যে অ্যাপের ফাঁদে পা দিলে ফাঁকা হতে পারে ব্যাংক অ্যাকাউন্ট
প্রযুক্তি ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৮:৪৭ এএম, ১৩ সেপ্টেম্বর ২০২৬ রবিবার
সংগৃহীত ছবি
একটি অ্যাপ নামাতে গিয়ে মুহূর্তেই বিপদে পড়তে পারেন। অচেনা ওয়েবসাইট থেকে আসল অ্যাপের আদলে ভুয়া টিকটক বা গুগল ক্রোম ইনস্টল করলেই ফোনে ঢুকে পড়তে পারে ‘রকারোলা’ নামের ম্যালওয়্যার। এরপর নকল ব্যাংক লগইন পেজ থেকে তথ্য চুরি, ফোনের গোপন তথ্য হাতিয়ে নেওয়া—এমনকি ব্যাংক হিসাব ফাঁকা করে দেওয়ার পথও খুলে যেতে পারে সাইবার অপরাধীদের জন্য।
প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ব্লিপিং কম্পিউটারের এক প্রতিবেদনে বলা হয়েছে, ফোনে ইনস্টল হওয়ার পর ‘রকারোলা’ ম্যালওয়্যার ২০০টিরও বেশি ব্যাংকিং ও আর্থিক অ্যাপকে লক্ষ্যবস্তুতে পরিণত করতে পারে। শুধু ব্যাংক হিসাবের তথ্য নয়, এটি ব্যবহারকারীদের ক্রিপ্টোকারেন্সিও চুরি করতে সক্ষম।
যেভাবে ফোনে ঢোকে
সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান জিম্পেরিয়ামের তথ্যমতে, হ্যাকাররা ভুয়া ওয়েবসাইট তৈরি করে ব্যবহারকারীদের গুগল ক্রোম বা টিকটক ডাউনলোডে আগ্রহী করে তোলে। এসব ভুয়া অ্যাপ ডাউনলোড করতে গেলে ব্যবহারকারীর সামনে গুগল প্লে প্রোটেক্টের মতো দেখতে একটি সতর্কবার্তা দেখানো হয়।
অনেকেই এটিকে গুগলের আসল নিরাপত্তা সতর্কবার্তা মনে করেন। ফলে কোনো সন্দেহ ছাড়াই পরবর্তী ডাউনলোডের অনুমতি দেন। আর তখনই ফোনে প্রবেশ করে ‘রকারোলা’ ম্যালওয়্যার।
যেভাবে তথ্য চুরি করে
ফোনে ঢুকে পড়ার পর ম্যালওয়্যারটি ২১৭টি ব্যাংকিং ও আর্থিক অ্যাপের নকল লগইন পেজ তৈরি করতে পারে। ব্যবহারকারী মনে করেন, তিনি নিজের ব্যাংক অ্যাপেই প্রবেশ করছেন। বাস্তবে নিজের ব্যবহারকারীর নাম ও পাসওয়ার্ড হ্যাকারদের হাতে তুলে দেন।
এ ছাড়া ফোনের লকস্ক্রিনের তথ্য চুরি ও কনট্যাক্ট তালিকা হাতিয়ে নিতে পারে ম্যালওয়্যারটি। কী-লগারের মাধ্যমে ফোনে টাইপ করা তথ্যও রেকর্ড করতে সক্ষম এটি।
শুধু তাই নয়, ব্যাংক থেকে আসা প্রতারণাসংক্রান্ত সতর্কবার্তা আটকে দিতে পারে। সন্দেহজনক লেনদেন সম্পর্কে সতর্ক করতে আসা ফোনকলও বাধাগ্রস্ত করতে সক্ষম। ফলে ব্যবহারকারী বিষয়টি বুঝে ওঠার আগেই ব্যাংক হিসাব থেকে অর্থ সরিয়ে নিতে পারে সাইবার অপরাধীরা।
যেভাবে নিরাপদ থাকবেন
