রাজশাহী শহরে বঙ্গবন্ধু নভোথিয়েটার উদ্বোধনের অপেক্ষায়
এষা জেসমিন | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:২৯ এএম, ১৪ জুলাই ২০২৩ শুক্রবার
রাজশাহীর বঙ্গবন্ধু নভোথিয়েটার উদ্বোধনের অপেক্ষায়
রাজশাহীতে বঙ্গবন্ধু নভোথিয়েটারের অভ্যন্তরীণ সজ্জাসহ নির্মাণ কাজ প্রায় শেষ। এখন শেষ সময়ের কাজ চলছে। আগামী এক মাসের মধ্যে অত্যাধুনিক প্রযুক্তিসমৃদ্ধ বঙ্গবন্ধু নভোথিয়েটার দর্শকদের জন্য খুলে দেওয়া হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
বঙ্গবন্ধু শেখ মুজিব হাই-টেক পার্কের পর নবনির্মিত এই বঙ্গবন্ধু নভোথিয়েটার রাজশাহীর এসময়ের সর্ববৃহৎ অবকাঠামো।
শহীদ এএইচএম কামারুজ্জামান কেন্দ্রীয় চিড়িয়াখানা ও বোটানিক্যাল গার্ডেনের সামনের অংশে ২.৩০ একর ভূমির উপর প্রতিষ্ঠিত নভোথিয়েটার অবকাঠামোগত উন্নয়নের কাজ শেষে, দৃশ্যমান হয়ে এখন মাথা উঁচু করে দাঁড়িয়েছে।
গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী হারুন-অর-রশিদ জানান, তারা বাহ্যিক ও অভ্যন্তরীণ নির্মাণ কাজ শেষ করেছেন। রাজশাহী মহানগরীতে ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভোথিয়েটার নির্মান প্রকল্প’টি ২৩২ কোটি ৭৩ লাখ টাকা ব্যয় হচ্ছে।
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় নভোথিয়েটার কর্তৃপক্ষ এবং গণপূর্ত বিভাগ (পিডব্লিউডি) প্রকল্পটি বাস্তবায়ন করছে। প্রকল্পটির ভৌত অবকাঠামো এবং সরঞ্জাম স্থাপনের কাজ নির্ধারিত ধাপে সফলভাবে বাস্তবায়িত হয়েছে।
প্রকৌশলী হারুন-অর-রশিদ বলেন, বঙ্গবন্ধু নভোথিয়েটারে বৈজ্ঞানিক ও ডিজিটাল প্রদর্শনী, ফাইভ-ডি সিমুলেটর থিয়েটার, টেলিস্কোপ এবং কম্পিউটারাইজড টিকিট ও সাজসজ্জার ব্যবস্থাসহ আধুনিক প্রযুক্তির ডিজিটাল প্রজেক্টরের ব্যবস্থার সঙ্গে যুক্ত একটি প্ল্যানেটোরিয়াম রয়েছে।
এছাড়াও এখানে একটি করে ৯-ডি ও ৫-ডি হল, মুজিব কর্ণার ও বৈজ্ঞানিক গ্রন্থাগার এবং এখানকার সমস্ত কার্যক্রম ১২০টি ক্লোজ সার্কিট ক্যামেরার মাধ্যমে সার্বক্ষণিক মনিটর করার ব্যবস্থা রয়েছে ।
নভো থিয়েটারের ৮০টি গাড়ির পার্কিং স্পেসসহ একটি ৩৯ হাজার ৫০০ বর্গফুট বেসমেন্ট রয়েছে। প্রথম তলায় অফিস ব্লক, প্রদর্শনী স্থান ও ক্যাফেটেরিয়া এবং দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ তলায় সমস্ত অফিস ব্লক, ২০০ আসনের প্রদর্শনী স্থান এবং ১৬০টি আসনবিশিষ্ট গ্রহমন্ডল রয়েছে।
এই নভোথিয়েটারে সিসিটিভি, ২০০০-কেভিএ পাওয়ার সাবস্টেশন, ৫০০-কেভিএ জেনারেটর, তিনটি লিফট, দুটি এসকেলেটর এবং চারটি এলিভেটরের মতো অন্যান্য প্রয়োজনীয় সুবিধাদিও রয়েছে।
