রমজানে ওমরাহ করতে হলে নিতে হবে টিকা
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৩২ পিএম, ৬ এপ্রিল ২০২১ মঙ্গলবার
ছবি: ইন্টারনেট
কোভিড-১৯ প্রতিরোধে টিকা নেয়া ব্যক্তিদেরই কেবল পবিত্র রমজান মাসের শুরু থেকে ওমরাহ পালনের অনুমতি দেয়া হবে বলে জানিয়েছে সৌদি আরব। গতকাল সোমবার দেশটি এসব কথা জানিয়েছে। সোমবার এক বিবৃতিতে সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় জানিয়েছে, ওমরাহ পালনের অনুমতি পাওয়ার জন্য তিন ক্যাটাগরির ব্যক্তিকে ‘নিরাপদ’ বলে বিবেচনা করা হবে।
তারা হচ্ছেন- যারা ইতোমধ্যে করোনা টিকার উভয় ডোজ গ্রহণ করেছেন, যারা কমপক্ষে ১৪ দিন আগে টিকার প্রথম ডোজ নিয়েছেন এবং করোনায় আক্রান্ত হয়ে যারা সুস্থ হয়ে উঠেছেন।
এই তিন ক্যাটাগরির ব্যক্তিরাই ওমরাহ পালন এবং মক্কার পবিত্র মসজিদুল হারামে নামাজ আদায়ের অনুমতি পাবেন। এ ছাড়া মদিনা নগরীর পবিত্র মসজিদে নববীতে প্রবেশের জন্যও একই নিয়ম প্রযোজ্য হবে।
মন্ত্রণালয় জানিয়েছে, আসন্ন রমজান মাসের শুরু থেকে নতুন এই নিয়ম কার্যকর করা হবে। তবে কতদিন এই নিয়ম বহাল থাকবে সেটা পরিষ্কার করা হয়নি।
সাম্প্রতিক সময়ে সৌদি আরবে করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পেয়েছে। আর তাই আগামী হজ মৌসুম পর্যন্ত এই নিয়ম কার্যকর রাখা হবে কি না তা এখনো নিশ্চিত করে জানানো হয়নি।
উল্লেখ্য, বছরের যেকোনো সময় পবিত্র ওমরাহ পালন করা যায়। এর অংশ হিসেবে একজন মুসলিম মক্কা ও মদিনায় নির্দিষ্ট কিছু ধর্মীয় আচার পালন করেন। ২০১৯ সালে এক কোটি ৯০ লাখ মানুষ ওমরাহ পালন করেছে।
কিন্তু কোভিড-১৯ মহামারির কারণে সৌদি আরব গত বছরের মার্চ মাসে ওমরাহ পালন স্থগিত করে। পরবর্তীতে একই বছরের অক্টোবর মাসে সীমিত আকারে ওমরাহ পালনের অনুমতি দেয় দেশটি।
২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর গত বছরের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে। এর আগে একই বছরের ২০ জানুয়ারি জরুরি পরিস্থিতি ঘোষণা করে ডব্লিউএইচও। বিশ্ব এখন করোনা মহামারির দ্বিতীয় ঢেউ মোকাবিলা করছে।
-জেডসি
- গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ পরিবারের
- স্পিকারের স্ত্রীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
- ডানায় রঙের মায়া, প্রজাপতির বিস্ময়কর জগৎ
- সুলতানা কামাল: সবুজ মাঠ থেকে স্বপ্নের উড়ান
- রাজধানীর আকাশ মেঘাচ্ছন্ন, বৃষ্টির সম্ভাবনা
- তেলের ডিপোতে বিজিবি মোতায়েন, নজরদারি জোরদার
- রানা প্লাজার ধ্বংসস্তূপ থেকে বেঁচে ফেরা নাসিমার জীবন শেষ পদ্মায়
- স্পিকার হাফিজ উদ্দিনের সহধর্মিণী মারা গেছেন
- জনসংখ্যা নিয়ন্ত্রণে সব দায় নারীর কাঁধে, নীতিতে ফাঁকফোকর
- ডিমের বাজারে অস্থিরতা: পাইকারদের অভিযোগ
- দেশের বাজারে এবার বাড়ল স্বর্ণের দাম
- নেপালের সাবেক প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী গ্রেপ্তার
- দেশের ১৯ জেলায় ঝড়ের সতর্কবার্তা
- টাঙ্গাইলে ট্রেনের ধাক্কায় নারী-শিশুসহ একই পরিবারের ৫ জন নিহত
- ছোট গল্প : নিঃশব্দ শহরে এক অদ্ভূত ফড়িং
- রাজধানীর আকাশ আজ মেঘলা, বৃষ্টির সম্ভাবনা
- কমছে মাছ-মুরগির দাম, শাক-সবজির বাজারে স্বস্তি
- দেশের বাজারে টানা তৃতীয় দফায় কমল স্বর্ণের দাম
- গুচ্ছ ভর্তি পরীক্ষা শুরু আজ, লড়ছেন ২৫ হাজার ভর্তিচ্ছু
- ঈদযাত্রার ১২ দিনে প্রাণ গেল ২৪১ জনের
- দেড় ঘণ্টা আকাশে চক্কর, অল্পের জন্য রক্ষা মমতার বিমান
- ছোট গল্প : নিঃশব্দ শহরে এক অদ্ভূত ফড়িং
- রাজধানীতে সর্দি-কাশি-জ্বরের প্রকোপ
- বসন্তে রঙিন বাংলার প্রকৃতি—ফুলের মেলায় সাজে দেশ
- শপথ নিলেন নেপালের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ
- দুপুরের মধ্যে ৪ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
- ঢাকা বিমানবন্দরে ২৮ দিনে ৭৯৭টি ফ্লাইট বাতিল
- আমার এলাকায় ওয়াজো হবে, কীর্তন-বাউল গানও হবে: রুমিন ফারহানা
- রঙবেরঙের ফড়িং—ডানায় ভর করে রঙিন স্বপ্ন
- ইইউ বাজারে বাংলাদেশের পোশাক রপ্তানি কমল ২৫%











