মুজিববর্ষে ১ কোটি গাছের চারা বিতরণ করা হবে
বাসস | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৫০ পিএম, ১৩ জানুয়ারি ২০২০ সোমবার
মুজিববর্ষে ১ কোটি গাছের চারা বিতরণ করা হবে
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেছেন, ‘মুজিববর্ষ’ উপলক্ষে সারাদেশে একযোগে দেশের ৪শ’ ৮২টি উপজেলায় আগামী ৫ জুন এক কোটি গাছের চারা বিতরণ করা হবে।
জাতির পিতার জন্মশতবর্ষ উদযাপনের অংশ হিসেবে সারাদেশে এসব গাছের চারা বিতরণ করা হবে।
পরিবেশ মন্ত্রী আজ সোমবার মন্ত্রণালয়ে তার সভাকক্ষে সাবেক সচিব আবদুল্লাহ আল মোহসীন চৌধুরী’র বিদায় ও নবনিযুক্ত সচিব জিয়াউল হাসানের বরণ অনুষ্ঠানে এ কথা বলেন।
পরিবেশ দূষণ নিয়ন্ত্রণসহ আমাদের অস্তিত্ব রক্ষার স্বার্থে বেশি পরিমাণে বৃক্ষ রোপণ করা প্রয়োজনের কথা উল্লেখ করে শাহাব উদ্দিন বলেন, ফলদ, বনজ ও ঔষধিসহ সকল প্রকার গাছের চারা বিতরণ করা হলেও দেশীয় ফলদ গাছকে অগ্রাধিকার দেয়া হবে।
মন্ত্রী এ সময় সুন্দরবন রক্ষাসহ দেশের বনাঞ্চল বৃদ্ধিতে কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য নবনিযুক্ত সচিবসহ মন্ত্রণালয়ের কর্মকর্তাদের নির্দেশনা প্রদান করেন।
তিনি বলেন, পরিবেশ রক্ষার অংশ হিসেবে হাইকোর্টের নির্দেশনা মোতাবেক আগামী এক বছরের মধ্যে পলিথিন ও একবার ব্যবহার্য প্লাস্টিকের ব্যবহার শুন্যের কোটায় নামিয়ে আনতে কাজ করবে সরকার।
তিনি আরও বলেন, পাশাপাশি দেশের মানুষকে বিশুদ্ধ পরিবেশ উপহার দিতে সচেতন সৃষ্টির পাশাপাশি কঠোরভাবে আইন প্রয়োগ করা হবে।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপমন্ত্রী হাবিবুন নাহার, বন শিল্প কর্পোরেশনের চেয়ারম্যান মোহাম্মদ আহসানুল জব্বার,বন অধিদপ্তরের প্রধান বন সংরক্ষক শফিউল আলম চৌধুরী,পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ড. এ কে এম রফিক আহাম্মদ, জলবায়ু পরিবর্তন ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মাসুদ আহমদ, বন গবেষণা ইন্সটিটিউটের পরিচালক ড. মো. মাসুদুর রহমান প্রমুখ।
উল্লেখ্য, গত ৮ জানুয়ারি পরিবেশ,বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ে সচিব আবদুল্লাহ আল মোহসীন চৌধুরীকে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব পদে এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান (স্পারসো)’র চেয়ারম্যান জিয়াউল হাসানকে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ে সচিব পদে পদায়ন করা হয়।
- প্রায় হাতাহাতিতে জড়িয়ে পড়ছিলেন ট্রাম্প ও নেতানিয়াহু
- সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার রায় আপিল বিভাগে স্থগিত
- প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে
- নিখোঁজের পর নানাকে খুঁজে পেয়েছেন হিমি
- রাজধানী ঢাকার বাতাসের মান আজ ‘ভালো’
- শিশু অপহরণচক্রের দুই নারী সদস্য গ্রেপ্তার, তিন শিশু উদ্ধার
- পদ্মায় গোসল করতে নেমে গৃহবধূ নিখোঁজ
- লিচুতে সরগরম বাজার, বাড়ছে সরবরাহ কমছে দাম
- পাখিদের মৃত্যু, প্রকৃতির নিঃশব্দ বিদায়
- ইংলিশ মিডিয়াম স্কুলে টাকার নৈরাজ্য, নেই নিয়ম-নীতির বালাই
- পাকা কলার পিঠা, একটি মুখরোচক খাবার
- বাম্পার ফলন আমের: ২৭ লাখ টন ছাড়াতে পারে উৎপাদন
- গৌরনদীতে নারীর ক্ষমতায়নে তথ্য আপা প্রকল্প নিয়ে উঠান বৈঠক
- পাঁচ শিক্ষা বোর্ড ও এনসিটিবিতে নতুন চেয়ারম্যান
- আগামী বছর পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে চার নতুন বই
- বাম্পার ফলন আমের: ২৭ লাখ টন ছাড়াতে পারে উৎপাদন
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ফের পতন
- গ্রামে ১০-১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না: রুমিন ফারহানা
- বিশ্বকাপে নতুন ৪ ফিচার আনল হোয়াটসঅ্যাপ
- সৌদি সিনেমার প্রেমে মজেছেন মনিকার
- সন্ধ্যার মধ্যে দেশের ৯ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা
- এসএসসি পরীক্ষার ফলাফলের তারিখ জানালেন শিক্ষামন্ত্রী
- দেশের ৮টি অঞ্চলে রাতেই হতে পারে ঝড়
- বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার ৫ দেশে একসঙ্গে ভূমিকম্প অনুভূত
- লিচুতে সরগরম বাজার, বাড়ছে সরবরাহ কমছে দাম
- হামে একদিনে আরও ৮ শিশুর প্রাণহানী
- শিশুদের মাঠে ফেরাতে আধুনিক পার্ক গড়ছে সরকার
- পাঁচ শিক্ষা বোর্ড ও এনসিটিবিতে নতুন চেয়ারম্যান
- গৌরনদীতে নারীর ক্ষমতায়নে তথ্য আপা প্রকল্প নিয়ে উঠান বৈঠক
- পাকা কলার পিঠা, একটি মুখরোচক খাবার









