ঢাকা, রবিবার ২৮, জুন ২০২৬ ২:৩১:১২ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
২০২৮ নারী টি-২০ বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ ছেলেবন্ধুকে হত্যা, দুবাইয়ে মৃত্যুদণ্ডের মুখে ব্রিটিশ টিকটকার হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু হলিউডের কিংবদন্তি অভিনেত্রী অ্যান ব্লিথ মারা গেছেন দেম্বেলের হ্যাটট্রিকে ফ্রান্স গ্রুপ চ্যাম্পিয়ন ইতিহাস গড়ে প্রথমবার নকআউটে কেপ ভার্দে

রুশ কূটনীতিকদের বহিষ্কারের ঘটনা ‘হাস্যকর’: জাখারোভা

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৩০ পিএম, ১৯ এপ্রিল ২০২১ সোমবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

চেক প্রজাতন্ত্র ১৮ জন রুশ কূটনীতিককে বহিষ্কার করার পর রাশিয়া পাল্টা ব্যবস্থা হিসেবে ২০ চেক কূটনীতিককে বহিষ্কার করেছে। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় গতকাল রোববার এ সংক্রান্ত বিবৃতিতে জানায়, প্রাগ থেকে ১৮ রুশ কূটনীতিককে বহিষ্কারের জবাবে মস্কোর চেক দূতাবাসের ২০ কর্মীকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা করা হয়েছে।

বিবৃতিতে বলা হয়, এসব অবাঞ্ছিত ব্যক্তিকে ১৯ এপ্রিল রাত ১২টার মধ্যে রাশিয়ার ভূমি ত্যাগ করতে হবে।

রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা চেক প্রজাতন্ত্র থেকে তার দেশের কূটনীতিকদের বহিষ্কারের সমালোচনা করে বলেছেন, এ ঘটনায় রাশিয়ার মোকাবেলায় চেক প্রজাতন্ত্রের পররাষ্ট্রনীতির স্বাধীনতাহীনতার বিষয়টি ফুটে উঠেছে।

তিনি প্রাগ থেকে রুশ কূটনীতিকদের বহিষ্কারের ঘটনাকে ‘হাস্যকর’ ও ‘তাবেদারি পদক্ষেপ’ আখ্যায়িত করে বলেন, একবিংশ শতাব্দিতে বিশ্বে তাবেদার শাসকদের পরিমাণ যে কতোটা বেড়েছে এ ঘটনায় তার একটি ক্ষুদ্র নমুনা ধরা পড়েছে।

জাখারোভা আরো স্পষ্ট করে বলেন, আমেরিকার নির্দেশে তার তাবেদার সরকারগুলো তৎপর হয়ে উঠেছে এবং পোল্যান্ড ও চেক প্রজাতন্ত্র নিজেদেরকে আমেরিকার পদলেহী হিসেবে প্রমাণ করেছে।

চেক প্রজাতন্ত্র গত শনিবার ১৮ রুশ কূটনীতিককে ১৮ ঘণ্টার মধ্যে দেশটি ত্যাগ করার নির্দেশ দেয়। প্রাগ দাবি করেছে, এসব কূটনীতিক আসলে রাশিয়ার বিশেষ বাহিনীর সদস্য এবং তারা চেক প্রজাতন্ত্রে গুপ্তচরবৃত্তির কাজ করছিল। সূত্র : পার্সটুডে

-জেডসি