আইন মন্ত্রী আনিসুল হক বলেছেন, ব্যারিস্টার মইনুল হোসেনকে গ্রেফতার না করলে নারী সমাজ ক্ষুব্ধ হতো। বাংলাদেশের নারী সমাজ মনে করে সাংবাদিক মাসুদা ভাট্টি করা তার ঔদ্ধত্যপূর্ণ কথাটি পুরো নারী সমাজকে অপমানিত করেছে।

 

আজ মঙ্গলবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মোজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে এক সেমিনার শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

 

‘উন্নয়নের রোল মডেল বাংলাদেশ : বর্তমান সরকারের মূল্যায়ন (২০০৯-২০১৮)’ শীর্ষক এ সেমিনারের আয়োজন করে রাষ্ট্রবিজ্ঞান সমিতি।

 

আইনমন্ত্রী বলেন, সরকারের বিরুদ্ধে টকশোতে তিনি অনেক কথা বলতেন। তখন কিন্তু তাকে আমরা গ্রেফতার করিনি। তাকে গ্রেফতার করা হয়েছে টকশোতে সাংবাদিক মাসুদা ভাট্টিকে কটূক্তি করায়। তিনি তাকে যা বলেছেন তাতে শুধু তার মানহানি হয়েছে তা নয়। বাংলাদেশের নারী সমাজ মনে করে তার ঔদ্ধত্যপূর্ণ কথাটি পুরো নারী সমাজকে অপমানিত করেছে। সেখান থেকে মামলা হয়েছে।

 

কোর্ট যখন ওয়ারেন্ট দিয়েছে তখন আইন-শৃঙ্খলা বাহিনী যদি গ্রেপ্তার না করত তাহলে নারী সমাজ ক্ষুব্দ হতো এবং এ ধরনের অশ্লীল বক্তব্যকে উৎসাহিত করা হতো। সে জন্য গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে, যোগ করেন আনিসুল হক।