রাশিয়ার আন্তর্জাতিক ইয়ুথ ফেস্টিভ্যালে বাংলাদেশের প্রতিনিধি মুক্তা
উইমেননিউজ২৪: | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:৩১ পিএম, ২ আগস্ট ২০২৬ রবিবার
সংগৃহীত ছবি
বাংলাদেশের যুব প্রতিনিধি হিসেবে রাশিয়ার ইয়েকাতেরিনবুর্গে অনুষ্ঠিতব্য ‘ইন্টারন্যাশনাল ফেস্টিভ্যাল অব ইয়ুথ-২০২৬’-এ অংশগ্রহণের জন্য নির্বাচিত হয়েছেন হালিমা ইয়াসমিন মুক্তা। প্রতিযোগিতামূলক বাছাই প্রক্রিয়ায় তিনি ‘ফুল ফান্ডেড পার্টিসিপেন্ট’ হিসেবে মনোনীত হয়েছেন। ফলে যাতায়াত, আবাসনসহ অংশগ্রহণের সব ব্যয় বহন করবে আয়োজক কর্তৃপক্ষ।
বর্তমানে মুক্তা লিথুয়ানিয়ার কাউনাস শহরের লিথুয়ানিয়ান স্পোর্টস ইউনিভার্সিটিতে ‘ট্যুরিজম অ্যান্ড স্পোর্টস ম্যানেজমেন্ট’ বিষয়ে স্নাতকোত্তর পর্যায়ে আন্তর্জাতিক শিক্ষার্থী হিসেবে অধ্যয়ন করছেন।
ফেস্টিভ্যালের আয়োজক রাশিয়ার কেন্দ্রীয় যুব সংস্থা রজমলোদেজ এবং ইয়ুথ ফেস্টিভ্যাল অধিদপ্তর গত ফেব্রুয়ারিতে বিশ্বের ১শ ৯১টি দেশের তরুণদের কাছ থেকে আবেদন আহ্বান করে। সৃজনশীল শিল্প, জনপ্রশাসন, বিজ্ঞান ও শিক্ষা, ক্রীড়া, উদ্যোক্তা, মিডিয়া-ডিজিটালাইজেশন ও আইটি এবং সামাজিক উন্নয়নসহ বিভিন্ন বিষয়ে আবেদন গ্রহণ করা হয়। মুক্তা ‘সৃজনশীল শিল্প’ এবং ‘মিডিয়া-ডিজিটালাইজেশন ও আইটি’—এই দুই ক্যাটেগরিতে আবেদন করে নির্বাচিত হন।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন লালমাটিয়া মহিলা কলেজ থেকে অ্যাকাউন্টিং বিষয়ে স্নাতক সম্পন্ন করার পর তিনি পর্যটন খাতে কর্মজীবন শুরু করেন। দেশের অনলাইন ট্রাভেল প্ল্যাটফর্ম ‘শেয়ার ট্রিপ’ এবং শ্রীলঙ্কাভিত্তিক বহুজাতিক প্রতিষ্ঠান ‘উইংস ট্রাভেলস’-এ ‘ভিসা প্রসেসিং অ্যানালিস্ট’ হিসেবে কাজ করেছেন। পর্যটন ও হসপিটালিটি বিষয়ে উচ্চশিক্ষা নিতে গত বছরের ডিসেম্বরে লিথুয়ানিয়ায় যান তিনি।
নির্বাচিত হওয়ার অনুভূতি জানিয়ে মুক্তা বলেন, “ফেব্রুয়ারিতে আবেদন করার পর বিষয়টি প্রায় ভুলেই গিয়েছিলাম। নির্বাচিত হব, তাও আবার ফুল ফান্ডেড—এমনটা ভাবিনি। বিশ্বের এত বড় একটি প্ল্যাটফর্মে বাংলাদেশ, আমাদের সংস্কৃতি ও সম্ভাবনাকে তুলে ধরার সুযোগ পেয়ে আমি সত্যিই গর্বিত।”
ফেস্টিভ্যাল নিয়ে নিজের প্রত্যাশা জানিয়ে তিনি বলেন, আন্তর্জাতিক এই আয়োজন বিশ্বের বিভিন্ন দেশের তরুণদের সঙ্গে যোগাযোগ, অভিজ্ঞতা বিনিময় এবং নতুন সহযোগিতার সুযোগ তৈরি করবে। পাশাপাশি বিভিন্ন দেশের সফল পেশাজীবী ও মেন্টরদের কাছ থেকে শেখার সুযোগ কাজে লাগাতে চান তিনি। পড়াশোনা শেষে দেশে ফিরে পর্যটন খাতে একটি স্টার্টআপ গড়ে তোলার স্বপ্নও রয়েছে তার।