বিশেষজ্ঞদের পরামর্শ, অ্যান্ড্রয়েড ফোনে নতুন অ্যাপ ইনস্টলের সবচেয়ে নিরাপদ উপায় হলো অনুমোদিত অ্যাপ স্টোর ব্যবহার করা। গুগল প্লে স্টোর বা স্যামসাং গ্যালাক্সি স্টোর ছাড়া অন্য কোনো ওয়েবসাইট থেকে অ্যাপ ডাউনলোড না করাই নিরাপদ।
সাইবার অপরাধীরা প্রতিনিয়ত নতুন কৌশলে ব্যবহারকারীদের ফাঁদে ফেলার চেষ্টা করছে। তাই অ্যাপ ডাউনলোডের ক্ষেত্রে সামান্য অসতর্কতাও ব্যক্তিগত তথ্য, ব্যাংক হিসাব ও ডিজিটাল সম্পদকে বড় ঝুঁকির মুখে ফেলতে পারে।
সূত্র: এমএসএন
- ইউএস ওপেনের নতুন রানি রিবাকিনা
- যে অ্যাপের ফাঁদে পা দিলে ফাঁকা হতে পারে ব্যাংক অ্যাকাউন্ট
- ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রবৃষ্টির সম্ভাবনা
- জরুরি প্রয়োজনে ১০ হাজার টাকা পর্যন্ত ই-ঋণ দেবে সরকার
- স্কুলে ভর্তিতে আসছে নতুন নিয়ম, তিন বিষয়ে দিতে হবে পরীক্ষা
- ঢাকার আদাবরে ব্যাগে নারীর খণ্ডিত লাশ উদ্ধার
- নাচতে এসে নৌকায় গণধর্ষণের শিকার দুই নৃত্যশিল্পী
- জুনিয়র হকি এশিয়া কাপ: জয় দিয়েই শেষ করল বাংলাদেশ
- যুক্তরাষ্ট্র ছেড়ে নতুন জীবনের পথে অ্যাঞ্জেলিনা জোলি
- হামে আরও ৭ শিশুর প্রাণ গেল, নতুন আক্রান্ত ৮৫৫
- জর্ডানে ৩০০ বাংলাদেশি নারী গার্মেন্টসকর্মী নিয়োগের বিজ্ঞপ্তি
- পাকিস্তানকে কাঁদিয়ে ফাইনালে শ্রীলঙ্কা
- আইফোন ডুও বনাম গ্যালাক্সি জেড ফোল্ড ৮: কোনটি সেরা?
- ‘গ্লাস হেয়ার’ পেতে মেথি ও ডিমের হেয়ার মাস্ক
- ‘ছিনতাই মামলায়’ আইনের কঠোর প্রয়োগে তৎপর সংশ্লিষ্টরা
- আইফোন ডুও বনাম গ্যালাক্সি জেড ফোল্ড ৮: কোনটি সেরা?
- এশিয়ান গেমসে অংশ নিতে সবার আগে জাপানে ঋতুপর্ণারা
- অবশেষে বিয়ের পিঁড়িতে মিমি, পাত্র কে
- দেশের বাজারে স্বর্ণের দাম বাড়ল
- লঘুচাপের প্রভাবে উপকূলীয় এলাকায় ঝড়ের আশঙ্কা
- ‘গ্লাস হেয়ার’ পেতে মেথি ও ডিমের হেয়ার মাস্ক
- ডেঙ্গু সমস্যা সমাধানে সরকার সর্বোচ্চ চেষ্টা করবে : প্রধানমন্ত্রী
- ফের পানিতে ডুবে গেল রাঙামাটির ঝুলন্ত সেতু
- পাকিস্তানকে কাঁদিয়ে ফাইনালে শ্রীলঙ্কা
- প্লাস্টিকের ভিড়ে হারিয়ে যাচ্ছে বাঁশের তৈরি পণ্য
- খালেদা জিয়ার কারামুক্তির দিন আজ
- ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার আশঙ্কা
- জুনিয়র হকি এশিয়া কাপ: জয় দিয়েই শেষ করল বাংলাদেশ
- যুক্তরাষ্ট্র ছেড়ে নতুন জীবনের পথে অ্যাঞ্জেলিনা জোলি
- স্কুলে ভর্তিতে আসছে নতুন নিয়ম, তিন বিষয়ে দিতে হবে পরীক্ষা








