রাজধানীতে ৩ বছরের শিশুকে হত্যা, সৎ বাবা গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:১১ পিএম, ১৪ মে ২০২২ শনিবার
ফাইল ছবি
রাজধানীর দক্ষিণখানে নামিরা ফারিজ নামে তিন বছরের এক শিশুকে নির্যাতন চালিয়ে হত্যার অভিযোগ উঠেছে সৎবাবা শহীদুল ইসলামের বিরুদ্ধে।
শুক্রবার (১৩ মে) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ওই শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। এরপর নামিরার মা তাসলিমা জাহান একটি হত্যা মামালা দায়ের করেন। মামলার পর শহীদুলকে গ্রেপ্তার করা হয়েছে।
জানা গেছে, শহীদুল ইসলাম ঢাকার একটি পাঁচতারকা হোটেলের পাচক আর তাসলিমা জাহান ওই হোটেলের কোরিওগ্রাফার। চাকরির সুবাদেই তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। সাত-আট মাস আগে তাসলিমা আগের স্বামীর সঙ্গে বিবাহ বিচ্ছেদ করে শহীদুলকে বিয়ে করেন।
গত বৃহস্পতিবার নামিরাকে শহীদুল ইসলামের কাছে রেখে তিনি আইইএলটিএস পরীক্ষা দিতে যান। এরপর বাসায় ফিরে দেখেন নামিরার মাথা থেকে রক্ত ঝরছে। তাকে দ্রুত স্থানীয় একাধিক হাসপাতালে এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এরপর সেখানে চিকিৎসাধীন অবস্থায় নামিরা মারা যায়।
এ বিষেয়ে দক্ষিণখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মামুনুর রহমান বলেন, ঘটনার পর ওই শিশুর মা ও সৎবাবাকে প্রায় ১২ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয়।একপর্যায়ে শহীদুল স্বীকার করেন তিনি নামিরার ওপর নির্যাতন চালিয়েছেন। তিনি কারণে-অকারণে নামিরাকে চড়-থাপ্পড় মারতেন। বৃহস্পতিবার মা (তাসলিমা জাহান) না থাকায় তিনি তাকে চড়-থাপ্পড় মারেন। থাপ্পড়ে ছিটকে গিয়ে খাটের সঙ্গে ধাক্কা লেগে মাথায় গুরুতর আঘাত পায় নামিরা। এরপর চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।
- ফ্রান্স ও স্পেনে ভয়াবহ দাবানল,ঘর ছেড়েছে ৩ লাখ মানুষ
- চলন্ত ফেরি থেকে পদ্মায় ঝাঁপ দিয়ে নিখোঁজ নারী
- প্রেসিডেন্টের দায়িত্বে হাফিজ উদ্দিন আহমদ, প্রজ্ঞাপন জারি
- ‘মিস গ্রেট ব্রিটেন’ ফাইনালিস্ট বাংলাদেশি তানিশা
- রংপুরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুই নারীর প্রাণহানী
- দিনাজপুরে ৯ নারীর পুশ-ইন ঠেকাল বিজিবি, সীমান্তে উত্তেজনা
- অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ
- কত মাস পর পর বদলে ফেলা উচিত টুথব্রাশ?
- বাজারে আসার আগেই ফাঁস গুগল পিক্সেল ১১ ফোনের দাম ও ফিচার
- বিশ্বকাপের সবচেয়ে দ্রুততম খেলোয়াড় হলেন এমবাপে
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়োগ
- বিজয়ের সিনেমা দেখতে গিয়ে নাজেহাল তৃষা কৃষ্ণান
- দিন-রাত এক করে নৌকা তৈরিতে ব্যস্ত কারিগররা
- রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে
- মাঠ প্রশাসনে নারী নেতৃত্বে মাইলফলক:২০ জেলায় ডিসি,১৯১ ইউএনও
- এবার বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম
- রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে
- বিজয়ের সিনেমা দেখতে গিয়ে নাজেহাল তৃষা কৃষ্ণান
- ইউরোপে ভয়াবহ দাবানল: স্পেনে ইতিহাসে প্রথমবার জরুরি অবস্থা