আগামী ১১ থেকে ১৭ সেপ্টেম্বর রাশিয়ার ইয়েকাতেরিনবুর্গে অনুষ্ঠিত হবে ‘ইন্টারন্যাশনাল ফেস্টিভ্যাল অব ইয়ুথ-২০২৬’। বিশ্বের ১৯১টি দেশের প্রায় ১০ হাজার তরুণ এ আয়োজনে অংশ নেবেন। এর মধ্যে পাঁচ হাজার প্রতিনিধি রাশিয়ার বাইরে বিভিন্ন দেশ থেকে আমন্ত্রিত হবেন।
ফেস্টিভ্যালে অংশগ্রহণকারী তরুণরা আন্তর্জাতিক নেটওয়ার্ক গড়ে তোলা, সম্ভাব্য বিনিয়োগকারী, গবেষক, উদ্যোক্তা ও বিভিন্ন খাতের অভিজ্ঞ পেশাজীবীদের সঙ্গে মতবিনিময়ের সুযোগ পাবেন। সর্বোচ্চ নম্বর পাওয়া প্রতিনিধিদের অংশগ্রহণের সব ব্যয় বহন করবে আয়োজকরা, আর নির্বাচিত অন্য অংশগ্রহণকারীদের জন্য থাকবে আংশিক আর্থিক সহায়তা। বিদেশি অংশগ্রহণকারীদের জন্য রাশিয়ার ভিসা ফিও মওকুফ করা হয়েছে।
ইয়ুথ ফেস্টিভ্যাল অধিদপ্তরের প্রেস টিম জানিয়েছে, বাংলাদেশ থেকে এবার মোট ৯০ জন প্রতিনিধি নির্বাচিত হওয়ার কথা রয়েছে। তবে বাছাই প্রক্রিয়া এখনো চলমান থাকায় চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়নি।
- রাশিয়ার আন্তর্জাতিক ইয়ুথ ফেস্টিভ্যালে বাংলাদেশের প্রতিনিধি মুক্তা
- মস্কোয় এক নারীর বহন করা বোমায় নিহত ৩
- অনলাইনে নতুন স্ক্যাম, মুহূর্তেই খালি হতে পারে ব্যাংক অ্যাকাউন্ট
- বিমা সুবিধাসহ ব্র্যাক এডুকেশন প্রোগ্রামে চাকরি
- ঢাকায় জামাইয়ের হাতে স্ত্রী-শাশুড়ি খুন
- কোটি টাকায় বিক্রি হলো বিটিএস তারকা জিমিনের সেই শার্ট
- বিশ্ব বন্ধু দিবস আজ
- ঘরেই তৈরি করুন শাহী স্পেশাল মালাই চা
- আগস্টে অতিবৃষ্টির আভাস, রয়েছে বন্যার ঝুঁকি
- ‘জিনের নির্দেশে’ কবর থেকে মায়ের মরদেহ তুললো সন্তানরা
- জীবন বদলাতে গিয়ে প্রাণই হারালেন মরক্কোর নারী ফুটবলার
- শেভরন বাংলাদেশের নতুন প্রেসিডেন্ট শু শিয়ং
- পেরুতে পর্যটকবাহী বিমান বিধ্বস্ত, সব আরোহী নিহত
- দক্ষিণখানে ডেন্টিস্ট হত্যা : স্বামী গ্রেফতার
- রাজধানীর বিমানবন্দর সড়কে তীব্র যানজট
- হ্যারি পটারের স্রষ্টা জে. কে. রাউলিং-এর জন্মদিনে শ্রদ্ধা
- যেসব এলাকায় ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না আজ
- জুলাইয়ে নারী নির্যাতন কমলেও বেড়েছে ধ/র্ষণ ও আত্ম/হ/ত্যা
- নাস্তার টেবিলেই নিভে গেল ঢাবি অধ্যাপক দীপ্তি সাহার জীবন
- তোপের মুখে পরিকল্পনা বাতিল করল ফিফা
- ঢাকায় দিনের বেলা ঘরে ঢুকে নারী চিকিৎসককে হ/ত্যা
- খুলনায় ট্রাকচাপায় একই পরিবারের ৩ নারী-শিশুর প্রাণহানী
- শুটিংয়ে গুরুতর আহত রাশমিকা মান্দানা
- এমবাপ্পের বিষয়ে মুখ খুললেন স্প্যানিশ অভিনেত্রী
- আগস্টে অতিবৃষ্টির আভাস, রয়েছে বন্যার ঝুঁকি
- কোটি টাকায় বিক্রি হলো বিটিএস তারকা জিমিনের সেই শার্ট
- রাজধানীর বিমানবন্দর সড়কে তীব্র যানজট
- শেভরন বাংলাদেশের নতুন প্রেসিডেন্ট শু শিয়ং
- বিশ্ব বন্ধু দিবস আজ
- দুপুরের মধ্যে ৭ জেলায় ঝড়ের আভাস








