ঢাকা, রবিবার ১৪, জুন ২০২৬ ১৮:২১:৫৬ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
মিরপুর স্টেডিয়ামে খেলা উপভোগ করছেন জাইমা রহমান বাজেটে সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে শিক্ষাকে: শিক্ষামন্ত্রী বিডি-অসি সিরিজ, অস্ট্রেলিয়াকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল বাংলাদেশ রামিসা হত্যা: মৃত্যুদন্ডপ্রাপ্তদের আপিল গ্রহণ হাইকোর্টে বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিলকে রুখে দিল মরক্কো ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে কাল

মিরপুর স্টেডিয়ামে খেলা উপভোগ করছেন জাইমা রহমান

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৪:৪৩ পিএম, ১৪ জুন ২০২৬ রবিবার

ছবি: সংগ্রহিত।

ছবি: সংগ্রহিত।

জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে উপস্থিত হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের কন্যা জাইমা রহমান। আজ রোববার (১৪ জুন) দুপুরে তিনি স্টেডিয়ামে পৌঁছান এবং গ্যালারিতে বসে খেলা উপভোগ করেন।

জাইমা রহমানের স্টেডিয়ামে আগমনকে ঘিরে দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ লক্ষ্য করা যায়। গ্যালারিতে তার উপস্থিতির খবর ছড়িয়ে পড়লে অনেক দর্শক তাকে এক নজর দেখার জন্য উৎসুক হয়ে ওঠেন। এ সময় নিরাপত্তাব্যবস্থাও জোরদার করা হয় বলে জানা গেছে।

ক্রিকেটপ্রেমী হিসেবে পরিচিত জাইমা রহমান এর আগেও জাতীয় দলের গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে উপস্থিত ছিলেন। গত মার্চে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ এবং এপ্রিল মাসে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচেও তিনি মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে গিয়ে বাংলাদেশ দলকে সমর্থন জানান।

দীর্ঘদিন পর আন্তর্জাতিক ক্রিকেটের ব্যস্ত সূচিতে দেশের মাঠে আয়োজিত ম্যাচগুলোকে ঘিরে দর্শকদের উৎসাহের পাশাপাশি বিভিন্ন অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতিও বাড়ছে। সেই ধারাবাহিকতায় রোববারের ম্যাচে জাইমা রহমানের উপস্থিতি আলোচনার জন্ম দিয়েছে।

উল্লেখ্য, বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যকার সিরিজের শেষ ওয়ানডে ম্যাচটি মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হচ্ছে এবং এই ম্যাচের মাধ্যমে সিরিজের পর্দা নামবে।