যুক্তরাষ্ট্র: টিকা গ্রহীতারা বাইরে বের হতে পারবেন মাস্ক ছাড়া
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:১১ পিএম, ২৮ এপ্রিল ২০২১ বুধবার
ছবি: ইন্টারনেট
যুক্তরাষ্ট্রে করোনাভাইরাস প্রতিরোধে ২টি ডোজ টিকা নেওয়া ব্যক্তিরা এখন থেকে মাস্ক ছাড়াই বাইরে বের হতে পারবেন। স্থানীয় সময় মঙ্গলবার (২৭ এপ্রিল) রাতে দেশটির সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) এই নির্দেশনা জারি করে।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, সিডিসির জারি করা নতুন এই নির্দেশনায় টিকার উভয় ডোজ গ্রহণ করা ব্যক্তিদের মাস্ক ছাড়াই বাইরে বের হওয়ার অনুমতি দেওয়া হলেও অনেক বেশি মানুষের ভিড় হয় এমন সব স্থানে এই নির্দেশ কার্যকর হবে না। বাইরে একা থাকলে বা টিকা নেওয়া ব্যক্তিদের ছোট জমায়েতে এই নির্দেশ পালন করা যাবে। অন্যদিকে, টিকা নেননি এমন ব্যক্তিরা কয়েকটি ক্ষেত্রে মাস্ক না পরেই বাইরে বের হতে পারবেন।
সিডিসির নতুন এই নির্দেশনা অনুযায়ী, ফাইজার বা মর্ডানার ২টি ডোজ অথবা জনসন অ্যান্ড জনসনের ১টি ডোজও না নেওয়া ব্যক্তিদের রেস্তোরাঁ বা ভিড় হয় এমন কোনো স্থানে এখনও মাস্ক পরা বাধ্যতামূলক। তবে কনসার্ট বা খেলাধুলোর প্রতিযোগিতার মতো আসরে টিকা গ্রহীতা বা অগ্রহীতা সকলকেই মাস্ক পরতে হবে। মূলত করোনা মহামারির কবল থেকে মার্কিন নাগরিকদের জীবনযাপন ফের স্বাভাবিক করতেই এই নির্দেশনা দেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
করোনা মহামারিতে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। ভাইরাসটিতে আক্রান্ত হয়ে দেশটিতে এখন পর্যন্ত ৫ লাখ ৮৭ হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। এই পরিস্থিতিতে মঙ্গলবার রাতে নতুন এই নির্দেশনা জারি করল সিডিসি।
এদিকে সিডিসির এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন বিশেষজ্ঞরা। বার্মিংহামের অ্যালাবামা বিশ্ববিদ্যালয়ের সংক্রামক রোগ বিশেষজ্ঞ মাইক স্যাগ বলেছেন, ‘এই সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছি। আমরা ফের আগের মতো স্বাভাবিক ভাবে কাজকর্ম করতে পারবো। পরিস্থিতি এখনও পুরোপুরি স্বাভাবিক না হলেও সেদিকে এগিয়ে যাওয়ার প্রচেষ্টা শুরু হয়েছে।’
সিডিসির নতুন এই নির্দেশনার পেছনে আরও একটি কারণ রয়েছে বলে মনে করছেন অনেকে। সেটা হল- যুক্তরাষ্ট্রে প্রাপ্তবয়স্কদের মধ্যে অর্ধেক মানুষেরই করোনার অন্ততেএকটি ডোজ নেওয়া সম্পন্ন হয়েছে। পাশাপাশি, দেশটির এক-তৃতীয়াংশের বেশি মনিুষ টিকার উভয় ডোজ ইতোমধ্যেই গ্রহণ করেছেন। এই পরিস্থিতিতে সিডিসির এই নির্দেশনার ফলে আরও অনেক মানুষ টিকা নিতে উৎসাহ বোধ করবেন বলে ধারণা করা হচ্ছে।
-জেডসি
- ২০২৮ নারী টি-২০ বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ
- পবিত্র কাবা শরিফ ধোয়া হবে আগামী ৩০ জুন
- নকআউট নিশ্চিত যাদের, অপেক্ষায় যারা
- গাজায় ধ্বংসস্তূপ পেরিয়ে এতিম কিশোরী দানার স্বপ্নযাত্রা
- মোদির পররাষ্ট্রনীতি নিয়ে সোনিয়ার সমালোচনা
- জীবন উৎসর্গ করে সন্তানকে রক্ষা করলেন মা
- কাল ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না ঢাকার কয়েক এলাকায়
- ছেলেবন্ধুকে হত্যা, দুবাইয়ে মৃত্যুদণ্ডের মুখে ব্রিটিশ টিকটকার
- সরাইলে পর্নোগ্রাফি মামলায় ইউপি সদস্য গ্রেফতার
- হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু
- হলিউডের কিংবদন্তি অভিনেত্রী অ্যান ব্লিথ মারা গেছেন
- দেম্বেলের হ্যাটট্রিকে ফ্রান্স গ্রুপ চ্যাম্পিয়ন
- যেমন জীবনসঙ্গী চান অভিনেত্রী তটিনী
- ইতিহাস গড়ে প্রথমবার নকআউটে কেপ ভার্দে
- স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২
- হজ শেষে ফিরেছেন ৬৬১৭৪ বাংলাদেশি, মৃত্যু ৫৫
- ভেনেজুয়েলার ধ্বংসস্তূপ থেকে অলৌকিকভাবে উদ্ধার জীবিত নারী!
- স্বজনের অপেক্ষায় তোসিফ, ঠাঁই মিলল সরকারি আশ্রয়কেন্দ্রে
- দেশে হাম আক্রান্ত হয়ে শিশু মৃত্যু ৭০০ ছাড়ালো
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত ৪৩০০
- নকআউটে প্রতিপক্ষ হিসেবে কোন দলকে পেল ব্রাজিল, খেলা কবে?
- স্বস্তি নেই, বেশিরভাগ নিত্যপণ্যের দাম অপরিবর্তিত
- সন্তানকে নিয়ে ইইউ বৈঠকে সুইডিশ মন্ত্রী, গড়লেন নজির
- রেকর্ড গরমে ইউরোপে মৃত্যু বাড়ছে, জনজীবন স্থবির
- সন্ধ্যার মধ্যে যেসব অঞ্চলে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা
- আজ পবিত্র আশুরা, মহররম মাসের ১০ তারিখ
- নারী টি-২০ বিশ্বকাপ: ভারতের কাছে বাংলাদেশের হার
- শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- গ্রুপসেরা হওয়ার লক্ষ্যে রাতে এমবাপ্পে-হাল্যান্ড লড়াই
- জার্মানির বিপক্ষে ঐতিহাসিক জয়ে নকআউটে ইকুয়েডর










