ঢাকা, শুক্রবার ০২, অক্টোবর ২০২৬ ৪:১৬:২২ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে চাঁপাইনবাবগঞ্জে ১২ শিক্ষার্থী অসুস্থ ঢাকার যেসব এলাকায় আজ ৬ ঘণ্টা গ্যাস থাকবে না ঢাবির অধ্যাপক জিনাত হুদা সাময়িক বরখাস্ত, ট্রাইব্যুনাল গঠন একাদশ শ্রেণিতে দ্বিতীয় ধাপে ভর্তি আবেদনের ফল প্রকাশ আজ আন্তর্জাতিক প্রবীণ দিবস আজ প্রবীণদের জন্য স্বাস্থ্য ও সামাজিক নিরাপত্তা পুনর্বিবেচনার আহ্বান

মেসিকে ছাড়া নতুন যুগে দুর্দান্ত শুরু আর্জেন্টিনার

স্পোর্টস ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:২৮ এএম, ১ অক্টোবর ২০২৬ বৃহস্পতিবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

লিওনেল মেসিকে ছাড়া নতুন অধ্যায়ের শুরুতেই বড় জয় পেয়েছে আর্জেন্টিনা। মেসিবিহীন প্রথম ম্যাচে বলিভিয়াকে ৪-০ গোলে হারিয়েছে লিওনেল স্কালোনির দল।


বৃহস্পতিবার (১ অক্টোবর) কর্দোবার মারিও আলবের্তো কেম্পেস স্টেডিয়ামে প্রীতি ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক ছিল আর্জেন্টিনা। ১৯ মিনিটে লাউতারো মার্তিনেজের গোলে এগিয়ে যাওয়ার পর ২৯ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন নিকো পাজ। ২২ বছর বয়সী এই মিডফিল্ডার একটি গোল করার পাশাপাশি সতীর্থের গোলেও সহায়তা করেন।


বিরতির পরও আর্জেন্টিনার দাপট অব্যাহত থাকে। পাজের নিখুঁত ক্রস থেকে হেডে তৃতীয় গোল করেন ক্রিস্তিয়ান কুটি রোমেরো। শেষ দিকে বদলি হিসেবে নেমে জাতীয় দলের হয়ে নিজের প্রথম গোল করেন হোসে ফ্লাকো লোপেজ। এটি ছিল জাতীয় দলের হয়ে তার অষ্টম ম্যাচ।


আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দেওয়ার পর আর্জেন্টিনার জার্সিতে মেসিকে ছাড়া এটিই ছিল প্রথম ম্যাচ। তবে জাতীয় দলের হয়ে তার আনুষ্ঠানিক বিদায় এখনো বাকি। আগামী ৬ অক্টোবর বুয়েনস এইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে বেনিনের বিপক্ষে শেষবার মাঠে নামার কথা রয়েছে মেসির।

মেসিকে ছাড়া প্রথম পরীক্ষায় নতুন প্রজন্মের খেলোয়াড়দের ওপর আস্থার প্রমাণ দিয়েছে আর্জেন্টিনা। বিশেষ করে নিকো পাজের পারফরম্যান্স ছিল নজরকাড়া। আগামী ৩ অক্টোবর বুরকিনা ফাসো এবং ৬ অক্টোবর বেনিনের বিপক্ষে আরও দুটি প্রীতি ম্যাচ খেলবে বিশ্বচ্যাম্পিয়নরা।