মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে শিশুদের মানুষ হতে হবে
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:০৬ পিএম, ১১ ডিসেম্বর ২০১৮ মঙ্গলবার
মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে শিশুদের মানুষের মত মানুষ হতে হবে। এজন্য শিশুদের শিক্ষাসহ সবক্ষেত্রে প্রতিযোগিতামূলক অংশগ্রহণের মনোভাব ত্যাগ করে নৈতিকতা ও আত্মমর্যাদা সম্পন্ন মানুষ হিসেবে গড়ে তুলতে হবে অভিভাবকদের।
আজ মঙ্গলবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের বক্তারা এসব কথা বলেন। বাংলাদেশ উইমেন জার্নালিস্টস ফোরাম এ অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিশিষ্ট চিত্রশিল্পী অধ্যাপক সমরজিৎ রায় চৌধুরী বলেন, পড়াশোনার পাশাপাশি শিশুদের বিভিন্ন সৃজনশীল কাজে উৎসাহিত করতে হবে। তিনি আগে সবাইকে আদর্শ মানুষ হিসেবে গড়ে ওঠার পরামর্শ দেন।
বিশেষ অতিথি বিশিষ্ট মানবাধিকার কর্মী সাবেক অ্যাডভোকেট সুলতানা কামাল বলেন, শিশুদের শিক্ষা ব্যবস্থা আজ প্রশ্নবিদ্ধ। আর এসবই ঘটছে অসুস্থ প্রতিযোগিতামূলক মনোভাবের কারণে। শিশুদের দেশের সুনাগরিক হিসেবে গড়ে তোলার দায়িত্ব অভিভাবকদের হাতেই। আজকের শিশুরাই আগামীর নাগরিক।
উইমেন জার্নালিস্ট ফোরামের সভাপতি মমতাজ বিলকিসের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক শারমীন রিনভী।
মমতাজ বিলকিস বলেন, এ দেশের মানুষের মুক্তির স্পৃহা মহান স্বাধীনতায় রূপ নিয়েছে। শিশুদের মাঝে এ চেতনাকে গ্রোথিত করে বাংলাদেশকে পৃথিবীর মানচিত্রে সেরা দেশ হিসেবে প্রতিষ্ঠিত করতে হবে।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন প্রেসক্লাবের সধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন, নারী সাংবাদিক কেন্দ্রের সভাপতি নাসিমুন আরা হক মিনু, উইমেন জার্নালিস্ট ফোরামের ভাইস প্রেসিডেন্ট মাহমুদা চৌধুরী প্রমুখ।
আয়োজকরা জানান, মহান বিজয় দিবসের বার্তা এবং স্বাধীনতার চেতনা নতুন প্রজন্মের হৃদয়ে গেঁথে দেয়ার প্রয়াসে বাংলাদেশ উইমেন জার্নালিস্টস ফোরাম সম্প্রতি ‘আমরা বিজয়ী শিশু’ শিরোনামে ছবি আঁকা ও আবৃত্তি প্রতিযোগিতার আয়োজন করে।
দক্ষিন সিটি কর্পোরেশনের বিভিন্ন স্কুলের তিনটি বিভাগে মোট ১০৩ জন প্রতিযোগী এই প্রতিযোগিতায় অংশ নেয়। এর মধ্যে ২১ জন বিজয়ী হিসেবে পুরস্কার গ্রহণ করে। অনুষ্ঠানে পুরস্কার প্রাপ্ত শিশুরা স্বাধীনতা ও বিজয়ের গান ও কবিতা পরিবেশন করে।
- আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও
- ঢাকার বাতাসে সুখবর, দূষণের শীর্ষে বাগদাদ
- নারীদের জন্য ১৫০০ বেডের দুটি হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী
- হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
- কনোলির বিধ্বংসী ইনিংসে অস্ট্রেলিয়ার নাটকীয় জয়
- রেকর্ড গড়া জয়ে বিশ্বকাপ অভিযান শুরু বাংলাদেশের
- এইচএসসি পরীক্ষায়ও থাকছে সিসিটিভির নজরদারি
- রাজধানী ঢাকা ও আশপাশে আজ বজ্রসহ বৃষ্টির আভাস
- মিরপুর স্টেডিয়ামে খেলা উপভোগ করছেন জাইমা রহমান
- বাজেটে সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে শিক্ষাকে: শিক্ষামন্ত্রী
- অস্ট্রেলিয়ার পাঁচ শহরে মুক্তি পাচ্ছে ‘বনলতা সেন’
- বিডি-অসি সিরিজ, অস্ট্রেলিয়াকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল বাংলাদেশ
- দেশজুড়ে বৃষ্টি-বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১০ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা
- চট্টগ্রামে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার
- রামিসা হত্যা: মৃত্যুদন্ডপ্রাপ্তদের আপিল গ্রহণ হাইকোর্টে
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান
- বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিলকে রুখে দিল মরক্কো
- শেকড়ের সন্ধানে: কুমিল্লা আমার শেকড়, আমার গর্ব
- ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- চ্যাটজিপিটির প্রভাবে তরুণীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা
- শিশুশ্রম নির্মূলে বাজেটে বাড়তি বরাদ্দ চাইলেন বক্তারা
- রামিসা হত্যা: মৃত্যুদন্ডপ্রাপ্তদের আপিল গ্রহণ হাইকোর্টে
- বিশ্ববাজারে টানা দ্বিতীয় সপ্তাহে কমলো স্বর্ণের দাম
- ৮তলা থেকে পড়ে অভিনেত্রীর মৃত্যু, স্বামী রিমান্ডে







