রাষ্ট্রপতি রাজনৈতিক বা অরাজনৈতিকও হতে পারেন: নিলুফার চৌধুরী মনি
জামালপুর প্রতিনিধি | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৫৪ পিএম, ২৪ জুলাই ২০২৬ শুক্রবার
নিলুফার চৌধুরী মনি
বিএনপির স্বনির্ভরবিষয়ক সহসম্পাদক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নিলুফার চৌধুরী মনি বলেছেন, রাষ্ট্রপতি পদে রাজনৈতিক কিংবা অরাজনৈতিক—উভয় ধরনের ব্যক্তিই আসতে পারেন। তবে নতুন রাষ্ট্রপতি নির্বাচন অবশ্যই সংবিধান ও প্রচলিত আইন অনুসারেই হতে হবে।
আজ শুক্রবার (২৪ জুলাই) সন্ধ্যায় জামালপুর শহরের বকুলতলা মোড়ে জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত শোভাযাত্রা ও আলোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগ প্রসঙ্গে নিলুফার চৌধুরী মনি বলেন, তিনি অসুস্থতার কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন। রাষ্ট্রপতি স্বেচ্ছায় পদত্যাগ করলে তা সংবিধানসম্মত একটি প্রক্রিয়া এবং এ নিয়ে গণতান্ত্রিক ব্যবস্থায় প্রশ্ন তোলার সুযোগ নেই।
তিনি বলেন, সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির পদ শূন্য হলে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত জাতীয় সংসদের স্পিকার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন। এই দায়িত্ব সর্বোচ্চ ৯০ দিন পর্যন্ত পালন করা যেতে পারে। এরপর আইন অনুযায়ী নতুন রাষ্ট্রপতি নির্বাচনের মাধ্যমে দায়িত্ব হস্তান্তর করা হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
নতুন রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়ে তিনি বলেন, বর্তমানে আলোচনায় থাকা নামগুলোর মধ্য থেকেই একজনকে রাষ্ট্রপতি হিসেবে নির্বাচন করা হতে পারে। তিনি রাজনৈতিক অঙ্গনের কেউ হতে পারেন, আবার অরাজনৈতিক ব্যক্তিত্বও হতে পারেন। তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে রাষ্ট্র ও সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
এর আগে জেলা শ্রমিক দল, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের উদ্যোগে শহরের গেটপাড়া থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বকুলতলা মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা শ্রমিক দলের সভাপতি আব্দুস সুবাহান।
সভায় জেলা যুবদলের সদস্য সচিব সোহেল রানা খান, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক, সাংগঠনিক সম্পাদক রাকিবুল হাসান রাকিকসহ স্থানীয় নেতারা বক্তব্য দেন।
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- ছোটগল্প ‘সা র স’ : আইরীন নিয়াজী মান্না
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে প্রাণহানী বেড়ে ৭
- মুক্তি পেলেন নেহা বোরা
- তিন দিনব্যাপী লালন স্মরণানুষ্ঠান শুরু আজ
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- পূজায় লোভনীয় নানা পদ
- ঢাকায় বৃষ্টির সম্ভাবনা নেই, বাড়তে পারে গরম
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন
- চীন দেশ ও রবীন্দ্রনাথ ঠাকুর: অধ্যাপক ডং ইউ ছেন
- বিশ্ববাজারে আরও কমল তেলের দাম
- দুর্গাপূজায় ছুটির আমেজ, স্কুল ১০ ও কলেজে ১৬ দিন
- রাজধানীর ফুটপাত হকারমুক্ত করা এক বিরাট চ্যালেঞ্জ
- আজ বিশ্ব বিড়াল দিবস: চাই মমতা ও নিরাপদ আশ্রয়
- অবসর নেওয়ার আগে দলে ফিরতে চান জাহানারা
- আজ মহাষষ্ঠী, সারা দেশে শুরু শারদীয় দুর্গোৎসব
- নারী শিশুসাহিত্যেক সংখ্যা: ‘কিশোর লেখা’র অনন্য আয়োজন
- যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলা, ৩ শিশুসহ নিহত ৪
- বাজারে স্বস্তি নেই, চড়া দামে সবজি-চাল-ডাল
- নিউইয়র্কের আদালতে অভিযোগ, নির্দোষ দাবি মাদুরো দম্পতির
- আজ মহাসপ্তমী
- তিন বিভাগে বৃষ্টির সম্ভাবনা, তাপমাত্রা না কমার অভাস
- ছুটির দিনেও দূষণের কবলে ঢাকা, বিশ্বে তৃতীয়
- শাড়িকাণ্ডে তানজিন তিশার জামিনের মেয়াদ বাড়ল



