ঢাকা, শুক্রবার ১৭, জুলাই ২০২৬ ৬:০৭:৩৯ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
৬ মাসে ২৩৮ শিশু-কিশোরীসহ ৪০৪ জনকে ধর্ষণ: এইচআরএসএস গুপ্তচরবৃত্তির অভিযোগে আটক নারীকে মুক্তি দিল ইরান আফগানিস্তানে জাতিসংঘ মিশনের প্রধান হলেন বাংলাদেশের রাবাব ফাতিমা সাম্য ও সম্প্রীতির বার্তা নিয়ে আজ রথযাত্রা কর্মসংস্থান ঝুঁকিতে ১২ লাখ পোশাক শ্রমিক, ৬০ শতাংশই নারী নাতনীর মরদেহ নিয়ে ফেরার পথে প্রাণ গেল নানীর ফাইনালের আগে ফিফার শাস্তির মুখে পড়তে পারে আর্জেন্টিনা

রাজধানীর বিভিন্ন স্থানে খণ্ড খণ্ড অবরোধ

আপডেট: ০৮:২৭ এএম, ১৩ সেপ্টেম্বর ২০১৫ রবিবার

vvvvvvvv স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, ঢাকা : শিক্ষা খাত থেকে ভ্যাট প্রত্যাহারের দাবিতে রাজধানীর বিভিন্ন এলাকায় খণ্ড খণ্ড অবরোধ করে অবস্থান নিয়েছে আন্দোলনরত শিক্ষার্থীরা। রাজধানীর ধানমণ্ডি, রামপুরা, মহাখালী, কুড়িল-বিশ্বরোড এলাকা ও উত্তরা হাউজবিল্ডিং মোড়ে সড়ক অবরোধ করেছে আন্দোলনকারীরা। ধানমন্ডি, উত্তরা, রামপুরা বনানীর কাকলী মোড় ও চেয়ারম্যানবাড়ি সড়ক, নদ্দা-বসুন্ধরা এবং গ্রিনরোড-পান্থপথ এলাকায় যান চলাচলে বাঁধা তৈরি হয়েছে। vat 2 ধানমণ্ডি এলাকার বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ধানমণ্ডি ২৭ নম্বরে স্টেট ইউনির্ভাসিটির সামনে জড়ো হয়ে দুইপাশের সড়ক অবরোধ করে অবস্থান কর্মসূচি পালন করছেন। সকালে ক্লাস বর্জন করে শিক্ষার্থীরা নিজ নিজ ক্যাম্পাসের সামনে জড়ো হতে থাকেন। সেখান তারা নানা ব্যানার-ফেস্টুন নিয়ে তাদের দাবির স্বপক্ষে শ্লোগান দিচ্ছে। vat 1 এছাড়াও বসুন্ধরা গেটে বিক্ষোভ করছেন নর্থ সাউথ ও ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটির শিক্ষার্থীরা। ওইসব এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর অবস্থান জোরদার করা হয়েছে। vat 3ঢাকার বাইরে সাভারে সড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা, এছাড়াও চট্টগ্রামে ওয়াসা মোড়ে একই দাবিতে শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি চলছে।  

এই বিভাগের জনপ্রিয়