মুন্সীগঞ্জ-বিক্রমপুর সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:১৩ এএম, ২৮ এপ্রিল ২০২২ বৃহস্পতিবার
ফাইল ছবি
ঢাকাস্থ মুন্সীগঞ্জ-বিক্রমপুর সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন করা হয়েছে। ২০২২-২৪ মেয়াদে এই কমিটি দায়িত্ব পালন করবে। কমিটির সভাপতি পদে দৈনিক আমার বাংলার প্রধান সম্পাদক আরিফ সোহেল এবং এটিএন নিউজের যুগ্ম-বার্তা সম্পাদক সাহাদাৎ রানা সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। কমিটিতে উইমেননিউজ২৪ ডটকমের সিনিয়র সাবএডিটর লাবণ্য হককে প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে নির্বাচিত করা হয়েছে।
গতকাল বুধবার রাজধানীর একটি রেস্টুরেন্টে দ্বিবার্ষিক সাধারণ সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠানে ২৩ সদস্য বিশিষ্ট নতুন কমিটির নাম ঘোষণা করেন সংগঠনের প্রধান উপদেষ্টা ও বিএফইউজে-বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি ওমর ফারুক।
নতুন কমিটির অন্য পদে বিজয়ীরা হলেন- সিনিয়র সহ-সভাপতি রাশেদ আহমেদ (মাছরাঙা টিভি), সহ-সভাপতি আঙ্গুর নাহার মন্টি (ফ্রিল্যান্স) ও জাহাঙ্গীর আলম (ইউএনবি), যুগ্ম-সম্পাদক হাসান আরিফ (বিজনেস পোস্ট) ও শাহ আলম খান (নিউজ বাংলা), কোষাধ্যক্ষ শাহজাহান স্বপন (এফএনএস), প্রচার ও প্রকাশনা সম্পাদক শেখ লাভলী হক লাবণ্য (উইমেনআই২৪ডটকম), দফতর সম্পাদক সৈকত সাদিক (বাংলা ভিশন) ও ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক ইমরান-উজ-জামান (বিটিভি)।
নতুন কমিটির নির্বাহী সদস্যরা হলেন- এস এম আবুল হোসেন (আমার বাঙলা), রাজু আহমেদ (জিটিভি), জাহাঙ্গীর খান বাবু (দৈনিক জনতা), নাছির উদ্দিন আহমেদ জুয়েল (বিক্রমপুর খবর ডটকম), জুবায়ের আহমেদ নবীন (বাংলাদেশ জার্নাল), মিল্টন আনোয়ার (৭১ টিভি), অহিদুল ইসলাম (৭১ টিভি), মাহে আলম জেমস (এশিয়ান টিভি), শফিক সাফি (কালেরকণ্ঠ), রুমেল খান (জনকণ্ঠ) ও আলী তালুকদার (নিউজ ২৪)।
এর আগে বিদায়ী সভাপতি রাজু আহমেদের সভাপতিত্বে ও বিদায়ী সাধারণ সম্পাদক জাহাঙ্গীর খান বাবুর সঞ্চালনায় দ্বি-বার্ষিক সাধারণ সভা ও ইফতার মাহফিলে অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর সাবেক প্রেস সচিব, বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক আবুল কালাম আজাদ, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি মঞ্জুরুল আহসান বুলবুল, ভারতের নয়া দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাই কমিশনের সাবেক প্রেস মিনিস্টার ফরিদ হোসেন, জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি ও যুগান্তর সম্পাদক সাইফুল আলম, জাতীয় প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক কামরুল ইসলাম চৌধুরী, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি নজরুল ইসলাম মিঠু, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গোলাম সারোয়ার কবীর প্রমুখ।
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- ছোটগল্প ‘সা র স’ : আইরীন নিয়াজী মান্না
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক




