মাটিরাঙ্গায় মাচায় পটল চাষে নারী উদ্যোক্তার সাফল্য
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:১৫ পিএম, ১৮ মে ২০২৫ রবিবার
সংগৃহীত ছবি
খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলায় মাচায় পটল আবাদ করে ব্যাপক সফলতা পেয়েছেন নারী কৃষি উদ্যোক্তা রিনা আক্তার।
পটল সবজি হিসাবে যেমন পুষ্টিকর, তেমনি সুস্বাদু। অন্যান্য ফসলের চেয়ে পটলের ফলন বেশি হয়ে থাকে।
বাজারে দাম ভালো থাকায়, কৃষি উদ্যোক্তা রিনা আক্তারের মতো অনেক কৃষকই এখন মাচা তৈরি করে পটল চাষে আগ্রহী হচ্ছেন।
চলতি মৌসুমে মাটিরাঙ্গা উপজেলার নতুন পাড়া এলাকায় বেসরকারি সংস্থা আইডিএফ-এর সহযোগিতায় ৩০ শতাংশ জমিতে মাচা তৈরি করে বারি পটল-১ জাতের উচ্চ ফলশীল পটল চাষ করেন স্থানীয় নারী কৃষি উদ্যোক্তা রিনা আক্তার। নিয়মিত পরিচর্যায় প্রথম বছরেই সফল হয়েছেন তিনি।
এ প্রসঙ্গে রিনা আক্তার জানান, বেসরকারি সংস্থা আইডিএফ-এর সহযোগিতায় প্রথমবারের মতো ৩০ শতাংশ জমিতে মাচা তৈরি করে এ বছর তিনি পটল চাষ করেছেন। ফলনও বেশ ভালো এসেছে। ইতোমধ্যেই পটল বিক্রি শুরু হয়েছে। প্রতি কেজি পটল ৪০ টাকা থেকে ৫০ টাকায় বিক্রি হচ্ছে। এরই মধ্যে ৪০ হাজার থেকে ৫০ হাজার টাকার পটল বিক্রি হয়েছে।
সামনে আরও টাকা আয়ের আশা করছেন এই চাষি। তার এই সাফল্য দেখে অনেক কৃষকই পটল চাষে আগ্রহী হয়ে উঠেছেন।
আইডিএফ-এর কৃষি কর্মকর্তা কৃষিবিদ আজমারুল হক বলেন, ‘পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) সমন্বিত কৃষি খাতের অর্থায়নে ও ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (আইডিএফ)-এর কৃষি উন্নয়ন বিভাগের বাস্তবায়নে মাটিরাঙ্গায় পরীক্ষামূলকভাবে ৩০ শতাংশ জমিতে মাচা পদ্ধতিতে পটল চাষের প্রদর্শনী দেয়া হয়েছিল। ফলনও খুবই ভালো এসেছে।’
তিনি আরো বলেন, আমরা কৃষককে সার, বীজ, বালাইনাশক ও প্রয়োজনীয় পরামর্শ দিয়ে যাচ্ছি। ভবিষ্যতে কৃষি বিভাগের সঙ্গে সমন্বয় করে পটলের বাণিজ্যিক চাষাবাদের বিকাশ হবে।
মাটিরাঙ্গা উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. সবুজ আলী বলেন, ‘পটল লতানো প্রকৃতির উদ্ভিদ, তাই বাঁশের আনুভূমিক মাচা ও রশি দিয়ে তৈরি উলম্ব মাচায় পটল চাষ লাভজনক হয়ে থাকে। পটল একটি চাহিদাসম্পন্ন ও উচ্চ ফলনশীল সবজি। এখানকার মাটি পটল চাষের জন্য খুবই উপযোগী।’
এই সবজি চাষ সম্প্রসারণ করা গেলে, কৃষি অর্থনীতিতে বিরাট পরিবর্তন আসবে বলে মনে করছেন তিনি।
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- ছোটগল্প ‘সা র স’ : আইরীন নিয়াজী মান্না
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে প্রাণহানী বেড়ে ৭
- মুক্তি পেলেন নেহা বোরা
- তিন দিনব্যাপী লালন স্মরণানুষ্ঠান শুরু আজ
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- পূজায় লোভনীয় নানা পদ
- ঢাকায় বৃষ্টির সম্ভাবনা নেই, বাড়তে পারে গরম
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন
- চীন দেশ ও রবীন্দ্রনাথ ঠাকুর: অধ্যাপক ডং ইউ ছেন
- বিশ্ববাজারে আরও কমল তেলের দাম
- দুর্গাপূজায় ছুটির আমেজ, স্কুল ১০ ও কলেজে ১৬ দিন
- রাজধানীর ফুটপাত হকারমুক্ত করা এক বিরাট চ্যালেঞ্জ
- আজ বিশ্ব বিড়াল দিবস: চাই মমতা ও নিরাপদ আশ্রয়
- অবসর নেওয়ার আগে দলে ফিরতে চান জাহানারা
- আজ মহাষষ্ঠী, সারা দেশে শুরু শারদীয় দুর্গোৎসব
- নারী শিশুসাহিত্যেক সংখ্যা: ‘কিশোর লেখা’র অনন্য আয়োজন
- যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলা, ৩ শিশুসহ নিহত ৪
- বাজারে স্বস্তি নেই, চড়া দামে সবজি-চাল-ডাল
- নিউইয়র্কের আদালতে অভিযোগ, নির্দোষ দাবি মাদুরো দম্পতির
- আজ মহাসপ্তমী
- তিন বিভাগে বৃষ্টির সম্ভাবনা, তাপমাত্রা না কমার অভাস
- ছুটির দিনেও দূষণের কবলে ঢাকা, বিশ্বে তৃতীয়
- শাড়িকাণ্ডে তানজিন তিশার জামিনের মেয়াদ বাড়ল

