যে সমীকরণে বিশ্বকাপের সেমিতে খেলবে বাংলাদেশ
খেলাধুলা ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৫:৫০ পিএম, ২৫ জুন ২০২৬ বৃহস্পতিবার
ছবি: সংগ্রহিত।
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে ছন্দে রয়েছে বাংলাদেশ। প্রথম তিন ম্যাচ শেষে দুই জয় তুলে নিয়ে সেমিফাইনালের দৌড়ে টিকে আছে লাল-সবুজের প্রতিনিধিরা। তিন ম্যাচে চার পয়েন্ট নিয়ে বর্তমানে পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে আছে বাংলাদেশ।
বাংলাদেশের মতো সমান পয়েন্ট আছে ভারত ও দক্ষিণ আফ্রিকার। তবে, নেট রান রেটের কারণে পয়েন্ট টেবিলে তারা এগিয়ে আছে। টেবিলের শীর্ষে রয়েছে তিন ম্যাচ জিতে ছয় পয়েন্ট পাওয়া অস্ট্রেলিয়া।
সেমিফাইনালে জায়গা নিশ্চিত করতে বাংলাদেশের সামনে সবচেয়ে সহজ সমীকরণ হলো বাকি দুই ম্যাচেই জয় পাওয়া। যদিও, বেশ কঠিনই হবে এই পথচলা।গ্রুপপর্বে বাংলাদেশের শেষ দুই প্রতিপক্ষ ভারত ও দক্ষিণ আফ্রিকা। এই দুই ম্যাচে জিতলে কোনো হিসাব-নিকাশ ছাড়াই শেষ চারে উঠে যাবে বাংলাদেশ।
একটি ম্যাচে জয় পেলেও বাংলাদেশের আশা বেঁচে থাকবে। সেক্ষেত্রে জটিল সমীকরণের মুখোমুখি হতে হবে নিগার সুলতানার দলকে।
বাংলাদেশ যদি ভারতের কাছে হেরে যায়, তাহলে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জিততেই হবে। পাশাপাশি অস্ট্রেলিয়ার কাছে ভারতকে হারতে হবে। তখন ভারত, দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশের পয়েন্ট হবে সমান ছয়। সেক্ষেত্রে সেমিফাইনালে ওঠার ভাগ্য নির্ধারণ করবে নেট রান রেট।
বাংলাদেশের সামনে তাই এখন প্রতিটি ম্যাচই গুরুত্বপূর্ণ। সেটি বিবেচনায় রেখেই ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ডে আজ বৃহস্পতিবার (২৫ জুন) বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় ভারতের মুখোমুখি হবে নিগাররা। গ্রুপ পর্বে বাংলাদেশের এটি চতুর্থ ম্যাচ।
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- ছোটগল্প ‘সা র স’ : আইরীন নিয়াজী মান্না
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে প্রাণহানী বেড়ে ৭
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০
- ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে প্রাণহানী বেড়ে ৭
- এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন







