মেরিন জার্নালিস্ট নেটওয়ার্কের নতুন সভাপতি মওলা, সম্পাদক সাজিদ
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৮:৫৮ পিএম, ১৫ জানুয়ারি ২০২২ শনিবার
ফাইল ছবি
সামুদ্রিক পরিবেশ ও অর্থনীতি বিষয়ক সাংবাদিকদের সংগঠন মেরিন জার্নালিস্ট নেটওয়ার্কের (এমজেএন) আগামী দুই বছরের জন্য (২০২২-২০২৩) নতুন কমিটি গঠন করা হয়েছে। কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন গোলাম মওলা (বাংলা ট্রিবিউন) ও সাধারণ সম্পাদক সাজিদ রাজু (চায়না রেডিও ইন্টারন্যাশনাল)।
শনিবার এক ভার্চুয়াল সভায় এ কমিটির নির্বাচিত নেতাদের নাম ঘোষণা করেন নির্বাচন কমিশনার গাজী আনোয়ার।
এমজেএনের নতুন কমিটির সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন এহসানুল হক জসিম (বাংলাদেশ পোস্ট), যুগ্ম সাধারণ সম্পাদক জসীম উদ্দীন (ঢাকা পোস্ট), অর্থ সম্পাদক তবিবুর রহমান (নিউজ বাংলা), সাংগঠনিক সম্পাদক কেফায়েত শাকিল (বাংলা ভিশন), প্রচার ও প্রকাশনা সম্পাদক সাদিয়া চৌধুরী (দীপ্ত টিভি), দফতর সম্পাদক ইউসুফ আলী (ডিবিসি নিউজ টিভি)।
এছাড়া কার্যনির্বাহী পদে নির্বাচিত সদস্যরা হলেন, তাফসির বাবু (বিবিসি বাংলা), ইকবাল ফরহাদ (বিটিভি), মুজাহিদ শুভ (স্পাইস টিভি), শফিকুল ইসলাম সবুজ (চ্যানেল২৪), ত্বোহা খান তামিম (সময় টিভি), রফিকুল ইসলাম (বিজনেস পোস্ট) ও নিলয় মামুন (দৈনিক ইত্তেফাক)।
সংগঠনের বিদায়ী সভাপতি মাহমুদ সোহেলের সভাপতিত্বে অনুষ্ঠিত গত ১০ ডিসেম্বর কার্যানির্বাহী কমিটির সভায় ২০২২-২০২৩ বছরের নতুন কমিটি গঠনের জন্য তিন সদস্যবিশিষ্ট একটি নির্বাচন পরিচালনা কমিটির নাম ঘোষণা করা হয়।
নির্বাচন পরিচালনা কমিটির তিন সদস্য হলেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি গাযী আনোয়ার, সাধারণ সম্পাদক মুহম্মদ ফরহাদ হোসেন (বিজনেস পোস্ট) ও সদস্য শাদাৎ স্বপন (কালের কণ্ঠ) । সংগঠনের সদস্যদের সর্বসম্মতিতে নির্বাচন পরিচালনা কমিটি নতুন নেতৃত্বের নাম নাম ঘোষণা করেন।
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০




