যানজটের ঢাকা এখন ফাঁকা
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৫৪ পিএম, ১ মে ২০২২ রবিবার
ফাইল ছবি
অসহনীয় যানজটের শহর ঢাকা এখন অনেকটায় ফাঁকা। যারা এখনো রাজধানীতে আছেন, তারা স্বস্তিতে যাতায়াত করছেন। তবে শেষ মুহূর্তেও অনেকে ঈদের ছুটিতে নাড়ির টানে বাড়ি ফিরছেন। কমলাপুর ও বিমানবন্দর স্টেশন, গাবতলী ও সায়েদাবাদ বাস টার্মিনালমুখী রাস্তায় তুলনামূলক যানবাহন বেশি। এছাড়া মার্কেট, শপিংমল ও ঢাকা থেকে বের হওয়া রাস্তা যেমন- উত্তরা, যাত্রাবাড়ীসহ বিভিন্ন পয়েন্টে কিছুটা ভিড় লক্ষ্য করা গেছে। তবে কোথাও কোনো যানজট নেই।
রোববার (১ মে) রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে এমন দৃশ্য দেখা গেছে। কোথাও কোনো ট্রাফিক সিগনাল নেই। রাস্তায় সবচেয়ে কম যাত্রীবাহী বাস।
উত্তর বাড্ডা থেকে সাভার চলাচলকারী ফাল্গুনী বাসের চালক সাদ্দাম হোসেন বলেন, এখন অনেকে দূরপাল্লার ক্ষ্যাপ মারছেন। ঢাকা ভেতরে কম বাস চলছে।
মানিকমিয়া অ্যাভিনিউ, গুলশান-বাড্ডা লিংক রোড, কারওয়ান বাজার, উত্তরাসহ বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, কোথাও ট্রাফিক সিগনালের প্রয়োজন হচ্ছে না। রাস্তার যে পাশে যখন গাড়ি বেশি, তখন তারা নিজেরাই একপাশ থেকে অন্য পাশে যাচ্ছেন। গাড়ির সংখ্যা এতটায় কম যে ট্রাফিক পুলিশ সদস্যরা বক্সে বসে অলস সময় কাটাচ্ছেন।
তবে কোথাও কোথাও রিকশার দৌরাত্ম্য দেখা গেছে। এছাড়া ফাঁকা রাস্তা পেয়ে অনেক ব্যক্তিগত গাড়ি, যাত্রীবাহী বাস ও মোটরসাইকেল বেপরোয়াভাবে চলতে দেখা গেছে।
যাত্রীর অপেক্ষায় সারি সারি দাঁড়িয়ে আছে ভাড়ায়চলা মোটরসাইকেল। মধ্যবাড্ডার গুদারাঘাটে ভাড়ায় চলাচল করা বেশ কয়েকজন মোটরসাইকেলচালককে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। সেখানে যাত্রীর অপেক্ষায় জিয়া নামের একজন চালক বলেন, ঈদের ছুটির শুরু হওয়ায় যাত্রী কমে গেছে। বেশিরভাগ সময়ই বসে থাকতে হচ্ছে।
সেতু ইসলাম নামে একজন যাত্রী বলেন, ‘টঙ্গী থেকে যাত্রাবাড়ী যেতে কখনো কখনো তিন-চার ঘণ্টা লাগে। তবে আজ মাত্র ২০ মিনিটে গন্তব্যে পৌঁছে গেছি।’
তেজগাঁওয়ের রিকশাচালক সাইফুল্লাহ বলেন, ‘রাস্তা ফাঁকা, যাত্রীও নেই। আগের চেয়ে আয় অনেকটা কমে গেছে। ঈদে বাড়ি গেলেই ভালো করতাম। এ কদিন (ছুটির সময়) ভাড়া খুবই কম হবে বলে মনে হচ্ছে।’
- আগামী ২৪ ঘণ্টায় ঝড়-বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
- অনার্স-এ ৬ বিষয় বাতিলের পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী
- ঋতুপর্ণার বাড়ি নির্মাণে অনুদান দিলেন প্রধানমন্ত্রী
- ২১ বছর পর ওয়ানডেতে অস্ট্রেলিয়াবধ বাংলাদেশের
- শিশু রামিসা হত্যা মামলা: আসামিদের ডেথ রেফারেন্স হাইকোর্টে
- প্রায় হাতাহাতিতে জড়িয়ে পড়ছিলেন ট্রাম্প ও নেতানিয়াহু
- সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার রায় আপিল বিভাগে স্থগিত
- প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে
- নিখোঁজের পর নানাকে খুঁজে পেয়েছেন হিমি
- রাজধানী ঢাকার বাতাসের মান আজ ‘ভালো’
- শিশু অপহরণচক্রের দুই নারী সদস্য গ্রেপ্তার, তিন শিশু উদ্ধার
- পদ্মায় গোসল করতে নেমে গৃহবধূ নিখোঁজ
- লিচুতে সরগরম বাজার, বাড়ছে সরবরাহ কমছে দাম
- পাখিদের মৃত্যু, প্রকৃতির নিঃশব্দ বিদায়
- ইংলিশ মিডিয়াম স্কুলে টাকার নৈরাজ্য, নেই নিয়ম-নীতির বালাই
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ফের পতন
- বাম্পার ফলন আমের: ২৭ লাখ টন ছাড়াতে পারে উৎপাদন
- ইংলিশ মিডিয়াম স্কুলে টাকার নৈরাজ্য, নেই নিয়ম-নীতির বালাই
- গ্রামে ১০-১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না: রুমিন ফারহানা
- বিশ্বকাপে নতুন ৪ ফিচার আনল হোয়াটসঅ্যাপ
- এসএসসি পরীক্ষার ফলাফলের তারিখ জানালেন শিক্ষামন্ত্রী
- সৌদি সিনেমার প্রেমে মজেছেন মনিকার
- সন্ধ্যার মধ্যে দেশের ৯ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা
- দেশের ৮টি অঞ্চলে রাতেই হতে পারে ঝড়
- বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার ৫ দেশে একসঙ্গে ভূমিকম্প অনুভূত
- পুশইন ঠেকাতে ভারতকে ১৩টি চিঠি দিয়েছে সরকার
- আগামী বছর পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে চার নতুন বই
- পাঁচ শিক্ষা বোর্ড ও এনসিটিবিতে নতুন চেয়ারম্যান
- গৌরনদীতে নারীর ক্ষমতায়নে তথ্য আপা প্রকল্প নিয়ে উঠান বৈঠক
- হামে একদিনে আরও ৮ শিশুর প্রাণহানী










