মা-ছেলের পর চলে গেলেন বাবাও
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:৩৬ এএম, ২ মার্চ ২০২০ সোমবার
মা-ছেলের পর চলে গেলেন বাবাও
রাজধানীর মগবাজার দিলু রোডে পাঁচতলা ভবনের গ্যারেজে অগ্নিকাণ্ডের ঘটনায় মা ও ছেলের পর মারা গেলেন বাবা শহিদুল কিরমানী রনিও (৪৫)। আজ সোমবার সকাল সাড়ে ৬টায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনিস্টিউটের আইসিইউতে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় তিনি মারা যান।
ঢামেক হাসপাতালে আবাসিক চিকিৎসক ডা. পার্থ শঙ্কর পাল বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রনির শরীরের ৪৩ শতাংশ দগ্ধ ছিল। এ নিয়ে আগুনের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো পাঁচজনে।
এর আগে গতকাল রোববার সকাল ৯টা ৩৫ মিনিটে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় রনির স্ত্রী জান্নাতুল ফেরদৌসের মৃত্যু হয়। তার শরীরের ৯৫ শতাংশ দগ্ধ ছিল।
তবে ঘটনার দিনই রনি ও জান্নাতুল দম্পতির ছেলে এ কে এম রুশদী (৫) মারা যায়। তারা নরসিংদীর শিবপুর উপজেলার ইটনা গ্রামের বাসিন্দা।
উল্লেখ্য, বৃহস্পতিবার ভোরে রাজধানীর ইস্কাটনের দিলু রোডের একটি আবাসিক ভবনের গ্যারেজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এদিন রুশদীসহ তিনজন নিহত হয়। নিহত অপর দুজন হলেন- আবদুল কাদের (৪৫) ও আফরিন জান্নাত (১৭)।
- মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে,৩জনের প্রাণহানী
- মেয়ের বিচার চাইতে গিয়েছিলাম, মব সৃষ্টি করতে নয়: রুমি
- কমছে না পোলাওর চাল ও আটা-ময়দার দাম
- রাজধানী ঢাকার তাপমাত্রা কেমন থাকবে জেনে নিন
- ঢাকা-কক্সবাজার রুটে ২৬ অক্টোবর থেকে চলবে মহানগর এক্সপ্রেস
- তিব্বতে ৭ মাত্রার ভূমিকম্প: নিহত ১৬, আহত অর্ধশতাধিক
- অপ্রতীম হত্যা মামলার চার্জশিট দাখিল
- এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় আনা সেই রাবি শিক্ষার্থী আর নেই
- টানা তিন দফা কমল স্বর্ণেল দাম, ভরি কত?
- এক বাটি উষ্ণতায় মিশুক মিষ্টি কুমড়ার স্যুপ
- বাজারে ক্রেতা কম, তবু দামে স্বস্তি নেই
- আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে দোকানপাট ও শপিং মল
- সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- ফিলিস্তিনের পক্ষে সরব মার্কিন নারী আইনপ্রণেতা
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক