ঢাকা, বৃহস্পতিবার ২২, অক্টোবর ২০২৬ ৯:০৪:৩৮ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
আবারও চালু হচ্ছে যুক্তরাষ্ট্রের ডিভি লটারি বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ যুক্তরাষ্ট্রে ৩ লাখের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি` দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম

রাজধানীর উত্তরায় নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৫:১০ পিএম, ২২ মে ২০২২ রবিবার

ফাইল ছবি

ফাইল ছবি

রাজধানীর উত্তরা থেকে এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃত নারীর নাম মোছা. রিমা খাতুন (২৫)।স্থানীয় সূত্রে জানা যায়, রিমা উত্তরা ৭ নম্বর সেক্টর এলাকার একটি ডায়াগনস্টিক সেন্টার অ্যান্ড প্যাথলজিতে চাকরি করতেন। তার বাড়ি ঝিনাইদহের মহেশপুর থানায়। তিনি নল বিল পাড়া গ্রামের মোহাম্মদ ইউনুস আলীর মেয়ে।

শনিবার (২১ মে) রাত সাড়ে ১২টার দিকে উত্তরা পশ্চিম থানার ৯ নম্বর সেক্টরের একটি বাসার পাঁচতলা ভবন থেকে মরদেহটি উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন উত্তরা পশ্চিম থানার উপ-পরিদর্শক (এসআই) মোছা. আনোয়ারা বেগম।

তিনি জানান, খবর পেয়ে দরজা ভেঙে জানালার সঙ্গে ওড়না দিয়ে পেঁচানো অবস্থায় মরদেহ উদ্ধার করা হয়েছে। মৃত্যুর কারণ সম্পর্কে এখন কিছু বলা যাচ্ছে না। ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।