রাউফুন নাহারের প্রথম বইয়ের মোড়ক উন্মোচন
ইউএনবি | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:২২ পিএম, ২০ ফেব্রুয়ারি ২০২০ বৃহস্পতিবার
রাউফুন নাহারের প্রথম বইয়ের মোড়ক উন্মোচন
মানসিক সমস্যা সমাধান নিয়ে ঢাবির এডুকেশন অ্যান্ড কাউন্সেলিং সাইকোলজি বিভাগের প্রভাষক রাউফুন নাহারের লেখা ‘মনের যত্ন’ বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে।
বুধবার বাংলা একাডেমিতে আয়োজিত অনুষ্ঠানে বইটির মোড়ক উন্মোচন অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
এসময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য ড. মোহাম্মদ আখতারুজ্জামান, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডাক্তার মোহিত কামাল, জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন, সম্প্রীতি বাংলাদেশের সদস্য সচিব অধ্যাপক ডাক্তার মামুন-আল-মাহতাব স্বপ্নীল, ঢাবির এডুকেশন অ্যান্ড কাউন্সেলিং সাইকোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মেহজাবিন হক এবং অধ্যাপক মেহতাব খানম প্রমুখ উপস্থিত ছিলেন।
বইয়ের লেখক রাউফুন নাহার বলেন, ‘আজকের দিনটি সত্যিই আমার জন্য বিশেষ দিন। অনেকেই মানসিক কাউন্সিলরের কাছে সরাসরি সেবা নিতে আসেন না। আমি সেই সেবাটিকে সবার কাছে পৌঁছে দিতে এ বইটি লিখেছি।’
‘বইটিতে মন ভালো রাখার জন্য ৫২ জন মনোবিজ্ঞানের দেয়া কৌশল নিয়ে আলোচনা করা হয়েছে। বইটির মাধ্যমে আমি সকলকে যে বার্তা দিতে চাই তা হলো- আমাদের সবারই মনের যত্ন নেয়া প্রয়োজন,’ বলেন এ লেখক।
অনিন্দ্য প্রকাশ থেকে প্রকাশিত পাঁচ অধ্যায়ের বইটির দাম পড়বে ২২৫ টাকা।
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- ছোটগল্প ‘সা র স’ : আইরীন নিয়াজী মান্না
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে প্রাণহানী বেড়ে ৭
- মুক্তি পেলেন নেহা বোরা
- তিন দিনব্যাপী লালন স্মরণানুষ্ঠান শুরু আজ
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- পূজায় লোভনীয় নানা পদ
- ঢাকায় বৃষ্টির সম্ভাবনা নেই, বাড়তে পারে গরম
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন
- চীন দেশ ও রবীন্দ্রনাথ ঠাকুর: অধ্যাপক ডং ইউ ছেন
- বিশ্ববাজারে আরও কমল তেলের দাম
- দুর্গাপূজায় ছুটির আমেজ, স্কুল ১০ ও কলেজে ১৬ দিন
- রাজধানীর ফুটপাত হকারমুক্ত করা এক বিরাট চ্যালেঞ্জ
- আজ বিশ্ব বিড়াল দিবস: চাই মমতা ও নিরাপদ আশ্রয়
- অবসর নেওয়ার আগে দলে ফিরতে চান জাহানারা
- আজ মহাষষ্ঠী, সারা দেশে শুরু শারদীয় দুর্গোৎসব
- নারী শিশুসাহিত্যেক সংখ্যা: ‘কিশোর লেখা’র অনন্য আয়োজন
- যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলা, ৩ শিশুসহ নিহত ৪
- বাজারে স্বস্তি নেই, চড়া দামে সবজি-চাল-ডাল
- নিউইয়র্কের আদালতে অভিযোগ, নির্দোষ দাবি মাদুরো দম্পতির
- আজ মহাসপ্তমী
- তিন বিভাগে বৃষ্টির সম্ভাবনা, তাপমাত্রা না কমার অভাস
- ছুটির দিনেও দূষণের কবলে ঢাকা, বিশ্বে তৃতীয়
- শাড়িকাণ্ডে তানজিন তিশার জামিনের মেয়াদ বাড়ল

