ঢাকা, শনিবার ২৪, অক্টোবর ২০২৬ ১২:৪১:২৯ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
সৌদিতে বাংলাদেশি নারী কর্মীদের সুরক্ষার ব্যবস্থা কতটা আছে মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে,৩জনের প্রাণহানী কমছে না পোলাওর চাল ও আটা-ময়দার দাম ঢাকা-কক্সবাজার রুটে ২৬ অক্টোবর থেকে চলবে মহানগর এক্সপ্রেস তিব্বতে ৭ মাত্রার ভূমিকম্প: নিহত ১৬, আহত অর্ধশতাধিক অপ্রতীম হত্যা মামলার চার্জশিট দাখিল এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় আনা সেই রাবি শিক্ষার্থী আর নেই

রাজধানীতে সড়ক দুর্টনায় তরুণীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কম

আপডেট: ০৯:০০ এএম, ৩০ অক্টোবর ২০১৮ মঙ্গলবার

শ্রমিকদের ডাকা ৪৮ ঘণ্টার পরিবহন ধর্মঘটের মধ্যে রাজধানীর পান্থপথে অ্যাম্বুলেন্সের ধাক্কায় শিল্পী আক্তার নামে এক তরুণীর মৃত্যু হয়েছে। আজ সোমবার সকাল সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

 

শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জি জি বিশ্বাস জানান, স্কয়ার হাসপাতালের উত্তর পাশের রাস্তায় একটি অ্যাম্বুলেন্স তাকে চাপা দেয়। পরে মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় সকাল সাড়ে ৯টার দিকে তার মৃত্যু হয়।

 

ওসি জি জি বিশ্বাস আরও জানান, ঘটনার পর অ্যাম্বুলেন্সটি জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছে।

 

নিহত শিল্পী আক্তার ময়মনসিংহ ধুবাউড়া উপজেলার হাজলপাড়া গ্রামের নেক্কাবর আলীর স্ত্রী। ঢাকায় পশ্চিম রাজাবাজার ঢালি বাড়ি এলাকায় তারা ভাড়া থাকতেন।

 

নিহতের ভাতিজা রাসেল বলেন, চাচী মানুষের বাসায় গৃহকর্মীর কাজ করতেন। সকালে দিকে কাজের উদ্দেশ্যে বাসা থেকে যাওয়ার সময় অ্যাম্বুলেন্স চাপায় তার মৃত্যু হয়।