মেধাবৃত্তি দেবে ঢাকা সাব-এডিটরস কাউন্সিল
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৭:৩২ পিএম, ৩ নভেম্বর ২০২২ বৃহস্পতিবার
ফাইল ছবি
মেধাবী শিক্ষার্থীদের জন্য বৃত্তির আবেদন আহ্বান করেছে ঢাকা সাব-এডিটরস কাউন্সিল (ডিএসইসি)। সংগঠনের যেসব সদস্যের সন্তান ২০২১ সালের এসএসসি/সমমান কিংবা এইচএসসি/সমমান পরীক্ষায় পাস করেছে, তাদের জন্য এই আবেদন করা যাবে। আবেদন পাঠানো যাবে ১৫ নভেম্বর পর্যন্ত।
সংগঠন থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বুধবার (২ নভেম্বর) এ তথ্য জানানো হয়েছে।
মেধাবৃত্তির জন্য বেশ কিছু নিয়ম মানতে হবে। সেগুলো হলো-
১. বৃত্তির জন্য ‘মেধাবৃত্তি প্রদান উপকমিটি’র আহ্বায়ক বরাবর আবেদন করতে হবে। আবেদনপত্র হাতে লিখে কিংবা কম্পিউটার কম্পোজ করে পাঠাতে হবে।
২. সন্তানের জন্য যিনি আবেদন করবেন তাকে অবশ্যই ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের সদস্য হতে হবে।
৩. সংশ্লিষ্ট পরীক্ষায় জিপিএ-৫ পেতে হবে। আবেদনের সঙ্গে সংশ্লিষ্ট পরীক্ষার মার্কশিট কিংবা রেজাল্ট শিটের সত্যায়িত ফটোকপি জমা দিতে হবে।
৪. আবেদনকারী যে হাউজে কাজ করেন তার নাম ও আবেদনকারীর ফোন নম্বর উল্লেখ করতে হবে।
৫. আবেদনের সঙ্গে সন্তানের (শিক্ষার্থী) দুই কপি পাসপোর্ট সাইজের ছবি সংযুক্ত করতে হবে।
৬. অসম্পূর্ণ আবেদন কিংবা নির্ধারিত সময়ের পর আবেদনপত্র গ্রহণ করা হবে না। বৃত্তির ব্যাপারে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।
আগামী ১৫ নভেম্বরের মধ্যে মেধাবৃত্তির আবেদন ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের অফিসে (ইসলাম এস্টেট ৫৫/১ পুরান পল্টন (তৃতীয় তলা), ঢাকা ১০০০) পৌঁছাতে হবে। কিংবা আবেদন ও সন্তানের প্রয়োজনীয় নথিপত্র অনলাইনেও পাঠানো যাবে।
অনলাইনে আবেদন পাঠানোর ঠিকানা: ([email protected])। এ ছাড়া নির্বাহী কমিটির যে কোনো সদস্যের কাছে বৃত্তির আবেদনপত্র জমা দেয়া যাবে।
- ঢাকায় স্ত্রী হত্যায় স্বামীর ফাঁসির রায়
- অভিনেত্রী কাজলের ভিডিও ফাঁস
- দেশে দেশে শিশু-কিশোরদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে কড়াকড়ি
- বর্ষায় পাটশাক খেলে মিলবে ৬ স্বাস্থ্য উপকারিতা
- গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ
- অপারেশন সিঁদুরে পাকিস্তান ব্যর্থ হয়েছিল, দাবি ইমরান খানের বোনের
- ভারী বৃষ্টিপাত নিয়ে আবহাওয়া অফিসের সতর্কবার্তা
- চাঁদপুরে ইলিশের সঙ্কট, কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ দল
- ৮ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
- সরকারি ব্যবস্থাপনায় হজের দুই প্যাকেজ ঘোষণা
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- জুলাই গণঅভ্যুত্থানে আহত ঢাবি শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফ
- মহাকবি কায়কোবাদের ৭৫তম মৃত্যুবার্ষিকী আজ
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- পিরিয়ডের ব্যথা দূর করবে এই উপকারী পানীয়
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- হার মেনে নিয়ে যা বললেন কিংবদন্তি মেসি
- দিনেই নামবে রাত, ৬ মিনিট অন্ধকারে ডুবে থাকবে পৃথিবী
- ১১০৪ জনকে নিয়োগ দেবে জাগরণী চক্র ফাউন্ডেশন
- কলা কেনার আগে জেনে নিন ৫ সহজ কৌশল
- লামিন ইয়ামালের জীবনের হার নামানা গল্প
- আর্জেন্টিনাকে কাঁদিয়ে ১৬ বছর পর বিশ্বচ্যাম্পিয়ন স্পেন
- গোল্ডেন বল জিতলেন রদ্রি, গোল্ডেন গ্লাভ পেলেন সিমন
- দীর্ঘ সময় গ্যাস সংকটে ভুগবেন যেসব এলাকার বাসিন্দারা
- সড়কে যান চলাচল নিয়ে ডিএমপির জরুরি নির্দেশনা
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- টানা দ্বিতীয়বার গোল্ডেন বুট জিতলেন এমবাপ্পে
- পেরুতে ৫.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ৬



