রাজধানীসহ সারা দেশে আবারও আসছে শীত
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৪৬ পিএম, ২১ জানুয়ারি ২০২০ মঙ্গলবার
রাজধানীসহ সারা দেশে আবারও আসছে শীত
বেশ কিছু দিন বিরতি দিয়ে আবারও রাজধানীসহ সারা দেশে শীত নামতে শুরু করেছে। গত এক দিনে দেশের বেশির ভাগ এলাকার তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমেছে।
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, সোমবারের মতো আজ মঙ্গলবারও দিনের তাপমাত্রা কিছুটা কমবে। তবে রাতের তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।
তবে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত কুয়াশা বাড়তে পারে। দেশের কয়েকটি এলাকায় মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।
সোমবার ভোর থেকে রাজধানী ঢাকার তাপমাত্রা কমতে শুরু করে। দিনের বেলা সূর্যের দেখা মিললেও ঠাণ্ডা হিমেল হাওয়ার সঙ্গে আকাশও মেঘলা ছিল। ঢাকায় বৃষ্টি না হলেও উত্তরাঞ্চলের কয়েকটি জেলায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় দুই মিলিমিটার।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ বজলুর রশিদ বলেন, ‘আজ ও আগামী দুই দিন তাপমাত্রা আরও কমতে পারে। বিশেষ করে রাতের তাপমাত্রা বেশি কমবে। দিনের বেলা রোদের কারণে তাপমাত্রা খুব বেশি কমবে না।’
তিনি আরও বলেন, ‘এরপর মাসের শেষের দিকে আরেক দফা শৈত্যপ্রবাহ শুরু হতে পারে।’
গতকাল দেশের সবচেয়ে কম তাপমাত্রা ছিল তেঁতুলিয়ায় ১০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। আর সবচেয়ে বেশি তাপমাত্রা ছিল কক্সবাজারে ৩০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।
দেশের অন্য শহরগুলোর সর্বোচ্চ তাপমাত্রা ২৮ থেকে ৩০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ছিল। আর সর্বনিম্ন তাপমাত্রা ১০ থেকে ১৪ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ছিল।
আজ দেশের বেশির ভাগ এলাকায় আকাশ মেঘলা থাকতে পারে। সিলেট বিভাগসহ দেশের কয়েকটি স্থানে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
- প্রেসিডেন্টের দায়িত্বে হাফিজ উদ্দিন আহমদ, প্রজ্ঞাপন জারি
- ‘মিস গ্রেট ব্রিটেন’ ফাইনালিস্ট বাংলাদেশি তানিশা
- রংপুরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুই নারীর প্রাণহানী
- দিনাজপুরে ৯ নারীর পুশ-ইন ঠেকাল বিজিবি, সীমান্তে উত্তেজনা
- অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ
- কত মাস পর পর বদলে ফেলা উচিত টুথব্রাশ?
- বাজারে আসার আগেই ফাঁস গুগল পিক্সেল ১১ ফোনের দাম ও ফিচার
- বিশ্বকাপের সবচেয়ে দ্রুততম খেলোয়াড় হলেন এমবাপে
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়োগ
- বিজয়ের সিনেমা দেখতে গিয়ে নাজেহাল তৃষা কৃষ্ণান
- দিন-রাত এক করে নৌকা তৈরিতে ব্যস্ত কারিগররা
- রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে
- মাঠ প্রশাসনে নারী নেতৃত্বে মাইলফলক:২০ জেলায় ডিসি,১৯১ ইউএনও
- এবার বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম
- ৭ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরেও সতর্কসংকেত
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
- এবার বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম
- কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি
- প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার
- ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি
- কে হতে পারেন নতুন রাষ্ট্রপতি? রাজনৈতিক অঙ্গনে ঘুরছে যেসব নাম
- বৃষ্টিতে সরবরাহে ধাক্কা, সবজি-ডিম-মাছের বাজারে অস্বস্তি
- দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কত কমলো
- রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে
- ‘ভারতের তরুণদের নিয়ে আমি গর্বিত’: টুইঙ্কেল খান্না
- রুনা লায়লার সংগীতসন্ধ্যা: কণ্ঠে সময়ের জাদু, গানে জীবনের গল্প
- উজানের ঢল ও টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন জেলায় বন্যা
- কৃত্রিম বুদ্ধিমত্তায় চীন এগিয়ে, বলছে মার্কিন জরিপ
- উজানের ঢল ও ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি
- বিজয়ের সিনেমা দেখতে গিয়ে নাজেহাল তৃষা কৃষ্ণান










