ঢাকা, রবিবার ১৪, জুন ২০২৬ ২১:৪৮:৫৩ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু কনোলির বিধ্বংসী ইনিংসে অস্ট্রেলিয়ার নাটকীয় জয় এইচএসসি পরীক্ষায়ও থাকছে সিসিটিভির নজরদারি মিরপুর স্টেডিয়ামে খেলা উপভোগ করছেন জাইমা রহমান বাজেটে সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে শিক্ষাকে: শিক্ষামন্ত্রী বিডি-অসি সিরিজ, অস্ট্রেলিয়াকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল বাংলাদেশ রামিসা হত্যা: মৃত্যুদন্ডপ্রাপ্তদের আপিল গ্রহণ হাইকোর্টে বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিলকে রুখে দিল মরক্কো

মহিলা আ. লীগের সাবেক সভাপতি আশরাফুন্নেছা মারা গেছেন

অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৩:১৮ পিএম, ১৮ জানুয়ারি ২০১৯ শুক্রবার

ছবি : সংগ্রহ করা

ছবি : সংগ্রহ করা

বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সাবেক সভাপতি এবং সাবেক সংসদ সদস্য আশরাফুন্নেছা মোশারফ মারা গেছেন  (ইন্নালিল্লাহি…..রাজিউন)।

আজ শুক্রবার সকাল সোয়া ৮টায় রাজধানীর স্কয়ার হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি তিন পুত্র ও চার কন্যাসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন।

বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সাবেক সভাপতি, সাবেক জাতীয় সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা আশরাফুন্নেছা মোশারফের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আশরাফুন্নেছা মোশারফ মিরপুর-মোহাম্মদপুর-তেজগাঁও ও ধানমন্ডি উত্তর এলাকার সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ছিলেন। তিনি মুক্তিযুদ্ধের সংগঠক মরহুম ডা. মোশাররফ হোসেনের সহধর্মিনী।