ঢাকা, রবিবার ১৮, অক্টোবর ২০২৬ ৬:০০:৩৪ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে প্রাণহানী বেড়ে ৭ বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা আজ মহাসপ্তমী পাঁচ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের নতুন প্রেস সেক্রেটারি আজ খোলা থাকবে সব ব্যাংক এক দিনে হাম উপসর্গে আরও ৫ জনের প্রাণহানি

মোবাইল দিয়েই ডিএসএলআর মানের ছবি তোলার উপায়

প্রযুক্তি ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:৪৫ এএম, ৩ আগস্ট ২০২৬ সোমবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ছবি তোলার শখ অনেকেরই রয়েছে। কিন্তু, ছবি তোলার জন্য সবসময় দামি ডিএসএলআর (DSLR) কিংবা মিররলেস ক্যামেরা কেনা সম্ভব হয় না। ছবি তোলার জন্য তাই আপনার হাতের স্মার্টফোনটিই যথেষ্ট। কিছু বিশেষ সেটিং অবলম্বন করলে আপনার ফোনের ক্যামেরা দিয়েই তুলতে পারবেন ভালো, পরিষ্কার ছবি। কী কী সেটিংস করবেন, জেনে নিন বিস্তারিত।

বেশিরভাগ আধুনিক ফোনের পেছনের ক্যামেরা মডিউলে একাধিক লেন্স থাকে। আল্ট্রাওয়াইড বা ম্যাক্রো লেন্সের বদলে ছবি তোলার জন্য সবসময় আপনার ফোনের মেন ক্যামেরা লেন্সটি ব্যবহার করুন। সাধারণত, এই লেন্সটির সেন্সর অন্যান্য লেন্সের তুলনায় ভালো হয়। পাশাপাশি, এই লেন্সের মেগাপিক্সেলও অন্যান্য লেন্সগুলোর তুলনায় বেশি থাকে।
ছবি তোলার সময়ে র (RAW) ফরম্যাট ব্যবহার করার চেষ্টা করুন। এই ফরম্যাটে ছবির ডিটেলস সব থেকে বেশি সংরক্ষিত হয়। এর ফলে, ছবি এডিট করার সময়ে সুবিধা হয়। যদিও, এই ফরম্যাটে ফাইলের সাইজ় অনেকটাই বেশি হয়।

মোবাইল ফোনে ছবি তোলার সময়ে ম্যানুয়াল বা প্রো মোড ব্যবহার করুন। এই মোডের মাধ্যমে ক্যামেরার ISO, Exposure এবং Shutter Speed পরিবর্তন করতে পারবেন। এই প্রয়োজনীয় পরিবর্তনগুলো করলে আপনার ছবির ক্ল্যারিটি অনেক বেশি হবে।

ফোনের ডিফল্ট ক্যামেরা অ্যাপ্লিকেশনটি ব্যবহার না করে অন্য কোনও থার্ড পার্টি অ্যাপ্লিকেশন ব্যবহার করে দেখতে পারেন। প্লে স্টোর কিংবা অ্যাপ স্টোরে এমন অনেক ক্যামেরা অ্যাপ্লিকেশন রয়েছে যেগুলো অনেক বেশি সেটিংসের অপশন দেয়। অনেক সময় ফোনের ডিফল্ট অ্যাপ্লিকেশন ছবিকে প্রয়োজনের অতিরিক্ত প্রসেসিং করে। এর ফলে ছবির কোয়ালিটি খারাপ হয়ে যায়। সেই কারণে ডিফল্ট অ্যাপের বদলে অন্য কোনও অ্যাপ ব্যবহার করা যেতে পারে।
অনেক সময়ে ফোনের ক্যামেরায় ডিফল্ট সেটিংয়ে সর্বোচ্চ রেজুলেশন (Resolution) সিলেক্ট করা থাকে না। ছবি তোলার সময়ে ফোনের সেটিংস থেকে সর্বোচ্চ রেজুলেশন সেট করে নিন। এতে ছবির ক্ল্যারিটি অনেক বেশি হবে। আগের থেকে ছবির কোয়ালিটিও বাড়বে।