মেসির অবসরে আবেগাপ্লুত মা, জানালেন অনুভূতি
খেলাধুলা ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:২৮ পিএম, ২ সেপ্টেম্বর ২০২৬ বুধবার
মায়ের ভালোবাসায় লিওনেল মেসি। ছবি : এএফপি
আর্জেন্টিনা জাতীয় দল থেকে লিওনেল মেসির হঠাৎ অবসরের ঘোষণায় পুরো ক্রীড়াঙ্গন আবেগাপ্লুত। শুধু ফুটবল বিশ্বই নয়, এই বিদায়ের গভীর প্রভাব পড়েছে খোদ মেসির নিজের পরিবারের ওপরও। বিশেষ করে সম্প্রতি তার বাবা হোর্হে মেসির প্রয়াণ এবং দুই দশকের বর্ণিল আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানার সিদ্ধান্ত পুরো পরিবারকে ভীষণভাবে নাড়া দিয়েছে। ছেলের এমন বিদায়ের পর নিজের অনুভূতির কথা জানিয়ে মুখ খুলেছেন মেসির মা সেলিয়া মার্তিনেজ।
‘ইন্ত্রুসোস’ নামের একটি জনপ্রিয় টেলিভিশন অনুষ্ঠানে দেওয়া সাক্ষাৎকারে সেলিয়া জানান, তার ছেলে বেশ কিছুদিন ধরেই জাতীয় দল থেকে সরে দাঁড়ানোর কথা গভীরভাবে ভাবছিলেন। তবে সোমবার আনুষ্ঠানিকভাবে সেই বিদায়ের ঘোষণা আসার পর সাধারণ ভক্তদের মতো তিনিও নিজেকে ধরে রাখতে পারেননি।
ছেলের অবসরের বিষয়ে সেলিয়া আবেগপ্রবণ হয়ে বলেন, আমি এখনও কাঁদছি। যদিও আমরা আগে থেকেই জানতাম যে এমনটা হতে পারে, তবুও এই ঘোষণার পর পুরো পরিবার ভেঙে পড়েছে।
মেসিকে ছাড়া চিরচেনা আকাশী-সাদা জার্সিতে আর্জেন্টিনা দলকে কল্পনা করাও ভক্তদের কাছে একপ্রকার অসম্ভব। মাঠে ১০ নম্বর জার্সিতে সেই বাঁ পায়ের জাদুকরী ড্রিবল, নিখুঁত পাস আর চোখ জুড়ানো গোলগুলো আর দেখা যাবে না। তবে মায়ের কাছে ছেলের সুখটাই সবচেয়ে বড় প্রাপ্তি।
সেলিয়া আরও বলেন, সব কিছুর পরও গুরুত্বপূর্ণ ব্যাপার হলো সে সুখি।
জাতীয় দল থেকে অবসরের এই বিষয়টি প্রায়ই তাদের রাতের খাবার টেবিলে আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকত। সেসব স্মৃতিচারণ করে সেলিয়া জানান, অবসরের এই ভাবনাটি মেসির বাবা হোর্হেকেও ভীষণ ভাবাতো এবং অনেক রাত তার ঘুম কেড়ে নিতো। গত ৮ আগস্ট স্থানীয় একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মেসির বাবা ও তার দীর্ঘদিনের ফুটবল এজেন্ট হোর্হে মেসি।
স্বামীর কথা স্মরণ করে সেলিয়া বলেন, ওর বাবা সবসময় বলত, ও যখন আর খেলবে না, তখন আমি কী করব? আসলে সবকিছু একসাথেই ঘটে গেল, যা বিশ্বাস করা কঠিন।
দেশের হয়ে আর মাঠে না নামার এই কঠিন সিদ্ধান্ত নেওয়ার পেছনে বাবার মৃত্যু ও তার অন্তিম ইচ্ছার বড় একটা প্রভাব রয়েছে। বিদায়ী বার্তায় সেটি স্পষ্ট করে মেসি নিজেই লিখেছিলেন, আমি নিঃস্ব। আমার আর দেওয়ার মতো কিছুই অবশিষ্ট নেই। এই কথাগুলো আমি গত ২১ জুলাই, ফাইনাল শেষ হওয়ার দুদিন পর লিখেছিলাম। আজ, আমার বাবার সঙ্গে যা ঘটেছে, তারপর আমি আগের চেয়েও অনেক বেশি নিশ্চিত।
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- ছোটগল্প ‘সা র স’ : আইরীন নিয়াজী মান্না
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে প্রাণহানী বেড়ে ৭
- মুক্তি পেলেন নেহা বোরা
- তিন দিনব্যাপী লালন স্মরণানুষ্ঠান শুরু আজ
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- পূজায় লোভনীয় নানা পদ
- ঢাকায় বৃষ্টির সম্ভাবনা নেই, বাড়তে পারে গরম
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন
- চীন দেশ ও রবীন্দ্রনাথ ঠাকুর: অধ্যাপক ডং ইউ ছেন
- বিশ্ববাজারে আরও কমল তেলের দাম
- দুর্গাপূজায় ছুটির আমেজ, স্কুল ১০ ও কলেজে ১৬ দিন
- রাজধানীর ফুটপাত হকারমুক্ত করা এক বিরাট চ্যালেঞ্জ
- আজ বিশ্ব বিড়াল দিবস: চাই মমতা ও নিরাপদ আশ্রয়
- অবসর নেওয়ার আগে দলে ফিরতে চান জাহানারা
- আজ মহাষষ্ঠী, সারা দেশে শুরু শারদীয় দুর্গোৎসব
- নারী শিশুসাহিত্যেক সংখ্যা: ‘কিশোর লেখা’র অনন্য আয়োজন
- যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলা, ৩ শিশুসহ নিহত ৪
- বাজারে স্বস্তি নেই, চড়া দামে সবজি-চাল-ডাল
- নিউইয়র্কের আদালতে অভিযোগ, নির্দোষ দাবি মাদুরো দম্পতির
- আজ মহাসপ্তমী
- তিন বিভাগে বৃষ্টির সম্ভাবনা, তাপমাত্রা না কমার অভাস
- ছুটির দিনেও দূষণের কবলে ঢাকা, বিশ্বে তৃতীয়
- শাড়িকাণ্ডে তানজিন তিশার জামিনের মেয়াদ বাড়ল







