মহাকাশ ঘুরে এলেন কেটি পেরিসহ ৬ নারী
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:৫৭ পিএম, ১৫ এপ্রিল ২০২৫ মঙ্গলবার
সংগৃহীত ছবি
ছয় নারী মহাকাশ ভ্রমণে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। বিশ্বে প্রথমবারের মতো ক্রু মিশনে তারা মহাকাশ ঘুরে আবার পৃথিবীতে ফিরে এসেছেন। এই ঘটনা মহাকাশ পর্যটনে নতুন দিগন্ত উন্মোচন করল বলে মনে করা হচ্ছে।
বিবিসি লিখেছে, জেফ বেজোসের মহাকাশ কোম্পানি ব্লু অরিজিন-এর তৈরি সাব-অরবিটাল রকেটে করে ছয় নারী মহাকাশ ভ্রমণ করে এসেছেন। তাদের মধ্যে একজন পপ শিল্পী কেটি পেরি। মহাকাশে পৌঁছে তিনি গান গেয়ে শোনান।
সোমবার (১৪ এপ্রিল) যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাসের ‘লঞ্চ সাইট ওয়ান’ থেকে পুনরায় ব্যবহারযোগ্য স্বচালিত একটি রকেটে চেপে মহাকাশ ভ্রমণ শুরু করেন ছয় নারী। অবশ্য বেশিক্ষণ তারা সেখানে থাকেননি; মাত্র ১০ মিনিটের মহাকাশ ভ্রমণ। তারপরই তারা পৃথিবীতে ফিরে আসেন।
মহাশূন্যে পৌঁছে তিন মিনিট তারা ওজনহীনভাবে ভেসে বেড়ান। ক্যাপসুলের জানালা দিয়ে উপভোগ করেন পৃথিবীর অবারিত সৌন্দর্য। এরপর তিনটি প্যারাসুট ব্যবহার করে পৃথিবীতে ফিরে আসেন তারা।
যে ছয়জন মহাকাশ ভ্রমণ করে এলেন, তারা সবাই পশ্চিমা বিশ্বে বেশ পরিচিত মুখ।
বিবিসি তথ্য অনুযায়ী, পপ তারকা কেটি পেরি, লেখক ও বেজোসের বাগদত্তা লরেন সানচেজ, সাংবাদিক ও টিভি উপস্থাপক গেইল কিং, নাগরিক অধিকারকর্মী আমান্ডা এনগুয়েন, নাসার সাবেক রকেট বিজ্ঞানী আয়িশা বোয়ে এবং চলচ্চিত্র নির্মাতা কেরিয়ান ফ্লিন এই ভ্রমণ দলের সদস্য।
সানচেজ ছিলেন এই মিশনের নেতৃত্বে, যিনি রকেট উৎক্ষেপণের আগে বলেছিলেন, জেফ বেজোস তাকে বলেছেন এই মহাকাশ ভ্রমণের পর তার জীবন বদলে যাবে।
১৯৬৩ সালে রাশিয়ার নভোচারী ভ্যালেন্তিনা তেরেসকোভা একক মিশনে মহাকাশ ভ্রমণে গিয়েছিলেন। তবে তার ভ্রমণ সময় ছিল প্রায় তিন দিন; ৭০ ঘণ্টারও বেশি।
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- ছোটগল্প ‘সা র স’ : আইরীন নিয়াজী মান্না
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে প্রাণহানী বেড়ে ৭
- মুক্তি পেলেন নেহা বোরা
- তিন দিনব্যাপী লালন স্মরণানুষ্ঠান শুরু আজ
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- পূজায় লোভনীয় নানা পদ
- ঢাকায় বৃষ্টির সম্ভাবনা নেই, বাড়তে পারে গরম
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন
- চীন দেশ ও রবীন্দ্রনাথ ঠাকুর: অধ্যাপক ডং ইউ ছেন
- বিশ্ববাজারে আরও কমল তেলের দাম
- দুর্গাপূজায় ছুটির আমেজ, স্কুল ১০ ও কলেজে ১৬ দিন
- রাজধানীর ফুটপাত হকারমুক্ত করা এক বিরাট চ্যালেঞ্জ
- আজ বিশ্ব বিড়াল দিবস: চাই মমতা ও নিরাপদ আশ্রয়
- অবসর নেওয়ার আগে দলে ফিরতে চান জাহানারা
- আজ মহাষষ্ঠী, সারা দেশে শুরু শারদীয় দুর্গোৎসব
- নারী শিশুসাহিত্যেক সংখ্যা: ‘কিশোর লেখা’র অনন্য আয়োজন
- যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলা, ৩ শিশুসহ নিহত ৪
- বাজারে স্বস্তি নেই, চড়া দামে সবজি-চাল-ডাল
- নিউইয়র্কের আদালতে অভিযোগ, নির্দোষ দাবি মাদুরো দম্পতির
- আজ মহাসপ্তমী
- তিন বিভাগে বৃষ্টির সম্ভাবনা, তাপমাত্রা না কমার অভাস
- ছুটির দিনেও দূষণের কবলে ঢাকা, বিশ্বে তৃতীয়
- শাড়িকাণ্ডে তানজিন তিশার জামিনের মেয়াদ বাড়ল


