যুক্তরাষ্ট্রে পুলিশের গুলিতে কৃষ্ণাঙ্গ কিশোরীর মৃত্যু
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:০৮ পিএম, ২১ এপ্রিল ২০২১ বুধবার
ছবি: ইন্টারনেট
যুক্তরাষ্ট্রের ওহাইওর কলম্বাসে পুলিশের গুলিতে ১৬ বছরের এক কৃষ্ণাঙ্গ কিশোরী নিহত হয়েছেন। মঙ্গলবার (২০ এপ্রিল) বিকালে কলম্বাসের দক্ষিণ-পূর্বাঞ্চলে স্থানীয় সময় ঘটনাটি ঘটে।
গেল বছর পুলিশি নির্যাতনে কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েড হত্যার ঘটনার বিচারের রায়ের ঠিক আগে আরেক কৃষ্ণাঙ্গ নিহত হলো। খবর ইয়াহু নিউজের।
পুলিশ বলছে, একটি ছুরিকাঘাতের খবর পেয়ে ঘটনাস্থলে যায় তারা। পরে ঠিক কি কারণে পুলিশ ওই কিশোরীকে গুলি করে তা জানা যায়নি। ঘটনার পরপরই কলম্বাসে কিশোরী হত্যার প্রতিবাদে বিক্ষোভ শুরু হয়েছে।
কর্তৃপক্ষ নিশ্চিত করেছে, ভুক্তভোগীকে একজন কর্মকর্তা গুলি করেছে। গুরুতর অবস্থায় তাকে মাউন্ট কার্মেল ইস্ট হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল, সেখানে তার মৃত্যু হয়। এই ঘটনায় কেউ আহত হয়নি।
পুলিশ ওই কিশোরীর পরিচয় প্রকাশ করেনি। এরই মধ্যে ঘটনার তদন্ত শুরু হয়েছে। তবে নিহতের পরিবার জানিয়েছে, ১৬ বছর বয়সী কিশোরীর নাম মাকিয়াহ ব্রায়ান্ট।
কলম্বাসের মেয়র অ্যান্ড্রু গিনথার টুইট বার্তায় পুলিশের গুলিতে কিশোরী হত্যার কথা নিশ্চিত করেছেন। তিনি সবাইকে শান্ত থাকার অনুরোধ জানিয়েছেন।
-জেডসি
- ২০২৮ নারী টি-২০ বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ
- পবিত্র কাবা শরিফ ধোয়া হবে আগামী ৩০ জুন
- নকআউট নিশ্চিত যাদের, অপেক্ষায় যারা
- গাজায় ধ্বংসস্তূপ পেরিয়ে এতিম কিশোরী দানার স্বপ্নযাত্রা
- মোদির পররাষ্ট্রনীতি নিয়ে সোনিয়ার সমালোচনা
- জীবন উৎসর্গ করে সন্তানকে রক্ষা করলেন মা
- কাল ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না ঢাকার কয়েক এলাকায়
- ছেলেবন্ধুকে হত্যা, দুবাইয়ে মৃত্যুদণ্ডের মুখে ব্রিটিশ টিকটকার
- সরাইলে পর্নোগ্রাফি মামলায় ইউপি সদস্য গ্রেফতার
- হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু
- হলিউডের কিংবদন্তি অভিনেত্রী অ্যান ব্লিথ মারা গেছেন
- দেম্বেলের হ্যাটট্রিকে ফ্রান্স গ্রুপ চ্যাম্পিয়ন
- যেমন জীবনসঙ্গী চান অভিনেত্রী তটিনী
- ইতিহাস গড়ে প্রথমবার নকআউটে কেপ ভার্দে
- স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২
- হজ শেষে ফিরেছেন ৬৬১৭৪ বাংলাদেশি, মৃত্যু ৫৫
- ভেনেজুয়েলার ধ্বংসস্তূপ থেকে অলৌকিকভাবে উদ্ধার জীবিত নারী!
- স্বজনের অপেক্ষায় তোসিফ, ঠাঁই মিলল সরকারি আশ্রয়কেন্দ্রে
- দেশে হাম আক্রান্ত হয়ে শিশু মৃত্যু ৭০০ ছাড়ালো
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত ৪৩০০
- নকআউটে প্রতিপক্ষ হিসেবে কোন দলকে পেল ব্রাজিল, খেলা কবে?
- স্বস্তি নেই, বেশিরভাগ নিত্যপণ্যের দাম অপরিবর্তিত
- সন্তানকে নিয়ে ইইউ বৈঠকে সুইডিশ মন্ত্রী, গড়লেন নজির
- রেকর্ড গরমে ইউরোপে মৃত্যু বাড়ছে, জনজীবন স্থবির
- সন্ধ্যার মধ্যে যেসব অঞ্চলে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা
- আজ পবিত্র আশুরা, মহররম মাসের ১০ তারিখ
- নারী টি-২০ বিশ্বকাপ: ভারতের কাছে বাংলাদেশের হার
- শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- গ্রুপসেরা হওয়ার লক্ষ্যে রাতে এমবাপ্পে-হাল্যান্ড লড়াই
- জার্মানির বিপক্ষে ঐতিহাসিক জয়ে নকআউটে ইকুয়েডর










