রাশিয়ায় বিবিসির সংবাদ কার্যক্রম স্থগিত
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:১৩ এএম, ৫ মার্চ ২০২২ শনিবার
ফাইল ছবি
সাময়িকভাবে রাশিয়ায় অবস্থিত বিবিসি কার্যালয় থেকে সংবাদ প্রচার স্থগিত করা হয়েছে। এর ফলে রুশ ভাষায় বিবিসির সংবাদ প্রচারের কার্যক্রম এখন দেশটির বাইরে পরিচালনা করা হবে।
রাশিয়ান পার্লামেন্টের নিম্নকক্ষ একটি আইনের অনুমোদন দিয়েছে। ওই আইনে রাশিয়ার সেনাবাহিনীর বিরুদ্ধে মিথ্যা তথ্য ছড়ানো হলে ১৫ বছর পর্যন্ত কারাদণ্ডের বিধান রাখা হবে। এমন আইনের প্রতিবাদে বিবিসি এই পদক্ষেপ নিয়েছে।
স্থানীয় সময় শুক্রবার বিবিসির মহাপরিচালক টিম ডেভি বলেছেন, এই আইনটি স্বাধীন সাংবাদিকতার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করবে বলে মনে হচ্ছে।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ায় বিবিসির ওয়েবসাইটের প্রবেশাধিকার এর আগেই সীমাবদ্ধ করা হয়েছে। এছাড়া ডয়চে ভেলে, মেডুজা এবং রেডিও লিবার্টিও তাদের পরিষেবা সীমিত করেছে বলে রাশিয়ার রাষ্ট্রীয় মালিকানাধীন সংবাদ সংস্থা আরআইএ জানিয়েছে।
এদিকে, ইউক্রেনে চলমান আগ্রাসনকে যুদ্ধ না বলে ‘বিশেষ সামরিক অভিযান’ হিসেবে অভিহিত করার নির্দেশ দিয়েছে রাশিয়া। এর জেরে বৃহস্পতিবার রাশিয়ার সর্বশেষ স্বাধীন সংবাদমাধ্যম টিভি রেইন তার সম্প্রচার বন্ধ করে দিয়েছে।
লাইভ চলাকালে পদত্যাগ করেছেন ওই চ্যানেলের সব কর্মী। চ্যানেলের অন্যতম প্রতিষ্ঠাতা নাটালিয়া সিন্দেয়েভা তার শেষ সম্প্রচারে ‘নো টু ওয়ার’ বলে ঘোষণ দেন।
এসময় কর্মীরা স্টুডিও থেকে একে একে চলে যেতে থাকেন। চ্যানেলটি পরে এক বিবৃতিতে জানায়, তারা অনির্দিষ্টকালের জন্য কার্যক্রম স্থগিত করেছে।
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০




