মিরপুরে বেতন-বোনাসের দাবিতে সড়কে গার্মেন্টস শ্রমিকরা
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:৫৮ পিএম, ২৫ এপ্রিল ২০২২ সোমবার
ফাইল ছবি
আসন্ন ঈদের আগেই বকেয়া বেতন ও বোনাসের দাবিতে রাজধানীর মিরপুরে সড়ক অবরোধ করেছেন গার্মেন্টস শ্রমিকরা। সোমবার (২৫ এপ্রিল) সকালে মিরপুর ১১ নম্বর সড়কে অবস্থান নেন কটন টেক্সটাইল অ্যান্ড অ্যাপারেলস লিমিটেডের শ্রমিকরা।
এদিকে অবরোধের কারণে মিরপুর ১০ থেকে ১২ নম্বর যাওয়ার প্রধান সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে। পরিস্থিতিতে আশপাশের সড়কে যানজট লেগে রয়েছে, চরম ভোগান্তির মধ্যে পথচারীরা। এদিকে পরিস্থিতি স্বাভাবিক করতে চেষ্টা চালিয়ে যাচ্ছে পুলিশ।
অন্যদিকে পোশাকশ্রমিকরা বলছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা বিক্ষোভ চালিয়ে যাবেন। এর আগে ২৩ এপ্রিল একই দাবিতে সড়ক অবরোধ করেছিলেন কারখানাটির শ্রমিকরা।
তারা জানান, গত ৩ মাস ধরে বেতন পান না। বকেয়া বেতন ও ঈদ বোনাস ২০ এপ্রিল দেওয়ার কথা থাকলেও তা এখনও পাননি। উল্টো ১৭ এপ্রিল গার্মেন্টসে বিদ্যুৎ ও পানির সংযোগ কেটে দেওয়া হয়। এরপর থেকে গার্মেন্টস মালিকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
শ্রমিকরা জানান, এই পোশাক কারখানায় ৩ শতাধিক কর্মচারী রয়েছেন। এর আগে মালিকের সঙ্গে যোগাযোগ করে বকেয়া বেতন পরিশোধের আশ্বাস দিয়েছিল পুলিশ। কিন্তু তাতে কোনো কাজ হয়নি।
পোশাক শ্রমিক আশরাফুল আলম বলেন, আমরা বিভিন্ন শ্রমিক সংগঠনের সঙ্গে যোগাযোগ করেছি, তাতেও লাভ হয়নি। খালি হাতে বাড়ি ফেরা সম্ভব নয়, তাই বাধ্য হয়ে রাস্তায় অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেছি। ৩ মাস ধরে বেতন ছাড়া কাজ করছি। কয়েকদিন পর ঈদ, কিন্তু আমাদের বেতন দেওয়া হচ্ছে না। বিদ্যুৎ-পানির সংযোগ বিচ্ছিন্ন করে মালিক উধাও হয়ে গেছে।
- রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশের মৃত্যুবার্ষিকী আজ
- এক ঘণ্টার ব্যবধানে শেয়ালের কামড়ে নারীসহ আহত ১১, আতঙ্ক
- আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি!
- বিকেলের মধ্যে পর্যটকদের সাজেক ছাড়ার নির্দেশ
- আবারও চালু হচ্ছে যুক্তরাষ্ট্রের ডিভি লটারি
- বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ
- একই মাঠে মসজিদ-মন্দির, ৫৪ বছর ধরে সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত
- স্বপ্নের নারীর জন্য সব সম্পত্তি বিক্রি, দেখা করতে গিয়ে জানলেন এআই
- দুর্গাপূজায় সম্প্রীতির বার্তা অভিনেত্রী মন্দিরার
- যুক্তরাষ্ট্রে ৩ লাখের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন
- ৪৩ বছরের সম্পর্কে ইতি, সিএনএন ছাড়ছেন ক্রিশ্চিয়ান
- পূজায় ধাবা স্টাইল চিকেন পোলাও
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস
- একই মাঠে মসজিদ-মন্দির, ৫৪ বছর ধরে সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত
- স্বপ্নের নারীর জন্য সব সম্পত্তি বিক্রি, দেখা করতে গিয়ে জানলেন এআই
- পূজায় ধাবা স্টাইল চিকেন পোলাও
- দুর্গাপূজায় সম্প্রীতির বার্তা অভিনেত্রী মন্দিরার
- দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী