রেকর্ড মৃত্যুর পরও লকডাউন দেয়ার বিপক্ষে ব্রাজিলের প্রেসিডেন্ট
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:১০ পিএম, ৮ এপ্রিল ২০২১ বৃহস্পতিবার
ছবি: ইন্টারনেট
শুরু থেকেই লকডাউনের ঘোর বিরোধী ছিলেন ব্রাজিলের প্রেসিডেন্ট জেইর বলসোনারো। আবারও নিজের সেই অবস্থান জোরালোভাবে ব্যক্ত করলেন তিনি। দেশজুড়ে লকডাউন দিতে চান না বলে সাফ জানিয়ে দিয়েছেন বলসোনারো। দেশটিতে করোনাভাইরাসে একদিনে সর্বোচ্চ সংখ্যক মানুষ মৃত্যুর একদিন পর এমন মন্তব্য করলেন তিনি।
বুধবার ব্রাজিলের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, গত ২৪ ঘণ্টায় দেশটিতে ৩ হাজার ৮২৯ জনের মৃত্যু হয়েছে। এর আগের দিন ৪ হাজার ১৯৫ জনের মৃত্যু হয়েছিল। গত বছর দেশটিতে করোনার সংক্রমণ শুরু হওয়ার পর যা একদিনে সর্বোচ্চ। চাপেকো শহরে দেয়া এক ভাষণে বলসোনারো বলেন, ঘরে থাকা এবং সবকিছু বন্ধ করে দেয়ার রাজনীতি আমরা মেনে নেবো না।
তিনি বলেন, কোনও জাতীয় লকডাউন দেয়া হবে না। করোনার সংক্রমণ বাড়তে থাকায় বলসোনারোর ওপর লকডাউন দেয়ার চাপ বাড়ছে। কিন্তু করোনাকে শুরু থেকেই খাটো করে দেখান ব্রাজিলের ট্রাম্প খ্যাত বলসোনারো। এমনকি স্বাস্থ্য বিশেষজ্ঞরা করোনার সংক্রমণ রোধে কঠোর লকডাউন দিতে অনুরোধ জানালেও তা প্রত্যাখ্যান করেন তিনি।
জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের হিসাব মতে, ব্রাজিলে এ পর্যন্ত ৩ লাখ ৩৬ হাজারের বেশি মানুষ করোনায় মারা গেছে। তারা বলছে, এই ভাইরাসের বিস্তার রোধে যদি কোনও পদক্ষেপ না নেয়া হয়, তাহলে মৃত্যুর সংখ্যা আরও বাড়বে বলে প্রোজেকশনে দেখা যাচ্ছে। ব্রাজিলের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, বুধবারও দেশটিতে ৯২ হাজার ৬২৫ জন করোনায় আক্রান্ত হয়েছে।
-জেডসি
- ২০২৮ নারী টি-২০ বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ
- পবিত্র কাবা শরিফ ধোয়া হবে আগামী ৩০ জুন
- নকআউট নিশ্চিত যাদের, অপেক্ষায় যারা
- গাজায় ধ্বংসস্তূপ পেরিয়ে এতিম কিশোরী দানার স্বপ্নযাত্রা
- মোদির পররাষ্ট্রনীতি নিয়ে সোনিয়ার সমালোচনা
- জীবন উৎসর্গ করে সন্তানকে রক্ষা করলেন মা
- কাল ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না ঢাকার কয়েক এলাকায়
- ছেলেবন্ধুকে হত্যা, দুবাইয়ে মৃত্যুদণ্ডের মুখে ব্রিটিশ টিকটকার
- সরাইলে পর্নোগ্রাফি মামলায় ইউপি সদস্য গ্রেফতার
- হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু
- হলিউডের কিংবদন্তি অভিনেত্রী অ্যান ব্লিথ মারা গেছেন
- দেম্বেলের হ্যাটট্রিকে ফ্রান্স গ্রুপ চ্যাম্পিয়ন
- যেমন জীবনসঙ্গী চান অভিনেত্রী তটিনী
- ইতিহাস গড়ে প্রথমবার নকআউটে কেপ ভার্দে
- স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২
- হজ শেষে ফিরেছেন ৬৬১৭৪ বাংলাদেশি, মৃত্যু ৫৫
- ভেনেজুয়েলার ধ্বংসস্তূপ থেকে অলৌকিকভাবে উদ্ধার জীবিত নারী!
- স্বজনের অপেক্ষায় তোসিফ, ঠাঁই মিলল সরকারি আশ্রয়কেন্দ্রে
- দেশে হাম আক্রান্ত হয়ে শিশু মৃত্যু ৭০০ ছাড়ালো
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত ৪৩০০
- নকআউটে প্রতিপক্ষ হিসেবে কোন দলকে পেল ব্রাজিল, খেলা কবে?
- স্বস্তি নেই, বেশিরভাগ নিত্যপণ্যের দাম অপরিবর্তিত
- সন্তানকে নিয়ে ইইউ বৈঠকে সুইডিশ মন্ত্রী, গড়লেন নজির
- রেকর্ড গরমে ইউরোপে মৃত্যু বাড়ছে, জনজীবন স্থবির
- সন্ধ্যার মধ্যে যেসব অঞ্চলে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা
- আজ পবিত্র আশুরা, মহররম মাসের ১০ তারিখ
- নারী টি-২০ বিশ্বকাপ: ভারতের কাছে বাংলাদেশের হার
- শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- গ্রুপসেরা হওয়ার লক্ষ্যে রাতে এমবাপ্পে-হাল্যান্ড লড়াই
- জার্মানির বিপক্ষে ঐতিহাসিক জয়ে নকআউটে ইকুয়েডর










