মজাদার ইলিশের কাচ্চি বিরিয়ানির রেসিপি
লাইফস্টাইল ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:৪১ এএম, ১০ অক্টোবর ২০২৬ শনিবার
সংগৃহীত ছবি
ইলিশের কাচ্চি বিরিয়ানি—বাঙালির ঐতিহ্য আর স্বাদের এক অনন্য মেলবন্ধন। সুগন্ধি চাল, মসলার ঘ্রাণ আর রসালো ইলিশের অপূর্ব স্বাদ প্রতিটি কামড়ে এনে দেয় তৃপ্তি।
উপকরণ
১ টি (৮ পিস)
টক দই: ৩/৪ কাপ
পেঁয়াজ বেরেস্তা: ১/২কাপ
লবণ: স্বাদমত
আদা বাটা: ১ চা চামচ
লাল মরিচের গুঁড়া: ২ চা চামচ
কাচামরিচ ফালি: ৫-৪পিস
চিনি: ১চা চামচ
গরম মশলা একসাথে গুঁড়া/বাটা: ১চা চামচ
সরিষার তেল: ১/৪ কাপ
ঘি: ২ টেবিল চামচ
জর্দ্দার/ জাফরান রং: ১/৪চা চামচ
মাছ পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে নিন। মাছ বাদে সব উপকরণ একসাথে ব্লেন্ড করে মাছের সাথে মিশিয়ে কমপক্ষে ১ ঘন্টা মেরিনেড করে রাখুন। একটি বড় প্যানে মেরিনেড করা মাছ বিছিয়ে রাখুন।
চাল প্রস্তুত প্রণালি
পোলাউ বা বাসমতি চাল: ৪কাপ
আদার রস: ১ টেবিল চামচ
দারুচিনি: ২ টুকরা,
এলাচ: ৩ টি,
তেজপাতা: ২ টি,
শাহি জিরা: ১ চা চামচ,
কাচা মরিচ: ৫ টি
লবণ: স্বাদমত
গরম ফুটন্ত পানি: ৭কাপ
প্রণালি
চাল ধুয়ে পানি ঝড়িয়ে নিন। একটি প্যানে তেল গরম করে সব মশলা দিয়ে চাল দিয়ে ২ মিনিট ভাজুন। পানি চালে দিয়ে ভাল করে নেড়ে দিন। লবণ দেখুন। কয়েকবার ফুটে উঠলে আর চাল পানির সমান হলে, ভাল করে নেড়ে ঢাকনা দিয়ে চুলার তাপ একদম কমিয়ে দিন। ১৮ মিনিট এভাবে রাখুন। ১৮ মিনিট পর চুলা বন্ধ করুন। ঢাকনা খুলে ভাত নেড়ে দিন।
বিরিয়ানী প্রস্তুত প্রণালি
পেঁয়াজ বেরেস্তা: ১/২কাপ
গুঁড়াদুধ: ১/৪কাপ
ঘি: ২ টেবিল চামচ
জর্দ্দার রং: সামান্য (১/২ কাপ দুধে ভিজানো)
মাছ বিছানো হাড়িতে মাছের উপর অর্ধেক বেরেস্তা, দুঁড়াদুধ ছিটিয়ে দিন। তার উপর অর্ধেক ভাত দিন। আবার বাকি বেরেস্তা, গুঁড়াদুধ দিয়ে ভাত দিন। উপরে ঘি ও দুধের রঙ ছিটিয়ে ভাল করে ঢাকনা দিয়ে দিন। আটার দলা দিয়ে ঢাকনার চারপাশ মুড়ে দিন যাতে ভাপ না বের হতে পারে। ৫ মিনিট মাঝারি আঁচে রান্না করুন। তারপর অল্প আচে দমে রাখুন ৩০ মিনিট। তাওয়া গরম করে তার উপর আরো ২০ মিনিট রাখতে পারেন। চুলা বন্ধ করে বিরিয়ানির পাত্রটি পরিবেশনের পাত্রে উল্টিয়ে ঢালুন। গরম গরম পরিবেশন করুন মজাদার ইলিশের কাচ্চি বিরিয়ানি।
- নেত্রকোনায় ৪০ নারী পেলেন প্রশিক্ষণ ও সেলাই মেশিন
- জামালপুরে বাসচাপায় একসঙ্গে প্রাণ গেল শাশুড়ি-পুত্রবধূর
- প্রশ্ন ফাঁসের অভিযোগে যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষা স্থগিত
- দুর্গাপূজা উপলক্ষে নিউমার্কেটে জমে উঠেছে কেনাকাটা
- দুর্গোৎসবে বাড়িতে তৈরি করতে পারেন বাহারি সব রান্না
- ধস্তাধস্তির পর ধানখেতেই তাজমিনকে গামছা পেঁচিয়ে হত্যা করেন সুমন
- ডেঙ্গু থেকে বাঁচতে কী করবেন?
- ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল পানামা
- মজাদার ইলিশের কাচ্চি বিরিয়ানির রেসিপি
- আজ দেশের যেসব এলাকায় দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না
- শুভ মহালয়া আজ
- সারা দেশে বজ্র ও ভারী বৃষ্টির আভাস
- বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস আজ
- মানসিক স্বাস্থ্য সুরক্ষা সরকারের স্বাস্থ্যনীতির গুরুত্বপূর্ণ দিক
- শান্তিতে নোবেলজয়ী ২১ নারী: সংগ্রামের ইতিহাস
- দুর্গার নানা রূপ নিয়ে বিশ্বরঙের শিল্প প্রদর্শনী উদ্বোধন আজ
- শান্তিতে নোবেলজয়ী ২১ নারী: সংগ্রামের ইতিহাস
- বছরে ৫০০ কোটির বেশি ঘাটতি, ঘুরে দাঁড়াতে পারবে কি ডাক বিভাগ
- নেটফ্লিক্সে জাপানি সিরিজ ‘প্লাস্টিক বিউটি’র জয়জয়কার
- পেঁয়াজ-আলুর দাম বাড়তি, চাপে সাধারণ ক্রেতা
- সাহিত্যে নোবেলজয়ী ১৯ নারী: বিশ্বসাহিত্যে তাদের অবদান
- শিক্ষা সংস্কারের দাবিতে উত্তাল ফ্রান্স, থামছে না বিক্ষোভ
- আবারও স্বর্ণের দাম বাড়ল, ভরি কত আজ?
- ডিমের ডজন ১৭০! যাবে কোথায় হতাশ ক্রেতারা
- সারাদেশে বৃষ্টির আভাস, রাতে তাপমাত্রা কমতে পারে
- পর্যটককে নিরাপত্তা দিতে পারি না, পর্যটন নিয়ে বড়াই কেন?
- কিশোরদের কাছেও অ্যান কার্সনের অন্য এক জগৎ
- শান্তিতে নোবেল পেলেন অধিকারকর্মী নাভানেথেম পিল্লাই
- শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে: খাদ্যমন্ত্রী
- টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশের মেয়েরা, একাদশে আছেন যারা








