মমতার কোনো গাড়ি নেই, সম্পদ কমেছে ৪৫ শতাংশ
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:৩৬ পিএম, ২৫ মার্চ ২০২১ বৃহস্পতিবার
ছবি: ইন্টারনেট
আসন্ন বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম থেকে লড়াই করছেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই মনোনয়নপত্র পেশ করেছেন তৃণমূল সুপ্রিমো। নিয়ম মতো তার স্থাবর-অস্থাবর সম্পত্তির পরিমাণও তিনি জানিয়েছেন নির্বাচন কমিশনকে। সেই তথ্য সামনে আসতেই দেখা গেল মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তির পরিমাণ ৪৫ শতাংশেরও বেশি কমেছে।
তৃণমূলনেত্রী তার যে সম্পত্তির পরিমাণ নির্বাচনী হলফনামায় পেশ করেছেন, তাতে দেখা যাচ্ছে তার সম্পত্তির পরিমাণ টাকার অংকে ১৬ লাখ ৭২ হাজার ৩৫২ টাকা।
২০১৬ সালের বিধানসভা নির্বাচনে হলফনামা পেশের সময় মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন যে, তার সম্পত্তির পরিমাণ ছিল ৩০.৭৫ লাখ টাকা। আর ২০২১ সালের বিধানসভা নির্বাচনে মনোনয়নপত্র পেশের সময় জমা দেওয়া হলফনামায় তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন যে, তার সম্পত্তির পরিমাণ টাকার অংকে ১৬ লক্ষ ৭২ হাজার ৩৫২ টাকা ৭১ পয়সা। অর্থাৎ তৃণমূল সুপ্রিমোর সম্পত্তির পরিমাণ ৪৫.০৮ শতাংশ হারে কমেছে।
হলফনামা জমা দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচন কমিশনকে জানিয়েছেন, তার নিজের নামে কোনো গাড়ি নেই। হাতে নগদ ৬৯ হাজার ২৫৫ টাকা রয়েছে তার। ব্যাংকে ১৩.৫৩ লাখ টাকা রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের। হলফনামায় তৃণমূল সুপ্রিমো আরও জানিয়েছেন, তার কাছে ৯ গ্রাম ৭৫০ মিলিগ্রামের মতো গয়না রয়েছে।
দলনেত্রীর সম্পত্তির পরিমাণ উল্লেখযোগ্য হারে কমলেও সম্পত্তি কয়েক গুণে বেড়েছে তৃণমূলেরই একাধিক নেতার। কাকদ্বীপের বিদায়ী বিধায়ক তথা রাজ্যের বিদায়ী মন্ত্রী মন্টুরাম পাখিরা। আকাশছোঁয়া হয়েছে তার সম্পত্তির পরিমাণ। মন্টুরাম পাখিরার সম্পত্তির পরিমাণ বেড়েছে ৭৩৫ শতাংশেরও বেশি।
-জেডসি
- ২০২৮ নারী টি-২০ বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ
- পবিত্র কাবা শরিফ ধোয়া হবে আগামী ৩০ জুন
- নকআউট নিশ্চিত যাদের, অপেক্ষায় যারা
- গাজায় ধ্বংসস্তূপ পেরিয়ে এতিম কিশোরী দানার স্বপ্নযাত্রা
- মোদির পররাষ্ট্রনীতি নিয়ে সোনিয়ার সমালোচনা
- জীবন উৎসর্গ করে সন্তানকে রক্ষা করলেন মা
- কাল ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না ঢাকার কয়েক এলাকায়
- ছেলেবন্ধুকে হত্যা, দুবাইয়ে মৃত্যুদণ্ডের মুখে ব্রিটিশ টিকটকার
- সরাইলে পর্নোগ্রাফি মামলায় ইউপি সদস্য গ্রেফতার
- হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু
- হলিউডের কিংবদন্তি অভিনেত্রী অ্যান ব্লিথ মারা গেছেন
- দেম্বেলের হ্যাটট্রিকে ফ্রান্স গ্রুপ চ্যাম্পিয়ন
- যেমন জীবনসঙ্গী চান অভিনেত্রী তটিনী
- ইতিহাস গড়ে প্রথমবার নকআউটে কেপ ভার্দে
- স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২
- হজ শেষে ফিরেছেন ৬৬১৭৪ বাংলাদেশি, মৃত্যু ৫৫
- ভেনেজুয়েলার ধ্বংসস্তূপ থেকে অলৌকিকভাবে উদ্ধার জীবিত নারী!
- স্বজনের অপেক্ষায় তোসিফ, ঠাঁই মিলল সরকারি আশ্রয়কেন্দ্রে
- দেশে হাম আক্রান্ত হয়ে শিশু মৃত্যু ৭০০ ছাড়ালো
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত ৪৩০০
- নকআউটে প্রতিপক্ষ হিসেবে কোন দলকে পেল ব্রাজিল, খেলা কবে?
- স্বস্তি নেই, বেশিরভাগ নিত্যপণ্যের দাম অপরিবর্তিত
- সন্তানকে নিয়ে ইইউ বৈঠকে সুইডিশ মন্ত্রী, গড়লেন নজির
- রেকর্ড গরমে ইউরোপে মৃত্যু বাড়ছে, জনজীবন স্থবির
- সন্ধ্যার মধ্যে যেসব অঞ্চলে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা
- আজ পবিত্র আশুরা, মহররম মাসের ১০ তারিখ
- নারী টি-২০ বিশ্বকাপ: ভারতের কাছে বাংলাদেশের হার
- শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- গ্রুপসেরা হওয়ার লক্ষ্যে রাতে এমবাপ্পে-হাল্যান্ড লড়াই
- জার্মানির বিপক্ষে ঐতিহাসিক জয়ে নকআউটে ইকুয়েডর