প্রকল্প পরিচালক আজম-ই-সাদাত বলেন, নির্ধারিত সময়ের আগেই কাজ শেষ হয়েছে এবং আশা করা হচ্ছে আগামী এক মাসের মধ্যে এটি চালু করা সম্ভব হবে।
তিনি বলেন, বর্তমান সরকার বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর সমাজ গঠনের পাশাপাশি জনগণের মধ্যে বিশেষ করে তরুণ প্রজন্মের মধ্যে অ্যারোনটিক্স সম্পর্কে জ্ঞান সম্প্রসারণের উপর জোর দিয়ে প্রকল্পটি গ্রহণ করেছে।
আজম সাদাত বলেন, নভো থিয়েটার রাজশাহী এবং সমগ্র উত্তর-পশ্চিমাঞ্চলে বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষার পাশাপাশি বিনোদনের একটি চমৎকার কেন্দ্র হিসেবে গড়ে উঠবে।
তিনি বলেন, ২০৪১ সালের মধ্যে সফলভাবে ‘স্মার্ট বাংলাদেশ’ গড়ে তুলতে নতুন প্রজন্মের জন্য বিজ্ঞান ও প্রযুক্তির পাশাপাশি মহাকাশ শিক্ষা ও গবেষণা অপরিহার্য।
- চীনে ৩৫ বছর পর দেখা হলো মা-মেয়ের
- হামে আরও ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ১০৫১
- হোয়াটসঅ্যাপে প্রতারণা থেকে বাঁচতে সেটিংস বদলান
- উত্তরে নদনদীর পানি বাড়ছে, বন্যার শঙ্কা
- ২৩ বছরের ভাড়াটিয়াকে বাড়ি উপহার দিলেন মালিক
- এআই ঝুঁকি: `মেশিন আমার কাজ করলে, সংসার চালব কীভাবে?`
- হুমায়ূন আহমেদের ১৪তম মৃত্যুবার্ষিকী আজ
- নারীরা রাস্তায় যৌন হয়রানির শিকার হলে যা করবেন
- আজ রাতে ফাইনালের মহারণে আর্জেন্টিনা-স্পেন
- এইচএসসি পাসেই ব্র্যাকে চাকরি মিলছে
- গুচ্ছে চূড়ান্ত ভর্তির সময় বাড়ল ২১ জুলাই পর্যন্ত
- আর্জেন্টিনা-স্পেনের হাফটাইমে শাকিরা-বিবারদের কনসার্ট
- গৃহিণী থেকে সফল কৃষি উদ্যোক্তা খাদিজা
- পুশইনের শিকার সেই রেশমা এখন কারাগারে
- আগামী ৩ দিন ভারী বৃষ্টির আভাস, ৬ জেলায় বন্যার শঙ্কা
- এইচএসসি পাসেই ব্র্যাকে চাকরি মিলছে
- উত্তরে নদনদীর পানি বাড়ছে, বন্যার শঙ্কা
- হামে আরও ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ১০৫১
- এআই ঝুঁকি: `মেশিন আমার কাজ করলে, সংসার চালব কীভাবে?`
- নারীরা রাস্তায় যৌন হয়রানির শিকার হলে যা করবেন
- ২৩ বছরের ভাড়াটিয়াকে বাড়ি উপহার দিলেন মালিক
- আজ রাতে ফাইনালের মহারণে আর্জেন্টিনা-স্পেন
- গৃহিণী থেকে সফল কৃষি উদ্যোক্তা খাদিজা
- আর্জেন্টিনা-স্পেনের হাফটাইমে শাকিরা-বিবারদের কনসার্ট
- মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে সর্বোচ্চ গোলের রেকর্ড এখন এমবাপের
- পুশইনের শিকার সেই রেশমা এখন কারাগারে
- হুমায়ূন আহমেদের ১৪তম মৃত্যুবার্ষিকী আজ
- হোয়াটসঅ্যাপে প্রতারণা থেকে বাঁচতে সেটিংস বদলান
- গোলের বন্যার ম্যাচে ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপে তৃতীয় ইংল্যান্ড
- আগামী ৩ দিন ভারী বৃষ্টির আভাস, ৬ জেলায় বন্যার শঙ্কা

